Chakdaha Prerona-চাকদহ প্রেরণা

Chakdaha Prerona-চাকদহ প্রেরণা Chakdaha Prerona

সকল শিশু-ই পুষ্টি পাক,গরম ভাতে পেট ভরে যাক।।Chakdaha Prerona-চাকদহ প্রেরণা  -র  " ২১/০৫/২৬,বৃহস্পতিবার, সংগঠনের শুভানুধ্...
21/05/2026

সকল শিশু-ই পুষ্টি পাক,
গরম ভাতে পেট ভরে যাক।।

Chakdaha Prerona-চাকদহ প্রেরণা -র " ২১/০৫/২৬,বৃহস্পতিবার, সংগঠনের শুভানুধ্যায়ী শ্রীমতী রিঙ্কি ঘোষ ,তাঁর পিতা স্বর্গীয় বিকাশ চন্দ্র ঘোষের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে,প্রেরণা পরিচালিত পলাগাছা শিক্ষাকেন্দ্রের ছাত্র -ছাত্রীদের জন্য, সান্ধ্যকালীন আহারে,ফ্রাইড রাইস ও আলুর দমের ব্যবস্থা করেন।সংগঠনের পক্ষ থেকে, স্বর্গীয় বিকাশ চন্দ্র ঘোষের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ও সমাজপ্রেমী,সম্মাননীয়া রিঙ্কি ঘোষ মহোদয়াকে আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই।

'দুঃখ তাপে ব‍্যথিত চিতে যখনই পেতেছি হাত / দুয়ার খুলে দেখি দাঁড়িয়ে তুমি রবীন্দ্রনাথ। / আকাশ জুড়ে আলোর রেখা বাতাস জুড়ে বীণ...
10/05/2026

'দুঃখ তাপে ব‍্যথিত চিতে যখনই পেতেছি হাত / দুয়ার খুলে দেখি দাঁড়িয়ে তুমি রবীন্দ্রনাথ। / আকাশ জুড়ে আলোর রেখা বাতাস জুড়ে বীণ / বিশ্বভুবন জেনেছে আজ তোমার জন্মদিন।' গুরুদেবের জন্মলগ্ন স্মরণ করল চাকদহ প্রেরণার ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। তাঁরই গান -কবিতা - কথায় তার প্রতি অর্পিত হল শ্রদ্ধাঞ্জলি। সংগঠনের পক্ষ থেকে গুরুদেবের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল ।

২৭/০২/২৬,  শুক্রবার, সংগঠনের  শুভানুধ্যায়ী সম্মাননীয়া  দিয়া হালদার, তাঁর জন্মদিন (গত ২৫/০২/২৬) উপলক্ষ্যে,সংগঠন পরিচালিত ...
28/02/2026

২৭/০২/২৬, শুক্রবার, সংগঠনের শুভানুধ্যায়ী সম্মাননীয়া দিয়া হালদার, তাঁর জন্মদিন (গত ২৫/০২/২৬) উপলক্ষ্যে,সংগঠন পরিচালিত পুমলিয়া শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের সাথে কেক কেটে জন্মদিনের আনন্দকে ভাগ করে নিলেন। পাশাপাশি, ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রী হিসেবে খাতা, পেন এবং চকলেট, উপহার স্বরূপ তুলে দিলেন।ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দের সাথে এই অনুষ্ঠানকে উপভোগ করে।শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ও সদস্য-সদস্যার সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়। সকলকে ধন্যবাদ জানাই।
মহতী উদ্যোগ গ্রহণকারী দিয়া হালদার মহাশয়াকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।

সকল শিশু-ই পুষ্টি পাক,গরম ভাতে পেট ভরে যাক।।Chakdaha Prerona-চাকদহ প্রেরণা  -র  "- আহ্বানে সাড়া দিয়ে ১৪/০২//২৬ শনিবার ,...
19/02/2026

