আবহমান

আবহমান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আবহমান, Nonprofit Organization, Joteram, Burdwan.

আমরা চেষ্টা করছি আমাদের প্রিয় বিদ্যালয় জোতরাম বিদ্যাপীঠের প্রাক্তনীদের একটা সংগঠন তৈরির, যাতে আমরা সম্মিলিত ভাবে ফিরে যেতে পারি ও ফিরিয়ে দিতে পারি কিছু আমাদের প্রিয় বিদ্যালয়কে

বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে "আবহমান " এর পক্ষ থেকে অনুষ্ঠান সুস্থ ভাবে সফল হয়েছে ,  ধন্যবান জানাই সকল প্রাক্তনী দ...
19/01/2025

বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে "আবহমান " এর পক্ষ থেকে অনুষ্ঠান সুস্থ ভাবে সফল হয়েছে , ধন্যবান জানাই সকল প্রাক্তনী দাদা, দিদি , ভাই বোন,বন্ধু দের সকলের অক্লান্ত প্রচেষ্টায় এবং সদিচ্ছায় এত বড়ো অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরে আমরা আপ্লুত,আমরা কৃতজ্ঞ ।
আবহমান এগিয়ে চলুক এভাবেই ,সঙ্গে থাকুন ।

দেখা হচ্ছে ।ফিরে দেখা ছেলেবেলা,টাটকা স্মৃতি,আর অনেক টা আবেগ সঙ্গে নিয়ে।
17/01/2025

দেখা হচ্ছে ।
ফিরে দেখা ছেলেবেলা,টাটকা স্মৃতি,আর অনেক টা আবেগ সঙ্গে নিয়ে।

*19 সে জানুয়ারি প্রাক্তনীদের রিইউনিয়ন অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্ত কাম্য* *সকলে আসুন খুব আনন্দ হবে খুব মজা করবো সকল...
17/01/2025

*19 সে জানুয়ারি প্রাক্তনীদের রিইউনিয়ন অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্ত কাম্য* *
সকলে আসুন খুব আনন্দ হবে খুব মজা করবো সকলে মিলে*

16/01/2025

প্রিয় সাথী ,
19 শে জানুয়ারি ,রবিবার জোতরাম বিদ্যাপীঠ এ আবহমান এর পক্ষ থেকে যে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে দুপুর ১২ টা থেকে তার প্রস্তুতি এবং গেট টুগেদার কর্মসূচি সকাল দশটা থেকেই শুরু হবে । অর্থাৎ পুনর্মিলন উৎসবের সূচনা সকাল দশ টা থেকে , আমাদের সকলের নাম এন্ট্রি,লাঞ্চ কুপন সংগ্রহ,স্টেজ পারফরমেন্স এর প্রস্তুতি পর্ব,সংবর্ধনা কর্মসূচি,অতিথি দের ব্যবস্থাপনা,এবং সর্বোপরি সকল সিনিয়র,জুনিয়র বন্ধু দের মিলন মেলায় এক সুন্দর মুহুর্তের সাক্ষী থাকতে চলেছি আমরা । ওই দিন সকাল দশ টা থেকেই সকল প্রাক্তনী কে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে নিজ নিজ লাঞ্চ কুপন সংগ্রহ করার অনুরোধ জানানো হচ্ছে, সকলের উপস্থিতি একান্ত কাম্য , এই উদ্যোগ সফল করতে তোমরা অবশ্যই এসো ।
ধন্যবাদ

16/01/2025

আজ সেই বহু প্রতীক্ষিত 16ই জানুয়ারি , আমাদের মাতৃসম পবিত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ।
নিখিল কুমার চক্রবর্তী বাবুর লেখা একটি কবিতা দিয়ে শুরু হোক আজকের শুভ মুহুর্ত।

