17/09/2026
বিশ্বকর্মা পূজার প্রাক্কালে “শ্রমের পরশ” 🛠️❤️
আজ Lions Club of Hooghly Rural-এর উদ্যোগে বিশ্বকর্মা পূজা উপলক্ষে পান্ডুয়া ইলেকট্রিক সাপ্লাই অফিসের অস্থায়ী কর্মীদের হাতে তুলে দেওয়া হলো নতুন টি-শার্ট।
যাঁদের নিরলস শ্রমে আমাদের ঘরে ঘরে পৌঁছে যায় বিদ্যুৎ, তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এই ছোট্ট প্রয়াস—“শ্রমের পরশ”।
বিশ্বকর্মা পূজার এই শুভক্ষণে শ্রমজীবী মানুষদের সম্মান জানানোই হোক আমাদের উৎসবের অন্যতম আনন্দ। 🙏
শ্রমের মর্যাদা • মানুষের পাশে • সেবায় Lions Club of Hooghly Rural 🦁❤️