04/12/2025
এবারে ত্যালেন্দু -র প্রত্যন্ত গ্রামের প্রতিটি পরিবারকে যেসব সামগ্রী আমরা দিতে চলেছি তার মধ্যে অন্যতম হলো...
গায়ের গরম উলের চাদর
পুরোনো জামাকাপড়
লুঙ্গি
সয়াবিন
ছাতু
চিড়ে
কেক
বিস্কুট
পেস্ট
নারকোল তেল
সাবান
স্যানিটারি ন্যাপকিন
কেউ যদি অন্তত একটি পরিবারের দায়িত্বও নেন বা উপরিউক্ত কোনো খাদ্য সামগ্রী স্পন্সর করতে চান তাহলে নিচের bank account-এ ডোনেট করতে পারেন, বা QR কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারেন।
প্রতি বছরের মতো এবারেও আমরা পৌঁছে যাচ্ছি বাংলার একটি প্রত্যন্ত গ্রাম ত্যালান্দু-তে। সেখানকার কিছু দুঃস্থ মানুষের মধ্যে নিজেদের পরিষেবাকে পৌঁছে দেব আমরা।
2025 এর 28 শে ডিসেম্বর আপনাদের সহযোগিতা আমরা তাদের হাতে তুলে দেব। জানি, এবারও আপনারা নিরাশ করবেন না আমাদের। আরো ভালো পরিষেবা, আরো বেশি পরিমাণে জিনিস ওই দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে দেবার জন্য আমরা সাহায্যপ্রার্থী আপনাদের কাছে।
আমরা আমাদের সাথে নিয়ে যাচ্ছি শতাধিক নতুন চাদর, নতুন শাড়ি, লুঙ্গি, পুরোনো জামা কাপড়, খাবার...
আমরা আমাদের সংস্থার ব্যাংক একাউন্ট ডিটেইলস নীচে দিচ্ছি, যদি কেউ সাহায্য করতে ইচ্ছুক হন এই একাউন্টে টাকা পাঠিয়ে 9231887253 নম্বরে একটা স্ক্রিনশট দেবেন।
কেউ phone pay/google pay করতে চাইলে নিচের qr কোড স্ক্যান করে পাঠাতে পারেন। সেক্ষেত্রেও অতি অবশ্যই স্ক্রিনশট দেবেন, আপনার এবং আমাদের কাজের সুবিধা ও স্বচ্ছতার জন্য। পরবর্তীকালে অনুদানপ্রাপ্তদের তালিকায় তাদের নাম যুক্ত করতে আমাদের সুবিধা হবে।
যদি কেউ অনুদান দেবার পরিবর্তে নতুন জামা বা শুকনো খাবার কিনে দিতে আগ্রহী হন, তাহলে সেটাও আমরা অত্যন্ত আনন্দের সাথে নেব, শুধু সেই জিনিসগুলো আপনাদের আমাদের সংস্থার অফিসে এসে দিয়ে যেতে হবে।
পুরোনো জামা যারা দিতে ইচ্ছুক তারা অনুগ্রহ করে পরিষ্কার জামা দেবেন। অপরিধানযোগ্য ছেঁড়া জামা নিতে এবং দিতে আমরা অপারগ।
আশা করি, আমরা আগের মতোই আপনাদের অকুন্ঠ ভালোবাসা, সাহায্য ও সহযোগিতা পাবো।
ধন্যবাদ
Donation
Account No -- 56520100003729
Account Name - Sahaganj Sambhu Nath Nag Memorial Foundation
Bank name- Bank of Baroda
Branch-- Bandel Branch
IFSC Code-- BARB0BANDEL