08/06/2026
বৃক্ষরোপণ উৎসব🪴 কর্মসূচির অংশ হিসেবে আজ, টাকী বয়েজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কলকাতা অর্থাৎ টিব্যাকের পক্ষ থেকে ১০ টি চারাগাছ টাকী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রীমতি শম্পা চক্রবর্তী মহাশয়ার হাতে তুলে দিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী পার্থ সারথী সাহা। প্রধান শিক্ষিকা মহাশয়া টিব্যাকের কর্মকান্ডের প্রশংসা করেন এবং আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।