মায়ের ভান্ডার

মায়ের ভান্ডার || সমাজের সাথে সমাজের পাশে ||

মায়েদের অরণ্য সপ্তাহ শুরু হয়ে গেছে জুলাই মাসের প্রথম দিকে ই। সারা মাস জুড়ে ই চলবে তার কর্মকান্ড।মায়ের ভান্ডারের মায়...
24/07/2026

মায়েদের অরণ্য সপ্তাহ শুরু হয়ে গেছে জুলাই মাসের প্রথম দিকে ই। সারা মাস জুড়ে ই চলবে তার কর্মকান্ড।মায়ের ভান্ডারের মায়েরা প্রত্যেক বারের মতো এবারেও চেষ্টা চালিয়েছে বৃক্ষরোপণের।মায়েরা জানে একটি গাছ লাগানো মানে একটি প্রাণের সঞ্চার করা।মায়েরা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছু জায়গায় এই প্রাণের সঞ্চার করতে।মায়েদের এই মহৎ কর্ম কে মন প্রাণ দিয়ে কুর্নিশ জানাই।আরও ভালো ভালো সৎ কর্মের আশা রাখি।
আজ মায়েরা এসে পৌঁছেছিল বর্ধমানের আলমগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের ছেলে দের মধ্যে।তাদের সাথে যুক্ত হয়ে একসাথে গাছ লাগানো হয়।এখানে 20 টার মতো গাছ লাগায় মায়েরা।এবং তার সাথে সাথে আজ উল্টো রথ উপলক্ষ্যে বাচ্চা দের একটু মিষ্টি মুখের ব্যবস্থা ও করেছিল মায়েরা।এই ভাবেই বেশ কিছুক্ষণ তাদের সাথে সময় কাটানোর পর ফিরে আসে মায়েরা।
এই ভাবেই এগিয়ে চলুক আরও সাফল্যের দিকে আমাদের প্রাণের প্রিয় মায়ের ভান্ডার।সকলের মঙ্গল কামনা মায়েরা সদা সর্বদা জাগ্রত।🙏💗🌴🌴🌴🪴🪴🪴

🙏আজ বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতির উদ্যোগে আয়োজিত ‘মায়ের জন্য রক্তদান’ শিবির ও HPV Vaccine প্রসার ও প্রচার কর্মসূচি...
05/07/2026

🙏
আজ বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতির উদ্যোগে আয়োজিত ‘মায়ের জন্য রক্তদান’ শিবির ও HPV Vaccine প্রসার ও প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলাম আমরা সবাই। স্বেচ্ছায় রক্তদান এবং কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির এই মানবিক উদ্যোগ সমাজের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতার উজ্জ্বল নিদর্শন। সুস্থ, সচেতন ও সুরক্ষিত আগামী গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও সমৃদ্ধ হোক,এই কামনা করি।

আমরা জানি একজনের রক্ত দানে তিন মানুষের প্রাণ রক্ষা হয়।এক কথায় রক্ত দান মানে জীবন দান।🙏❣️

'মায়ের জন্য রক্ত দান ' শিবিরে মায়ের ভান্ডারের মায়েরা ও আমন্ত্রিত অতিথি ছিলেন।মায়ের ভান্ডারের মায়েরা ও বেশ কিছু জনের মতো ডোনারের ব্যবস্থা করেছিলেন।যারা প্রত্যেকেই স্বেচ্ছায় রক্তদান করেছিলেন।আজ এখানে অনেকেই স্বেচ্ছায় রক্তদান ও করেছেন।মায়ের জন্য রক্ত দান এই কর্মকান্ডে যোগ দিতে পারে মায়েরা নিজেদের কে ধন্য মনে করছে।আগামী দিনে ও এই রকম কাজে যোগ দেবার আশা রাখে মায়েরা।এই ধরনের সেবা মূলক কাজ কে মায়েরা কুর্নিশ জানাই বারংবার।🙏

বর্ধমানে মায়ের ভাণ্ডার নামক সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা, 31 শে মে,2026 চতুর্থ বছর পূর্ণ করে পঞ্চম ...
02/06/2026

