Abheda Foundation

Abheda Foundation Abheda Foundation is a registered trust working for the underprivileged in the field of education.

Life skilling for the deserving section of the students is our main objective. Its activities are the following:

a) Offering Swami Vivekananda Scholarship to financially challenged yet meritorious students and stand by them until they stand in life

b) Developing and promoting FREE digital contents on the Android and web - Abheda English, English CourseTutor, Supplementary Math Videos

c) Running

digitally equipped institutes for underprivileged students under the brand-name of Abheda eSchool for developing life skills like computer operations, verbal communications in English, learning of curriculum subjects in a different way, Nursing, Yoga, Music etc.

বরুণ বিশ্বাস - জীবনী---------------------|| ছয় ||কলকাতায় থাকাকালীন বরুণের জীবনে এক বিচিত্র ঘটনা ঘটে। কাহিনীটা মজার, তবে ...
22/08/2026

বরুণ বিশ্বাস - জীবনী
---------------------

|| ছয় ||

কলকাতায় থাকাকালীন বরুণের জীবনে এক বিচিত্র ঘটনা ঘটে। কাহিনীটা মজার, তবে একটি মানুষ তার জীবনের লক্ষ্যে কতটা কেন্দ্রীভূত থাকতে পারে, তার পরিচয় এ গল্পে পাওয়া যাবে। এ সময় এক সহপাঠিনী বরুণের প্রেমে পড়ে – অবশ্যই একতরফা। মেয়েটি ছিল বড় ঘরের সন্তান, তার বাবার বেশ প্রতিপত্তি ছিল। তো মেয়ের আবদারে বাবা স্থির করলেন, বিশ্ববিদ্যালয়ের শেষ দিনে বরুণকে যাকে বলে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে একরকম জোর করেই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবেন। সে বাবদ তিনি গাড়ি নিয়ে বিশ্ববিদ্যালয়ের দরজার সামনে অপেক্ষা করছিলেন, যেই হবু জামাই বেরোবে অমনি পাকড়াবেন। এখন, বরুণ সে পরিকল্পনাটি কীভাবে যেন আন্দাজ করে ফেলেছিলেন, এক বন্ধুকে বলে পাঠান ট্যাক্সি নিয়ে অকুস্থলেই চুপিসাড়ে দাঁড়িয়ে থাকতে। তা, বন্ধু নাটকীয়ভাবে চেঁচিয়ে ‘বরুণ, তোর ছেলের খুব অসুখ, চল দেখতে যাবি না ?’ বলে বন্ধুকে গাড়িতে তুলে তো নিয়ে তক্ষুনি চম্পট দেয়। বস্তুত, ওই কথাটি ছিল একটি বেমালুম ধাপ্পা, বন্ধুকৃত্য করতে চালাকি। বরুণ বিয়ে করার বান্দা ছিলেন না। মনোরথের সারথী হয়ে রাজকন্যা ও অর্ধেক রাজত্ব অস্বীকার তো সামান্য ব্যাপার, পরবর্তীতেও প্রেম ইত্যাদি মনোবৈকল্য তিনি সযত্নে এড়িয়ে চলতেন। এমন গুণনিধিকে সঙ্গী করার বাসনা অনেক মেয়েই দেখায়, কিন্তু ব্রহ্মচারীর বক্তব্য ছিল, ‘বলছ বটে বিয়ের পরেও আমার এমন কাজ চালু রাখতে সাহায্য করবে, কিন্তু আদতে তা হয় না, হবেও না, অতএব...’। বর্তমান লেখকের যা অনুসন্ধান, তাতে বরুণের সাময়িক শিথিলতাও ঠাহর হয় না এ বিষয়ে। বৃহত্তর লক্ষ্যের দিকে দৃষ্টি কতটা পরিষ্কার থাকলে এমন নিশ্চল থাকা যায়, শরীর-মনের মৌলিক চাহিদাকে অগ্রাহ্য করা যায় ! তাই যখন বরূণের জীবন আশ্রয় করে তৈরী ‘প্রলয়’ ছায়াছবিতে নায়ককে নাচতে দেখা যায় নায়িকার সঙ্গে, লেখক ভাবেন, চিত্রায়ণ করতে গিয়ে এ কি বিচিত্রায়ণ, রূপায়ণ করতে গিয়ে বিরূপায়ণ ! মানুষ মহামানব চিনতে পারে না, তাঁকে নিজের স্তরে নামিয়ে আনে। তবে যে যা খায়, তারই তো ঢেঁকুর উঠবে।

