15/05/2026
চার দেওয়ালের বদ্ধ ঘর, পাতার পর পাতা পাঠ্যবই আর অবসরে মোবাইল গেম এ শৈশবের পুরোটা সময় চলে যাচ্ছে না তো?
চার দেওয়ালের বদ্ধ ঘরে পাঠ্য বইয়ের বাইরেও প্রকৃতির মাঝে কিছু শেখার আছে হাতে কলমে। যেমন, গাছ চেনা, পাখি দেখা বা পাথর চেনা যা কোনোভাবেই স্কুলে পড়ানো সম্ভব নয়।
তাই ২০২৬ এর গ্রীষ্মে আবার ফিরছে সেই গল্প।
হোক মাটির গন্ধ মাখা, আকাশ ছোঁয়া একটা যাত্রা।
নদীর ধারে ভোর হবে পাখির কূজনে।
দিন কাটবে পাহাড়ি পথ চিনে, নদী পেরিয়ে, নতুন দিক খুঁজে।
রাতে টেলিস্কোপে চোখ রেখে দেখবে আকাশভরা তারা—যেন আকাশ নিজেই গল্প বলছে।
ক্যাম্পফায়ারের আলোয় জ্বলে উঠবে হাসি, গান, আর নতুন বন্ধুত্ব।
এখানে ভয় ভেঙে হয় সাহস,
আর কৌতূহল হয়ে ওঠে শেখার সবচেয়ে বড় শিক্ষক।কারণ শৈশব মানে শুধু নম্বর নয়, স্মৃতিও।
কারা আসবে এই যাত্রায়?
৬ থেকে ১৪ বছরের সেই সব ছোট্ট অভিযাত্রীরা।
কে থাকবে ওদের সাথে?
কোচবিহার মাউন্টেইনিয়ার্স ক্লাবের অভিজ্ঞ পর্বতারোহী আর প্রকৃতিপ্রেমীরা।
নিরাপত্তা, যত্ন আর মজা—তিনটেই সমান গুরুত্ব পাবে।
শীঘ্রই আসছে বিস্তারিত…
আগ্রহী থাকলে এখনই যোগাযোগ করে রাখো। সিট সীমিত, প্রথমে যারা আসবে তারাই জায়গা পাবে।
📞আপডেট পেতে ফোন করো:
কোচবিহার: 9563671948
মাথাভাঙা: 9932498085
হ্যামিল্টনগঞ্জ: 9932740468