17/08/2025
- Roots of Hope, Leaves of Change
কাঁথি, ১৫ই আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে Conspicuous Social Research & Development Association ও Contai Women's Social Welfare Society-এর যৌথ উদ্যোগে কাঁথি মহকুমা প্রশাসনিক ভবনের (SDO ক্যাম্পাস) প্রাঙ্গণে লাল পলাশ ফুলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে দুই সংস্থার সদস্য ও সদস্যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি থানার সাব ইন্সপেক্টর শ্রী গুরুপদ দাস, যিনি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার প্রয়াসকে সাধুবাদ জানান।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা।