05/07/2026
একটি শিশুর হাসি, একটি গাছের ছায়া—এই দুটিই আমাদের আগামী দিনের আশা। 🌿
আজ খেজুরির একটি সমুদ্র উপকূলবর্তী গ্রামে শিশুদের জন্য স্বপ্নের ছোট্ট উদ্যোগের পথচলা শুরু হলো । ড্রয়িং, খেলার ছলে পড়াশোনা, আবৃত্তি ও গান শেখার এই সম্পূর্ণ অবৈতনিক কেন্দ্রটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শিশুদের উচ্ছ্বাস, হাসিমুখ আর শেখার আগ্রহ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। বিশ্বাস করি, এই ছোট্ট প্রয়াস একদিন তাদের বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে।
এই উদ্যোগের মূল উদ্যোক্তা Care of Khejuri । ওনাদের আন্তরিক প্রচেষ্টা এবং সকল স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী ও উপস্থিত অতিথিদের সহযোগিতা ও ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
এই শুভ সূচনার স্মারক হিসেবে আমাদের "মহীরুহ অভিযান"-এর চারটি বটবৃক্ষ রোপণ করা হয়েছে। শিশুদের শিক্ষা ও সবুজ পৃথিবীর এই অঙ্গীকার একসঙ্গেই এগিয়ে চলুক।