এই ব্যতিক্রমী মানুষটির জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সমাজসেবা। সে লক্ষ্যে যাতে বেশী সময় ধরে নিজেকে নিয়োগ করতে পারেন, সে জন্যে শিক্ষকতাকে ভবিষ্যৎ পেশা বেছেছিলেন তিনি। চয়নটি সুচিন্তিত। ইস্কুলে পড়ালে হাতে সময় বেশী পাওয়া যাবে, এটা প্রথম থেকেই মাথায় গেঁথে ছিল তাঁর। উদ্দেশ্য সফল হয়, বারাসাতের এক বি টি কলেজ থেকে বি এড পাশ করে বরুণ ১৯৯৮এ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হন ও তারপর ১৯৯৯এর ২রা জানুয়ারি কলকাতার শিয়ালদায় মিত্র ইন্সটিউটিশনে (মেন) বাংলার মাস্টারমশাই হিসেবে যোগ দেন। এ স্থানে পাঠকের কাছে উল্লেখ্য, বরুণ ডব্লুবিসিএসের প্রাথমিক পরীক্ষায় পাশ করেন, কিন্তু এমন মানুষের জীবিকা তো শুধু নিজের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে না, তাই তা যাতে ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা হয়ে না দাঁড়ায়, সাধারণের কাছে লোভনীয় সরকারী চাকরী তাঁর কাছে আদৌ গ্রহণযোগ্য হয়নি। আমলা হওয়ার জন্যে বরুণ জন্মাননি।

#বরুণ_বিশ্বাস
#বাংলার_গর্ব
#সমাজসেবক
#প্রেরণা

Eleven journeys. One dream. A thousand possibilities.They came from places where dreams often have to fight a little har...
19/08/2026

Eleven journeys. One dream. A thousand possibilities.

They came from places where dreams often have to fight a little harder to be heard.

Yet they chose books over barriers, curiosity over circumstance, and learning over limitation.

Eleven young minds.
Eleven different classrooms.
Eleven different disciplines - Biotechnology, Statistics, Life Sciences, History, Political Science, Music, Fashion Design, and more.

But beneath these different paths runs a common thread: the courage to imagine a future that did not seem inevitable.

From Canning to Jhargram, from Jalangi to Kolkata, they have travelled not merely towards degrees, but towards possibility.

Some will decode the language of life.
Some will find patterns in numbers.
Some will question history and shape society.
Some will create beauty.
Some will sing.
Some will discover what lies beyond what we already know.

And perhaps, years from now, when they look back, they will realise that education was never just about passing examinations.
It was about discovering who they could become.

At Abheda Foundation, we believe that talent is everywhere - but opportunity is not.

So we try to bridge that distance.

Because a scholarship is not merely financial support.
It is a quiet message to a young mind:
“Your dream matters. Keep going.”

And we hope these ten young scholars will go far - not merely to build successful lives, but to someday turn around and light the path for someone else.










If the poor boy can not come to education, education should go to him...
17/08/2026

If the poor boy can not come to education, education should go to him...








বরুণ বিশ্বাস - জীবনী---------------------|| পাঁচ ||তবে মনের আগুন বাধা হয়নি কোমলতার চর্চায়। বরুণের খোলা গলার গান যে শুনত,...
15/08/2026

বরুণ বিশ্বাস - জীবনী
---------------------

|| পাঁচ ||

তবে মনের আগুন বাধা হয়নি কোমলতার চর্চায়। বরুণের খোলা গলার গান যে শুনত, ভিজে যেত শীতল স্নানে। শ্রীখোলের তালিম ছিল, গভীর রাতে মানুষটি যখন আর দু ঘন্টাও ঘুমোনোর সময় পেতেন না, ধীরে ধীরে বাজাতেন খোল। সেই যেন তাঁর অবসরচর্চা। আর ছবি আঁকতেন খেয়ালে, সামনের মানুষের ছবি হুবহু এঁকে চমকে দিতেন মানুষটিকে। কবিতা লিখতেন সময় পেলেই, তাতে থাকত জীবনদর্শন। খেলায় ছিল আগ্রহ, নৌকো চালানোয় ছিলেন অক্লান্ত। বড় সুন্দর বেড়ে উঠেছিল তরুণটি।

