22/01/2026
আজ নিরাপদ চা উৎপাদনের লক্ষে মেখলিগঞ্জ জালিয়াটারির মড়ে ক্ষুদ্র চা চাষীদের নিয়ে একটি সেমিনার ও সচেতনতা শিবিরের আয়োজন করেছিলো QCL ও মেখলিগঞ্জ সানিয়াজান ও মেখলিগঞ্জ আপনজন SHG গ্রুপের যৌথ উদ্যোগে । টি বোর্ডের আর্থিক সাহায্যে এই সেমিনারে মেখলিগঞ্জ ভোটবাড়ি অঞ্চলের ১৪০ জন ক্ষুদ্র চা চাষীরা অংশগ্রহণ করে । এই সেমিনারে মূলত চা চাষে নিষিদ্ধ রাসায়নিক র ব্যবহার বন্ধ করা, সময় মতো, সঠিক ভাবে কীটনাশক ব্যবহার, রোগপোকা দমনে কি ভাবে জৈবিক পদ্ধতিকে ব্যবহার করা যায়, সেই বিষয়ে বিস্তারিত জানান QCL রিসার্চ অফিসার ডক্টর অনির্বান বসু ।