WBMSRU PURBA Burdwan District

WBMSRU PURBA Burdwan District Organisation page..

 #সদস্য ও তাদের পরিবারের জন্য
14/06/2026

#সদস্য ও তাদের পরিবারের জন্য

*সেলস প্রমোশন কর্মীদের নিয়ে আইন বিষয়ক কনভেনশন*কেন্দ্রীয় সরকার দ্বারা নতুন শ্রম কোড রূপায়নের ফলে সেলস প্রমোশন কর্মীদের ওপ...
11/06/2026

*সেলস প্রমোশন কর্মীদের নিয়ে আইন বিষয়ক কনভেনশন*

কেন্দ্রীয় সরকার দ্বারা নতুন শ্রম কোড রূপায়নের ফলে সেলস প্রমোশন কর্মীদের ওপরে তার প্রভাব, সেলস প্রমোশন কর্মীদের নিজস্ব আইন সেলস প্রমোশন আইন ১৯৭৬ বিলুপ্তির ফলে আগামীতে সেলস প্রমোশন কর্মীরা কি কি অধিকার থেকে বঞ্চিত হবেন এবং সেলস প্রমোশন কর্মীদের চাকরির সুরক্ষায় ওয়েষ্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের আইন বিষয়ক সাব কমিটির ভূমিকা নিয়ে সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজ বর্ধমান এ বি টি এ হলে সেলস প্রমোশন কর্মীদের নিয়ে "আইন বিষয়ক" কনভেনশন অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগ অগ্রাহ্য করে শতাধিক সেলস প্রমোশন কর্মী এই কনভেনশনে উপস্থিত ছিলেন এবং কনভেনশনে প্রশ্ন উত্তর সেশনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। কনভেনশনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ কুন্ডু। মূল বক্তা ছিলেন সংগঠনের অন্যতম সম্পাদক ও রাজ্যের আইন বিষয়ক সাব কমিটির আহ্বায়ক মৃনাল পাঠক। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব কৌশিক ব্যানার্জী, রাজ্য কমিটির সদস্য চন্দ্র শেখর চৌধুরী ও শৌভিক সরকার । সভা পরিচালনা করেন সংগঠনের জেলা সভাপতি রবীন চ্যাটার্জী।

27/05/2026
 #সবাই আসুন।
23/05/2026

#সবাই আসুন।

*কালা শ্রম কোড বাতিলের দাবীতে পথে সেলস প্রমোশন কর্মীরা* শ্রমিক স্বার্থে রাস্তায় প্রতিবাদে সেলস প্রমোশন কর্মীরা। ওয়েস্ট ব...
13/05/2026

*কালা শ্রম কোড বাতিলের দাবীতে পথে সেলস প্রমোশন কর্মীরা*

শ্রমিক স্বার্থে রাস্তায় প্রতিবাদে সেলস প্রমোশন কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের ডাকে সারা রাজ্যের মতো পূর্ব বর্ধমান জেলায় শ্রম দপ্তরের সামনে সংগঠনের পক্ষ থেকে কালা কোড বাতিল ও সেলস প্রমোশন আইন ১৯৭৬ ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি কমঃ উত্তম রায়, জেলা কোষাধক্ষ শৌভিক সরকার,জেলা সম্পাদক কমঃ ইন্দ্রজিৎ কুন্ডু ও সংগঠনের রাজ্য সম্পাদক কমঃ কৌশিক ব্যানার্জী। সেলস প্রমোশন কর্মীরা কালা কোডের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদে সোচ্চার হোন। বিক্ষোভ সভা থেকে একটি প্রতিনিধি দল শ্রম আধিকারিককে সাক্ষাত করেন ও অবিলম্বে কালা কোড বাতিল ও সেলস প্রমোশন আইন ১৯৭৬ ফিরিয়ে দেওয়ার দাবী জানান।

   ...
30/04/2026

...

 #সেলস প্রমোশন কর্মীরা কোন পথে...
27/04/2026

#সেলস প্রমোশন কর্মীরা কোন পথে...

 #আমরা আছি মিডিয়াতেও...
24/04/2026

#আমরা আছি মিডিয়াতেও...

 #ঐতিহাসিক  #মিছিল  #ও  #পথসভা *বামপন্থী প্রার্থী দের জয়যুক্ত করার দাবিতে সেলস প্রমোশন কর্মীদের ঐতিহাসিক মিছিল*ওয়েস্ট বে...
22/04/2026

#ঐতিহাসিক #মিছিল #ও #পথসভা
*বামপন্থী প্রার্থী দের জয়যুক্ত করার দাবিতে সেলস প্রমোশন কর্মীদের ঐতিহাসিক মিছিল*

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে ওষুধের দাম কমানো, ভেজাল ওষুধ বন্ধ করা, শ্রমকোড বাতিল প্রভৃতি দাবিতে ও আগামী বিধানসভা নির্বাচনে বামপন্থী প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়ে সেলস প্রমোশন কর্মীদের বিশাল মিছিল আজ বর্ধমান শহর পরিক্রমা করে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে এক পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। পুলিশ ও নির্বাচন কমিশন যখন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও লোক না হওয়ায় বিজেপির অসমের মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে কার্জন গেটে বিলম্বিত করছিলো, তখন প্রায় ৪০০ +সেলস প্রমোশন কর্মীদের এই বৃহৎ ও দৃপ্ত মিছিল মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক কমঃ ইন্দ্রজিৎ কুন্ডু ও রাজ্য সম্পাদক কমঃ কৌশিক ব্যানার্জী। পথসভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি কমঃ রবীন চ্যাটার্জী।

Address

1 Hrishikesh Chatterjee Lane SINGHDARJA
Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when WBMSRU PURBA Burdwan District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to WBMSRU PURBA Burdwan District:

Share

Category