এখানে জগদীশবাবুর এক বিশেষ মনোভাবের কথা বলা সমীচীন হবে। নিদারুণ অর্থকষ্টের মধ্যেও তিনি ছেলেমেয়েদের সংস্কৃতির পথ বা পড়াশুনোর গতি রুদ্ধ হতে দেননি। যদিও বড় মেয়ে প্রমীলার বিয়ে দিতে বাধ্য হন ক্লাস এইটে পড়ার সময়, বরুণের দুই দাদাই আজ সম্মানজনকভাবে প্রতিষ্ঠিত। ওনারা বাবার এই শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার মনোবৃত্তিকে অমর্যাদা করেননি। এটা খুবই প্রণিধানযোগ্য বিষয়। কিন্তু তিন সন্তান যখন সাবালক হয়েছে বা হচ্ছে, তাদের পড়াশুনো বাবদ অর্থ আর কিছুতেই সংকুলান হচ্ছেই না, মেজভাই অরুণ কলেজে পড়ায় ইতি টেনে ফুলের চাষে মন দেন যাতে অন্য দুভাই পড়াশুনো চালিয়ে যেতে পারে। নতুন জীবিকার সন্ধান পেয়ে পরিবারটি খেয়েপরে বাঁচতে পারে। এটি উল্লেখযোগ্য ত্যাগের উদাহরণ। এই ভ্রাতৃত্ববোধ স্মরণীয়। বরুণ একমেবাদ্বিতীয়ম্, তবে স্বশিক্ষিত বোধহয় কেউ হয় না – শব্দটাই প্রক্ষিপ্ত কি ?

খানিকটা অর্থের আর খানিক পথপ্রদর্শনের অভাবে বরুণের উচ্চ মাধ্যমিকের ফল মেধার তুলনায় ততটা ভালো হয়নি। তাও গোবরডাঙা খাঁটুরা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে পাশ করেন তিনি এবং গোবরডাঙা হিন্দু কলেজে বাঙলা অনার্স নিয়ে ভর্তি হন। দাদা অরুণ জানাচ্ছেন, ভাইয়ের ইচ্ছে ছিল ইংরিজি নিয়ে পড়ার, কিন্তু টিউশনের খরচ বেশী হবে বলে বাঙলা অনার্সই সাব্যস্ত হয় শেষে। অনার্সে বরুণ ফার্স্ট ক্লাস না পেলেও কলেজের মধ্যে প্রথম হন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকটিকে দেয় স্নাতকোত্তর ডিগ্রী। এ প্রসঙ্গে দাদা অসিতের খেদোক্তি, ‘সেই সময় ভাই কলকাতায় রামকৃষ্ণ মিশনে থেকে পড়াশুনো করত, সে বাবদ ২০০ টাকা দিতে হত মাসে মাসে, আমাদের তখন এমনই আর্থিক অবস্থা যে সেই সামান্য টাকাও তাকে পাঠাতে পারতাম না নিয়মিত’। মহামানবের দৈনন্দিন লড়াইটা অনুধাবন করতে হবে, পাঠক।

#বরুণ_বিশ্বাস
#বাংলার_গর্ব
#সমাজসেবক
#প্রেরণা

সাম্যবাদের চিন্তা এই মনীষী বলশেভিক বিল্পবের আগেই করে গেছেন। শুধুমাত্র সমবেদনা থেকে এই বাণী দিচ্ছেন না তিনি। শিক্ষাকে সাম...
13/08/2026

সাম্যবাদের চিন্তা এই মনীষী বলশেভিক বিল্পবের আগেই করে গেছেন। শুধুমাত্র সমবেদনা থেকে এই বাণী দিচ্ছেন না তিনি। শিক্ষাকে সামাজিক, আর্থিক ও আত্মিক উন্নতি ও সাম্যের একমাত্র চালিকাশক্তি জ্ঞান করে স্বামীজি এমন যুগান্তকারী উক্তিটি করছেন। 'স্বামী-শিষ্য সংবাদ'-এ পড়ছি, স্বামীজি শিষ্যকে বলছেন, যা শিখেছিস গিয়ে শূদ্রদের শেখা, এ ছাড়া মুক্তি নেই।








অভেদের ছাত্রী রাজমিন নাহার সুলতানা মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের মেয়ে। এখন কল্যাণী ইউনিভার্সিটির ডোমকল গার্লস কলেজের চতুর্...
12/08/2026