এই মাটিতেই প্রথম পরিচয়
অক্ষরের সাথে, শব্দের সাথে, বাক্যের সাথে,
বন্ধুত্বের প্রথম পাঠ কিম্বা পায়ের নীচে সরষে
এই মাটিতেই।
ডানপিটেমি আর শ্রেণির সোপান বেয়ে
ক্রমশ এগিয়ে চলা এই মাটিতেই।
জীবনের শৃঙ্গার অথবা বিরহ যতটুকু হাতে আজ
তার প্রাপ্তিও এখানেই।
হে আমার পূণ্য ভূমি,
হে আমার আলমা ম্যাটার!
খুঁজি আজও তোমার মাঝেই
আমার শৈশব, কৈশোরের দিন
তোমাতেই লীন আমি সমগ্র সত্বায়।

শুভ জন্মদিন মা আমার
শুভ জন্মদিন জোতরাম বিদ্যাপীঠ।

বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি উদযাপন ।১৬ - ১৯ জানুয়ারি ,২০২৫জোতরাম বিদ্যাপীঠ ।সকলের উপস্থিতি একান্ত কাম্য ।
14/01/2025

বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি উদযাপন ।
১৬ - ১৯ জানুয়ারি ,২০২৫
জোতরাম বিদ্যাপীঠ ।
সকলের উপস্থিতি একান্ত কাম্য ।

13/01/2025

Get ready

11/01/2025

19 জানুয়ারি জোতরাম বিদ্যাপীঠের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তনী পুনর্মিলন উৎসবে এ বছর থাকছেন বিশেষ অতিথি শিল্পী জি বাংলা সারেগামাপা খ্যাত *গীতশ্রী চৌধুরী*।
আবহমান এর পক্ষ থেকে সকল প্রাক্তনী দের জানাই সাদর আমন্ত্রণ ।

পরিকল্পনা মতোই আজ বিদ্যালয় প্রাঙ্গণে "আবহমান" এর উদ্যোগে শ্রী সুব্রত কুমার পাঁজা মহাশয়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো , আজ ও...
15/12/2024

পরিকল্পনা মতোই আজ বিদ্যালয় প্রাঙ্গণে "আবহমান" এর উদ্যোগে শ্রী সুব্রত কুমার পাঁজা মহাশয়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো , আজ ওনার সাথে কাটানো মূল্যবান স্মৃতি স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রাক্তনী রা ।
আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের শিক্ষক জয়ন্তলাল বিশ্বাস মহাশয় কে ,ওনার চোখে সুব্রত বাবুকে জানলাম আমরা আজকের দিনে । ধন্যবাদ জানাই জয়ন্তবাবুকে আমাদের ছোট্ট উদ্যোগের পাশে থেকে সহযোগিতা করার জন্যে ।
যারা বিভিন্ন ব্যস্ততার কারণে সশরীরে আসতে পারলেন না তারও পাশে ছিলেন বিভিন্নভাবে এই উদ্যোগে ।। সদ্য প্রাক্তনী দের এই স্বতস্ফূর্ত উপস্থিতির জন্যে অনেক অনেক সাধুবাদ জানাই আবহমান এর পক্ষ থেকে ।

14/12/2024

আগামী কাল দুপুর 2 টো স্কুল প্রাঙ্গণেই আমাদের সকলের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সুব্রত কুমার পাঁজা মহাশয় এর স্মরণ সভার আয়োজন করছে আমাদের প্রাক্তনী গ্রুপ "আবহমান" । সকলে আসুন একসাথে সমবেত হয়ে স্যারকে স্মরণ করি ।

12/12/2024

Get ready ...

আমাদের সকলের শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক  শ্রী সুব্রত কুমার পাঁজা মহাশয় গতকাল আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন । প্রাক্তনী ক...
11/12/2024

আমাদের সকলের শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক শ্রী সুব্রত কুমার পাঁজা মহাশয় গতকাল আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন । প্রাক্তনী কোর কমিটির পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি । আপনার দেখানো পথে আমরা যেনো এগোতে পারি এই সংকল্প করি , ওপারে ভালো থাকুন স্যার । আপনার ছাত্র ছাত্রীরা আপনাকে মনে রাখবে আজীবন ।
ওনাকে স্মরণ করার মাধ্যমে আজ আমরা শ্রদ্ধা নিবেদন করতে বদ্ধপরিকর ।

Address

Joteram
Burdwan
713104

Alerts

Be the first to know and let us send you an email when আবহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share