12/06/2025
ভ্রমরী ট্যুর এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে
পুরি ভ্রমণ
যাত্রার দিন - 08/08/2025(নন এসি) (হাওড়া /শালিমার)
ফেরার দিন - 12/08/2025(সকালে, হাওড়া/শালিমার স্টেশনে: 5:15 a.m) (নন এসি)
একটি রুমে তিনজন করে বা তার বেশিজন করে থাকলে - জন প্রতি খরচ - 3800/-
একটি রুমে দুজন করে থাকলে - জন প্রতি খরচ - 4500/-
৫ থেকে ৮ বছরের বাচ্চাদের জন্য - (ট্রেনের টিকিট যদি না কাটে বা লোকাল সাইট সিন এর জন্য গাড়িতে কোন সিট না নেয় ) - 850/-
কি কি থাকছে
1. লোকাল সাইট সিন হবে এসি গাড়িতে। (কর্নারকের সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, নন্দনকানন)
2. রুমগুলো হবে নন এসি।
3. আমরা রাধুনী নিয়ে যাব
4. প্রতিদিন ব্রেকফাস্ট(সঙ্গে চা), লাঞ্চ এবং ডিনার
কি কি থাকছে না - 1. যাওয়ার দিন রাতে ট্রেনের খাবার।
2. হাওড়া বা শালিমার এ যাওয়ার বা আসার লোকাল ভাড়া।
3.দর্শনীয় স্থানে প্রবেশ মূল্য ।4. নিজ নিজ দায়িত্বে গাইড 5. সাইট সিন বাদে লোকাল ট্রাভেলস ।
6. ব্যক্তিগতভাবে হোটেলের কোন ধরনের ক্ষয়ক্ষতির দায়িত্ব ট্যুর ম্যানেজমেন্ট নেবে না।
ট্যুর প্রোগ্রাম -
প্রথম দিন- সকালবেলায় পৌঁছে রুমে ঢুকে ফ্রেশ হয়ে, চায়ের সঙ্গে ব্রেকফাস্ট করে নিতে হবে।
এরপর যে যার মতন সমুদ্রে অথবা জগন্নাথ মন্দির দর্শনে যেতে পারেন। দুপুর বেলায় দুটো থেকে তিনটের মধ্যে লাঞ্চ করে নিতে হবে।
রাতের বেলায় নটা থেকে দশটার মধ্যে ডিনার করে নিতে হবে।
দ্বিতীয় দিন - সকাল ৫:৩০ এর মধ্যে রেডি হয়ে নিতে হবে, সাইট সিনের জন্য। ঐদিন সকালে ব্রেকফাস্ট রাস্তায় হবে।
দুপুরের লাঞ্চ রাস্তায় হবে।
সন্ধ্যাবেলায় হোটেলে ফিরে নটা থেকে দশটার মধ্যে ডিনার সেরে নিতে হবে।
তৃতীয় দিন - সকালবেলায় আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে হবে। তারপর সমুদ্রে অথবা জগন্নাথ মন্দির দর্শনে যেতে পারেন। দুপুর দুটো থেকে তিনটের মধ্যে লাঞ্চ করে নিতে হবে ।
রাত্রেবেলা ট্রেনে ওঠার আগে আমরা ডিনারের ব্যবস্থা করব।
প্রতিদিন রাতে খাওয়ার আগে, একটি করে প্রতিযোগিতামূলক বিনোদনের ব্যবস্থা করা হবে।
😊
বিশেষ দ্রষ্টব্য : টিকিট বুকিং এর জন্য 1200 টাকা দিতে হবে। বিশেষ কারণ ছাড়া এই টাকা ফেরত যোগ্য নয়।
যদি কেউ এসি রুম বা ট্রেনে এসি টিকিট কাটতে চান, অগ্রিম জানাতে হবে। অতিরিক্ত টাকা তাদেরকেই বহন করতে হবে।
যদি কেউ নিরামিষ খান তাহলে আগের থেকে জানাতে হবে।
ট্রেনের টিকিট কাটা হবে ১৫ ই জুন থেকে।
যোগাযোগ : সমিরণ মাহালী - 9800865211
বিভাস দাস - 6296879536
পিন্টু হাজরা - 9804560061
সুমিত গুহ - 7872779910