12/06/2026
আসসালামু আলাইকুম।
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দাসপাড়া এলাকার একজন অসহায় ভাই দীর্ঘদিন বাইরে থাকার পর বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তার উচ্চ মাত্রার ডায়াবেটিস (সুগার) ও কিডনির জটিল সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সংসারে তার দুটি ছোট মেয়ে ও একটি ছেলে রয়েছে। নিজের ঘরে থাকার মতো অবস্থাও নেই, বর্তমানে তিনি তার দিদির বাড়িতে আশ্রয় নিয়ে আছেন। এমন কঠিন সময়ে তিনি আমাদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
আপনারা অনেকেই জানেন, দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইন বর্তমানে কার্যক্রম বন্ধ রয়েছে। তাই ব্যক্তিগত উদ্যোগে আমি কিছু আর্থিক সহযোগিতা সংগ্রহ করার চেষ্টা করছি।
আমি জীবনে খুব কম ক্ষেত্রেই কারও জন্য এভাবে সাহায্যের আবেদন করেছি। কিন্তু আমাদের পাশের বাড়ির একজন মানুষ এত কষ্টে থাকবেন আর আমরা সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াব না—এটা বিবেকের কাছে বড় কষ্টের বিষয়। হয়তো আল্লাহর ইচ্ছা ছাড়া কাউকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু একজন অসহায় মানুষের দুঃসময়ে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অবশ্যই সম্ভব।
তাই গ্রুপের সকল ভাইদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করুন। আপনার সামান্য সাহায্যও এই পরিবারের জন্য অনেক বড় সহায়তা হতে পারে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন। আমিন।