FAIR FIELD EXCELLENCE

FAIR FIELD EXCELLENCE We started our journey in 2014 with the vision of helping students who are from financially backward

We started our journey in 2014 with the vision of helping students who are from financially backward families. Over the time, we have helped hundreds of students financially. In March 2019, we opened a study center to motivate students and provide free education.

ফেয়ার ফিল্ড এক্সেলেন্স স্কলারশিপ 2026 আবেদন করার লিংক।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ 75 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ অভাবী মেধ...
11/05/2026

ফেয়ার ফিল্ড এক্সেলেন্স স্কলারশিপ 2026 আবেদন করার লিংক।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ 75 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ অভাবী মেধাবী শিক্ষার্থীদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার আবেদন জানাই।-

Important Dates 1. Application start date- 08 May 2026 2. Application end date- 31 May 2026 3. Scholarship Screening Test date- 07 June 2026 4. Result of Screening Test - Will be notified later 5. Interview date- Will be notified later 6. Final Result date- Will be notified later

প্রতি বছরের মত এবছরও আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে ফেয়ার ফিল্ড এক্সলেন্স-এর উদ্যোগে কাঁথি মহকুমা ব্লাড সেন্টারে আ...
08/05/2026

প্রতি বছরের মত এবছরও আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে ফেয়ার ফিল্ড এক্সলেন্স-এর উদ্যোগে কাঁথি মহকুমা ব্লাড সেন্টারে আয়োজন করা হয় একটি মানবিক ইন-হাউস রক্তদান শিবির। থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর ছোট্ট প্রয়াস থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।এই শিবিরটি ছিল ফেয়ার ফিল্ড এক্সলেন্স এর এবছরের চতুর্থ রক্তদান শিবির।
আমরা জানি, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের বেঁচে থাকার জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়। সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই আজ ৩ জন মহিলা সহ মোট ৩১ জন মহান হৃদয়ের মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।

"অভাবে নয় মেধার বিলুপ্তি" আজ মাধ্যমিক 2026 এর রেজাল্ট এবং 14 তারিখ উচ্চ মাধ্যমিক 2026 এর রেজাল্ট প্রকাশিত হবে। আপনাদের ...
08/05/2026

"অভাবে নয় মেধার বিলুপ্তি"
আজ মাধ্যমিক 2026 এর রেজাল্ট এবং 14 তারিখ উচ্চ মাধ্যমিক 2026 এর রেজাল্ট প্রকাশিত হবে।
আপনাদের পার্শ্ববর্তী এলাকায় অভাবী মেধাবী শিক্ষার্থীদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় 75 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

কাঁথি ব্লাড ব্যাংক রক্ত শূন্য। এই পরিস্থিতিতে প্রত্যেক বছরের মত এবছরও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা ভেবে বিশ্ব থ্যাল...
07/05/2026

কাঁথি ব্লাড ব্যাংক রক্ত শূন্য। এই পরিস্থিতিতে প্রত্যেক বছরের মত এবছরও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা ভেবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে অর্থাৎ আগামীকাল আমরা রক্তদান শিবির সংগঠিত করছি।10.30 থেকে 2.00 পর্যন্ত আমাদের এই শিবির চলবে কাঁথি মহকুমা ব্লাড সেন্টারে। নিকটবর্তী বন্ধুদের এগিয়ে এসে রক্তদানে আহ্বান জানাই। এটি এবছরের আমাদের চতুর্থ রক্তদান শিবির।

রাত-দিন 24 ঘন্টা এম্বুলেন্স পরিষেবার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
27/04/2026

রাত-দিন 24 ঘন্টা এম্বুলেন্স পরিষেবার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

3 achievements from our scholarship beneficiaries. Congratulations to all of you. Wishing a great success.
21/04/2026

3 achievements from our scholarship beneficiaries.
Congratulations to all of you.
Wishing a great success.

"পাশে আছি" আমরা ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবার পাশে আছি।আজ কাজিবসান স্টাডি সেন্টারে ইমামি ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার ...
17/03/2026

"পাশে আছি"
আমরা ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবার পাশে আছি।
আজ কাজিবসান স্টাডি সেন্টারে ইমামি ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবারের ব্যবস্থাপনায় আয়োজিত হলো মহতী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। এছাড়াও রক্তের বিভিন্ন পরীক্ষা ও ইসিজি পরীক্ষা বিনা খরচে করে দেওয়ার ব্যবস্থা করা হয়। 155 জন মানুষ আজকের এই শিবির থেকে ডাক্তার বাবুদের সুপরামর্শ পেয়েছেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইমামি ফাউন্ডেশনকে আমাদের পাশে থাকার জন্য।
এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তার বাবু গন, চক্ষু পরীক্ষার জন্য আগত কে এল রাহা সেবা সদন, রক্ত পরীক্ষা ও ই সি জি পরীক্ষার দায়িত্বে থাকা মেদিনীপুর স্ক্যান সেন্টারকে ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

 #পাশে_আছি এবছরের তৃতীয় রক্তদান শিবিরটি আজ আমরা সংগঠিত করলাম উত্তর বাসুদেববেড়িয়া শ্রী শ্রী মনসা পূজা ও মেলা কমিটির  সাথে...
10/03/2026

#পাশে_আছি
এবছরের তৃতীয় রক্তদান শিবিরটি আজ আমরা সংগঠিত করলাম উত্তর বাসুদেববেড়িয়া শ্রী শ্রী মনসা পূজা ও মেলা কমিটির সাথে যৌথ ভাবে, কাঁথি দেশপ্রাণ ব্লকের আউরাই অঞ্চলের উত্তর বাসুদেববেড়িয়া মনসা মন্দির প্রাঙ্গনে।। শিবিরে মোট 34 জন মহান রক্তদাতা রক্তদান করেন। সকল রক্তদাতাকে ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিবারের পক্ষথেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই।

এবছরের তৃতীয় রক্তদান শিবিরটি আমরা সংগঠিত করছি আগামীকাল সকাল 10 টায় দেশপ্রাণ ব্লকের আউরাই অঞ্চলের বাসুদেববেড়িয়া গ্রামে। ন...
09/03/2026

এবছরের তৃতীয় রক্তদান শিবিরটি আমরা সংগঠিত করছি আগামীকাল সকাল 10 টায় দেশপ্রাণ ব্লকের আউরাই অঞ্চলের বাসুদেববেড়িয়া গ্রামে। নিকটবর্তী বন্ধুদের রক্তদানে আহ্বান জানাই।

 #অভাবে_নয়_মেধার_বিলুপ্তি শুধু স্কলারশীপ দিয়েই দায়িত্ব শেষ নয়,স্কলারশীপ প্রাপকদের পড়াশুনার নিয়মিত খোঁজখবর নেওয়া,তাদের মো...
01/03/2026

#অভাবে_নয়_মেধার_বিলুপ্তি
শুধু স্কলারশীপ দিয়েই দায়িত্ব শেষ নয়,স্কলারশীপ প্রাপকদের পড়াশুনার নিয়মিত খোঁজখবর নেওয়া,তাদের মোটিভেট করা,আগামীর পথ বাতলে দেওয়া ইত্যাদি কাজও আমরা করে চলেছি। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বেনিফিশারী মিট হলো। এবছর যারা উচ্চ মাধ্যমিক দিলো তাদের পরবর্তী পড়াশুনার বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো। কোন শিক্ষার্থীর জন্য কোন পথ সবচেয়ে ভালো হবে তা আলোচনা করা হয়।

আজ কাঁথির প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এক হৃদয়ছোঁয়া দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। Fair Field Excellence র উদ্যোগে কাঁথির ব...
01/03/2026

আজ কাঁথির প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এক হৃদয়ছোঁয়া দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা।
Fair Field Excellence র উদ্যোগে কাঁথির বহু বিশিষ্ট মানুষকে সঙ্গে নিয়ে আয়োজিত হলো গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।
আমাদের একটাই দাবি—
কাঁথি মহকুমা ব্লাড ব্যাংকে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন মেশিন স্থাপন
ব্লাড ব্যাংকের সম্প্রসারণ ও আধুনিকীকরণ
মাত্র দুই ঘণ্টায় প্রায় পাঁচ শতাধিক পথচলতি মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করলেন দাবিপত্রে। এই সাড়া প্রমাণ করে দিয়েছে—এটি আর শুধু একটি সংগঠনের দাবি নয়, এটি আজ কাঁথির সাধারণ মানুষের দাবি।
পথসভায় বক্তারা বলেন, কম্পোনেন্ট সেপারেশন মেশিন স্থাপন হলে এক ইউনিট রক্ত থেকে প্লাজমা, প্লেটলেট ও রেড সেল আলাদা করে একাধিক রোগীর চিকিৎসায় ব্যবহার করা সম্ভব হবে। এতে রক্তের অপচয় কমবে এবং বহু জটিল রোগীর জীবনরক্ষা সহজ হবে।
আজকের কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা। গণস্বাক্ষর সংগ্রহে অংশ নেন বহু সচেতন নাগরিক।
আমরা খুব শীঘ্রই সংগৃহীত স্বাক্ষর-সহ আবেদনপত্র স্বাস্থ্য প্রশাসনের হাতে তুলে দেব।
আমাদের বিশ্বাস—
একটি আধুনিক ব্লাড ব্যাংক মানে শুধু উন্নত পরিকাঠামো নয়, এটি অসংখ্য মানুষের জীবনের নিরাপত্তা।
আসুন, কাঁথির উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে আমরা সকলে একসাথে থাকি।

Address

Mirzapur Bazar Road, Kajibasan, Boikunthapur
Contai
721442

Alerts

Be the first to know and let us send you an email when FAIR FIELD EXCELLENCE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to FAIR FIELD EXCELLENCE:

Share