সকল শিশু-ই পুষ্টি পাক,
গরম ভাতে পেট ভরে যাক।।

Chakdaha Prerona-চাকদহ প্রেরণা -র "- আহ্বানে সাড়া দিয়ে ১৪/০২//২৬ শনিবার , প্রেরণা পরিচালিত পলাগাছা শিক্ষাকেন্দ্রে পালিত হল এক মহতী অনুষ্ঠান। প্রেরণার শুভানুধ্যায়ী শ্রী সুতীর্থ কুন্ডু ও তার পরিবারবর্গ , তাঁদের প্রয়াত পিতা ,স্বর্গীয়া শিবনাথ কুন্ডুর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আমাদের তিনটি শিক্ষা কেন্দ্রের প্রায় ১৫০জন ছাত্র -ছাত্রীদের জন্য সকাল বেলার টিফিনের জন্য কমলালেবু, ডিম, কেক, লাড্ডুর ব্যবস্থা করেছিলেন। সংগঠনের পক্ষ থেকে স্বর্গীয়া শিবনাথ কুন্ডু বাবুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সমাজমনস্ক, উদারচেতা, সম্মাননীয় কুন্ডু মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সকলের আন্তরিকতার বন্ধনে "চাকদহ প্রেরণা"র পথ মসৃণ ও প্রশস্ত হয়ে উঠবে।

সকল শিশু-ই পুষ্টি পাক,গরম ভাতে পেট ভরে যাক।।Chakdaha Prerona-চাকদহ প্রেরণা  -র  "- আহ্বানে সাড়া দিয়ে ১৪ ই ফেব্রুয়ারী শন...
17/02/2026

সকল শিশু-ই পুষ্টি পাক,
গরম ভাতে পেট ভরে যাক।।

Chakdaha Prerona-চাকদহ প্রেরণা -র "- আহ্বানে সাড়া দিয়ে ১৪ ই ফেব্রুয়ারী শনিবার ভালোবাসা দিবসে, প্রেরণা পরিচালিত পলাগাছা শিক্ষাকেন্দ্রে পালিত হল এক মহতী অনুষ্ঠান। প্রেরণার শুভানুধ্যায়ী নাম প্রকাশে অনিচ্ছুক পিতা মাতা তার ছোট্ট মেয়ের জন্মদিন উপলক্ষ্যে আমাদের শিক্ষা কেন্দ্রের সকল ছাত্র -ছাত্রীদের জন্য দ্বিপ্রাহরিক আহারে ভাত, ডাল, সব্জি চিপস,চিকেন, মিষ্টির ব্যবস্থা করেছিলেন। সংগঠনের পক্ষ থেকে এই সমাজমনস্ক, উদারচেতা,শুভনুদ্ধায়ী পিতা মাতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।আর ছোট্ট সোনাকে অনেক ভালোবাসা জানাই। আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সকলের আন্তরিকতার বন্ধনে "চাকদহ প্রেরণা"র পথ মসৃণ ও প্রশস্ত হয়ে উঠবে।

17/02/2026

প্রেরণার বাচ্চাদের অনুষ্ঠান ❤️❤️❤️

17/02/2026
17/02/2026

অভিভাবক ও সদস্য সদস্যা দের নিয়ে বল পাসিং খেলা 2026

১৪/০২/২৬, শনিবার, অনুষ্ঠিত হল চাকদহ প্রেরণা আয়োজিত বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। প্রেরণা পরিচালিত পলাগাছা, ছাতিমত...
17/02/2026

১৪/০২/২৬, শনিবার, অনুষ্ঠিত হল চাকদহ প্রেরণা আয়োজিত বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। প্রেরণা পরিচালিত পলাগাছা, ছাতিমতলা ও পুমলিয়া শিক্ষাকেন্দ্রের শতাধিক ছাত্র ছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রথাগত নিয়ম অনুযায়ী খেলার আনুষ্ঠানিক সূচনা হয়। চাকদহ প্রেরণার সম্মাননীয় /সম্মাননীয়া সদস্য /সদস্যা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে খুব সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয়। চাকদহ প্রেরণার পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই।

Address

Chakdaha
CHAKDAHA,NADIA,741222

Telephone

+919153122631

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chakdaha Prerona-চাকদহ প্রেরণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share