30/04/2024
গোদা মৌজায় ২৬ নম্বর ওয়ার্ডের কমল সায়র মহল্লা সন্নিহিত সেন্ট্রাল স্কুল কর্তৃপক্ষ তাদের খেলার মাঠে এলাকার কোন স্থানীয় মানুষকে প্রবেশ করতে দিচ্ছেন না। বিকালে তাদের মাঠ খালি থাকলেও এলাকার ছেলেদের খেলাধুলা করার অধিকার বন্ধ করে দিচ্ছেন বারবার। প্রতি প্রিন্সিপালই মাঠ ব্যবহার না করতে দেওয়ার সূচনা দিয়ে এক এক সময় বিভিন্ন ধরনের নোটিশ দিয়ে থাকেন। আমাদের কমল সায়র ইউনাইটেড ক্লাবের নিজস্ব কোন খেলার মাঠ নেই। অনেক এলাকাতেই তো সরকারি স্কুল-কলেজের খেলার মাঠ স্থানীয় মানুষ বা ছেলে-মেয়েরা ব্যবহার করে থাকেন। সুতরাং, আমাদের প্রশ্ন হল, সরকারি সম্পত্তিতে এলাকার স্থানীয় ছেলেপুলেরা কি তাদের খেলার অধিকার অর্জন করতে পারবে? নাকি আমরা তাদের আদেশ মেনে নিয়ে এলাকার শিশুদের খেলাধুলা করার অধিকার থেকে বঞ্চিত করে রাখবো? স্কুল তৈরি হওয়ার আগে এমনকি কিছুদিন আগে পর্যন্ত এলাকার ছেলেরা সেখানে নিয়মিত খেলাধুলা করেছে। আগে স্কুলে আবেদন-অনুরোধ করে মাঠ ব্যবহারের অনুমতি পাওয়া যেত। কিন্তু বর্তমানে কোন কথাতেই কর্ণপাত করা হচ্ছে না। আপনারা হয়তো এবিষয়ে অনেক বেশি জানেন বা বোঝেন। আমরা কি আইনতঃ অথবা প্রশাসনিক দিক থেকে কোনরকম সহযোগিতা পেতে পারি? কেউ কোন মতামত দিয়ে সহযোগিতা করলে উপকৃত হতাম। দয়া করে কমেন্টে জানান।