28/02/2026
মৃত্তিকা : দশম সংখ্যা : Photography
শব্দকে পেরিয়ে যে নীরবতা ছুঁয়ে থাকে, তারই প্রতিচ্ছবি ধরা পড়ে আলোর ফ্রেমে। সব কথা উচ্চারিত হয় না— কিছু থাকে দৃষ্টির ভাঁজে। তাই প্রত্যেক চোখ দেখে আলাদাভাবে।
ভাঙা দেওয়ালে লেগে থাকা বিকেলের রোদ, থমকে থাকা মুখ, যোজনব্যাপী বিস্তারের মধ্যে আপন হয়ে ওঠা কোনো পথ — বিস্তীর্ণ আকাশের নিচে দাঁড়িয়ে নিজের ছোট্ট পৃথিবীকে নতুন করে আবিষ্কারের হদিস দিতেই ছবির গল্প বুনে চলার অভিযান।
তাই ধরা থাকুক সেইসব মুহূর্ত, যাদের ছোঁয়ায় বাস্তব একটু স্বপ্নময় হয়ে ওঠে, আর স্বপ্ন একটু স্পষ্ট। দেখা যাক, আলোর কারিগরদের দৃষ্টিতে পৃথিবী কতভাবে নতুন করে জন্ম নেয়—একটি ফ্রেম থেকে আরেকটি ফ্রেমে, এক অনুভব থেকে আরেক অনুভবে।
আমন্ত্রণ রইল সেইসব মুহূর্ত অনুভব করার:
Contents Introduction (মুখবন্ধ) Ananya Adhikari Ahana Bhattacharyya Artish Saha Asim Bhattacharya Avishek Banerjee Debabrata Ghosh Ish*ta Krisnanjan Pramanik Madhumita Mallik Manjima Bhol Nicola Franchini Pinak Dutta Sahidul Haque Samik Dasgupta Sankhanilay Roy Chowdhury Someshprasad R...