বর্ধমানে মায়ের ভাণ্ডার নামক সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা, 31 শে মে,2026 চতুর্থ বছর পূর্ণ করে পঞ্চম বছরে পা রাখলো। এই উপলক্ষ্যে শহরের কেন্দ্রে উদয় চাঁদ লাইব্রেরি একটি ছোট অথচ মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন মায়ের ভাণ্ডারের মায়েরা।
দক্ষিণেশ্বরে মা ভবতারিণী প্রতিষ্ঠা দিবস 31সে মে মহাদিবস কে স্মরণে রেখে 2021সালে 31 সে মে হলো মায়ের ভাণ্ডারের অফিসিয়াল প্রতিষ্ঠা দিবস। আজ তার পঞ্চম বছর পূর্ণ হলো। এই সময় টুকুতে সেই চারাগাছ মোটামুটি বড় বৃক্ষ হয়ে শহর ছাড়িয়ে বাইরেও ছুটে চলেছে।

পঞ্চম বর্ষ পূর্তি অনুষ্ঠানে, নাগরিক ব্যস্ততার চাপের কাছে হার না মেনে কিছু বিশিষ্ট গুণীজন এবং সহযোগী ও সমমনস্ক সংস্থার প্রতিনিধি বর্গ এসে এই অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করার দায়িত্ব নিয়েছেন সানন্দে। অনুষ্ঠানে আছে খ্যাত এবং নবীন উভয় প্রকার শিল্পীদের বিভিন্ন আঙ্গিকের পরিবেশনা। নৃত্য গীত, আবৃত্তিতে মুখরিত আজকের অনুষ্ঠান প্রাঙ্গণ। মায়ের ভাণ্ডার ভরে উঠুক সবার বাড়ানো সাহায্যের হাত ধরে। মায়ের ভাণ্ডার রইলো সবার সাথে সবার পাশে,সর্বদা।

(একত্রিশ পাঁচ ছাবিশ

বর্ধমান)।

চৌদ্দশ বত্রিশ-এর শেষ বিকেলে থমকে থাকা গান,স্মৃতির পাতাতেই হবে তারই অবসান।হাসি-কান্না মেশানো যত দিনরাত্রি,সবকিছুকে সাথী ক...
15/04/2026

চৌদ্দশ বত্রিশ-এর শেষ বিকেলে থমকে থাকা গান,
স্মৃতির পাতাতেই হবে তারই অবসান।

হাসি-কান্না মেশানো যত দিনরাত্রি,

সবকিছুকে সাথী করে এগিয়ে চলার পথযাত্রী।🙏

নতুন রোদে ভাসবে এবার চৌদ্দশ তেত্রিশ-এর প্রভাত,

আশার আলোয় রাঙুক জীবনের প্রতিটি দিন রাত।

ভুলগুলো হোক শিক্ষা, কষ্ট হোক শক্তির দিশা,

নতুন বছরে জাগুক সবার মনে স্বপ্ন গড়ার আশা।

ভালোবাসা, শান্তি আর আনন্দে ভরে উঠুক প্রাণ,

সাফল্যের রঙে রাঙুক জীবনের প্রতিটি গান।

পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে করি বরণ—🙏❤️

শুভ নববর্ষ, থাকুক সুখে

ভরা প্রতিটি ক্ষণ।

আপনাদের জন্য।🙏❤️

আজ মায়ের ভান্ডারের মায়েরা পথে নেমেছিল কিছু পথচারী মানুষদের এবং কচিকাঁচাদের একটু মিষ্টি মুখ করাবার জন্য।বছরের প্রথম দিন টা শুরু হলো এদের দিয়ে।মায়েদের এতো টু কু ই চাওয়া।সবাই মিলে মিশে থাকুক।সবার মঙ্গল কামনা করা ই মায়েদের একমাত্র উদ্দেশ্য।এই ভাবেই সকলের ভালো খারাপের খেয়াল রেখে চলেছে মায়েরা।।🙏❤️

সকলের জন্য উন্মুক্ত রইলো মায়েরা সদা সর্বদা।❤️🙏

Address

Khaluibill Math, 2nd Lane, Near Rubi Place
Burdwan
713101

Telephone

+919476444699

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়ের ভান্ডার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মায়ের ভান্ডার:

Shortcuts

Share