Chakdaha Gita Memorial Philanthropic Foundation

Chakdaha Gita Memorial Philanthropic Foundation We are a philanthropic group established in memory of Mrs(Late) Gita Bhattacharyya to provide free medical treatment,medicine & services for needy people.

"Gita Smriti Charity Foundation" is an Non-Governmental Organisation, established by Dr. Bijay Kumar Bhattacharyya on loving memory of his wife Mrs (Late) Gita Bhattacharyya. The journey of this organisation was started from Chakdaha (West Bengal) on Mrs. Gita Bhattacharyya's 58th birth anniversary on 6th April 2012. Since the day it has adopted the motto of selfless service to the needy peoples,

be it medical needs, emergency or any other social problem. Over the day it has grown up in a certain way to expand selfless service to society under the direction of Dr. Bijay Kumar Bhattacharyya and supervision of a highly efficient executive committee. Now, we are slated to be registered under West Bengal Societies Registration Act within 6th April 2014.

19/05/2025
সুধী সভ্যবৃন্দ, গত ১৮/০৫/২০২৫ রবিবার সন্ধ্যায়, দীর্ঘ বিরতির পর Team GMPF এর বার্ষিক সাধারণ সভা - ২০২৫ (Annual General M...
19/05/2025

সুধী সভ্যবৃন্দ,
গত ১৮/০৫/২০২৫ রবিবার সন্ধ্যায়, দীর্ঘ বিরতির পর Team GMPF এর বার্ষিক সাধারণ সভা - ২০২৫ (Annual General Meeting - 2025) সফলভাবে অনুষ্ঠিত হলো। যারা ওই সাধারণ সভায় উপস্থিত থাকতে পারেননি, তাদের জন্য সভার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। ----

১) সভার শুরুতেই আমাদের দুইজন প্রয়াত ডাক্তার বাবু - ডাঃ দুলাল চন্দ্র ব্যানার্জী ও ডাঃ তপতী রায় মহাশয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

২) এরপর সংগঠনের সভাপতি শ্রী তপন ভট্টাচার্য মহাশয় গত তিন বছরের কার্যকলাপের একটি সংক্ষিপ্ত বিবরণ সকলের জন্য তুলে ধরেন।

৩) অতঃপর সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্তি করণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ও শ্রী সুশান্ত রায় মহাশয় কে সংগঠনের নতুন সদস্য রূপে গ্রহণ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

৪) এরপর সংগঠনের By Laws এর নিয়ম অনুযায়ী পুরাতন কমিটির পরিবর্তে নতুন প্রশাসনিক কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটির দায়ভার এইরূপ:-

# সভাপতি :- শ্রী তপন ভট্টাচার্য
# সহ-সভাপতি:- শ্রী সঞ্জীব বোস
# সম্পাদক:- শ্রী শোভন পাল
# সহ- সম্পাদক:- শ্রী অনির্বাণ দাস
# কোষাধক্ষ্য:- শ্রী দীপ্তাংশু ভট্টাচার্য

৫) নতুন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল ইচ্ছুক বর্তমান সদস্য ও সদস্যদের বাধ্যতামূলকভাবে একটি "সদস্য অন্তর্ভুক্তিকরণ আবেদন পত্র" (Membership Form) রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সকল সদস্য ও সদস্যদের আগামী ১ জুন ২০২৫ থেকে সদস্য অনুদান বাবদ মাসিক ১০০ টাকা ধার্য করা হয়।

৬) এরপর সর্বসম্মতিক্রমে, আগামী তিন/চার মাসের মধ্যে সংস্থার যাবতীয় বকেয়া কাগজপত্র ও 12A & 80G সংক্রান্ত কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৭) আগামী জুন মাসে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে "রক্তের গ্রুপ নির্ধারণ" সংক্রান্ত শিবির আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অতঃপর উপস্থিত সমস্ত সদস্য ও সদস্যদের নিয়ে একটি গ্রুপ ফটো তোলা হয় ও সভাপতির ঘোষণার পর বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

বিনীত
শ্রী শোভন পাল
সাধারণ সম্পাদক
Chakdaha Gita Memorial Philanthropic Foundation
(G.M.P.F)

Address

Bhagirathi Road, 3 No. Durganagar, Narkelbagan, P. O-Chakdaha, Dist-Nadia
Chakdaha
741222

Alerts

Be the first to know and let us send you an email when Chakdaha Gita Memorial Philanthropic Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chakdaha Gita Memorial Philanthropic Foundation:

Share