অভেদের ছাত্রী রাজমিন নাহার সুলতানা মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের মেয়ে। এখন কল্যাণী ইউনিভার্সিটির ডোমকল গার্লস কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী। মেজর নিয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। পরীক্ষার ফল বেশ নজরকাড়া। সঙ্গে কবি সুকান্ত পিটিটিআই ইন্সটিটিউট থেকে D El Edও করছে। অভেদ ওকে ২০১৭ থেকে স্বামী বিবেকানন্দ বৃত্তি দিচ্ছে। এখন কলেজের পড়া বাবদ অর্থ সাহায্য ছাড়াও D El Edএর পুরো খরচ দিচ্ছে।

রাজমিন বাবাকে হারিয়েছে কম বয়েসে, ক'মাস আগে ওর ভাই পথ দুর্ঘটনায় মারা যায়। ওর মায়ের একটি দুরূহ শিরদাঁড়ার অসুখ আছে, যা নিয়ে তিনি সামান্য ঘরের কাজই করতে পারেন মাত্র। রাজমিনকেই বাকি কাজ করতে হয় ঘরের। এর পর পড়াশোনা। অত্যন্ত গরিব পরিবারটিতে বলভরসা তেমন কেউ নেই। তাই মেয়েটির লড়াই কুর্নিশ করার মতো।

সরল, স্বাভাবিকভাবে প্রাণবন্ত ও অস্বাভাবিকভাবে আধ্যাত্মিক রাজমিনের জীবনের লক্ষ্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হওয়া। আমরা ওকে বলি, যখন শিক্ষা দিবি তোর নিজের জীবনের গল্প বলবি। এর চেয়ে বড় শিক্ষা কোনো বইতে থাকা সম্ভব নয়।

আমরা রাজমিনকে এক পদ্মফুল মনে করি।















09/08/2026
Abheda Foundation proudly hosted an enchanting evening of music on 8th August—an evening conceived, planned and executed...
09/08/2026

Abheda Foundation proudly hosted an enchanting evening of music on 8th August—an evening conceived, planned and executed to perfection by its own students.

The centrepiece of the evening was Shri Anathbandhu Ghosh, a living legend of the world of Jaydev’s Geeta Govindam. For an hour and a half, his deep, booming yet wonderfully sonorous voice held the audience spellbound, carrying the poetry across centuries and bringing its timeless beauty alive once again.

With his own distinctive illustrations and interpretations of the verses, he opened new windows into the poetry. And when “Chandan Charchita Neela Kalevara” filled the hall, it seemed as though the familiar melody had somehow grown new wings—soaring beyond time, memory and expectation.

The sensitive accompaniment of Mr. Pinntu Das on the tabla and Ms. Megha Sikdar on the harmonium added depth, rhythm and colour to the rendering, complementing the music with remarkable grace.

It was more than a musical evening. It was a beautiful meeting of poetry, music and tradition—and a reminder that when young minds are given the opportunity to create, they can curate an experience that touches hearts and transcends generations.


Creativity is never limited by the tools - it is powered by imagination.These stunning artworks were created by one of t...
07/08/2026

Creativity is never limited by the tools - it is powered by imagination.

These stunning artworks were created by one of the students of Abheda Foundation - Rajesh Koyal - using nothing more than Microsoft Paint, one of the simplest drawing applications available. He also used a digital pen to draw through MS Paint.

Without expensive software or digital tablets, the student transformed a basic computer program into a canvas of forests, wildlife, moonlit skies, and peaceful landscapes. Talent, perseverance, and imagination can turn the simplest tools into instruments of art.

At Abheda Foundation, we strive to empower young minds by helping them discover that technology is not just for consumption—it's a medium for creativity and self-expression.

Every masterpiece begins with a single click.

[Rajesh is studying B. Tech (Computer Science) at Adamas University]


May one of you build the next breakthrough in Artificial Intelligence.May another redefine healthcare through technology...
04/08/2026

May one of you build the next breakthrough in Artificial Intelligence.

May another redefine healthcare through technology.

May someone create what the world has not yet imagined.

Go forth - not merely to find jobs, but to create the future. The world awaits its Tech Champions.

Don't just learn technology. Become the technology that transforms the world.










Address

80A, Vivekananda Road
Kolkata
700006

Alerts

Be the first to know and let us send you an email when Abheda Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Abheda Foundation:

Shortcuts

Share