04/08/2026
*কাঁথি ছাত্র যুব নাগরিক মঞ্চ*
।। দেশনায়ক নেতাজীর অবমাননার বিরুদ্ধে সোচ্চার হোন, অবমাননাকারীদের শাস্তি চাই ।।
আমরা গভীর উদ্বেগে সহিত লক্ষ্য করছি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, তাঁকে বারবার অবমাননার চেষ্টা চলছে । আমাদের রাজ্যের শাসক দলের নেতাদের থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নেতাজীর সম্পর্কে অনবরত কুৎসা ছড়ানো হচ্ছে,এবং ইতিহাস বিকৃত মন্তব্য ও ছবি পোস্ট করা হচ্ছে। অথচ প্রশাসনের দিক থেকে এ নিয়ে কোন সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই উদ্দেশ্যেপ্রণোদিত কুকর্মকে যেন প্রশ্রয়ই দেওয়া হচ্ছে।
আমরা এর তীব্র নিন্দা জানাই।
নেতাজী সুভাষচন্দ্র বসুর মত মহান ব্যক্তির অমর্যাদা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক। যাদের আদর্শ বুকে নিয়ে আমরা মানুষ হিসেবে গড়ে ওঠার স্বপ্ন দেখি, তাঁদের প্রতি অপমানজনক মন্তব্য করা মানে দেশের ইতিহাসকেই অসম্মান করা। নেতাজী সহ মহান স্বাধীনতা সংগ্রামীদের অবমাননার বিরুদ্ধে আমরা সর্বস্তরের সাধারণ মানুষকে সম্মিলিত প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। এবং যারা এই ধরনের নোংরামি করছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।
#নেতাজী #নেতাজি