Ramisa Rural Welfare Society

Ramisa Rural Welfare Society Ramisa Rural Welfare Society is a govt. registered social work organisation. Support us hence we can help together...��

We try to help the poor people, students & others people who've really need help in their daily life.

বিপদ কখনো বলে কয়ে আসেনা। কথায় বলে, বিপদে পাশে দাঁড়ানো মানুষই প্রকৃত বন্ধু। পৃথিবীর হাজার বীভৎসতার মাঝেও এই অপরিচিত কি...
04/08/2022

বিপদ কখনো বলে কয়ে আসেনা। কথায় বলে, বিপদে পাশে দাঁড়ানো মানুষই প্রকৃত বন্ধু। পৃথিবীর হাজার বীভৎসতার মাঝেও এই অপরিচিত কিছু প্রকৃত বন্ধু আছেন বলেই, পৃথিবী আজও সুন্দর।

বিগত হোলির দিন, পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের নিকটবর্তী সালুন গ্রামের বাসিন্দা কার্তিক প্রামাণিক এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। গুরুতর জখম অবস্থায় emergency তে ভর্তি করা হলে অপারেশন করার প্রয়োজন হয়। সেটি হবার পর, পরবর্তী স্টেপ থাকে Cerebellum Subconscious Brain এর মেজর পার্টিকল বোন অ্যাটাচমেন্ট। যা করতে প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ। আর্থিক দিক দিয়ে স্বচ্ছল নন কার্তিক প্রামাণিকের পরিবার এবং এর বড় টাকার অঙ্ক বহন করা তাদের পক্ষে কোনো ভাবেই সম্ভব ছিল না। ! সম্পূর্ণ ডিটেইলস ছবি সমেত নিচের লিংক এ দেওয়া হলো👇⬇️ https://www.facebook.com/groups/560895024592987/permalink/1006418840040601/

এমতাবস্থায় এগিয়ে আসেন সেই প্রকৃত বন্ধুরা। আমাদের Ramisa Rural Walfare Society (RRWS) পরিবারের কয়েক জন সহৃদয়ব্যক্তি এবং আরও অন্যান্যরা তাদের যথাসম্ভব সামর্থ্য দিয়ে আমাদের বা বলা উচিত, কার্তিক প্রামাণিকের এবং তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন(নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যাক্তি ও রয়েছেন)

আমরা গতকাল কার্তিক বাবুর অপারেশন এর সমস্ত কাজ কর্মে যে দাদা সাহায্য করছেন তারা হাতে ১০,০০০ টাকার একটি চেক কার্তিক প্রামাণিকের অপারেশনের জন্যে তুলে দিয়ে এসেছি।
আমরা সাহায্য করলাম আমাদের সামর্থ মত আপনারা ও আসুন না একটু একটু করেই এগিয়ে তাহলে পুরো একটা পরিবার বেচে যায়।

যদিও ধন্যবাদ খুবই ছোট একটি শব্দ তবুও, এই বিপদসঙ্কুল পরিস্থিতিতে যারা নিঃস্বার্থ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই পাশে থাকুন!

ঈশ্বরের কাছে প্রার্থনা করি কার্তিক প্রামাণিকের অপারেশন সুষ্ঠভাবে সম্পন্ন হোক, দীর্ঘায়ু লাভ করুক।

*Save a child, a son. Save our family. Save Soumyadip(Raja)*My son  Soumadeep Medda(Raja) is just 22 years now and met w...
08/07/2022

*Save a child, a son. Save our family. Save Soumyadip(Raja)*

My son Soumadeep Medda(Raja) is just 22 years now and met with an accident on 27th June 2022. At 10.30pm night when he was coming back from his work in hisbi-cycle one bike rider allegedly in inebriated state (Drunk) had hit him frombehind. Intensity was so strong that Raja flung off into air and fallen on tarroad 20 feet away from the spot.

*All INR donations towards this cause are eligible for 80G tax benefits*

Read more - https://milaap.org/fundraisers/support-soumyadeep-3?utm_source=whatsapp&utm_medium=fundraisers-title

Donate - https://milaap.org/fundraisers/support-soumyadeep-3/deeplink?deeplink_type=paytm

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের নিকটবর্তী সালুন গ্রামে সাধন প্রামাণিক-এর ছেলে কার্তিক প্রামাণিক হোলির দিন দুর্ঘটনার কব...
06/07/2022

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের নিকটবর্তী সালুন গ্রামে সাধন প্রামাণিক-এর ছেলে কার্তিক প্রামাণিক হোলির দিন দুর্ঘটনার কবলে পরে, গুরুতর জখম অবস্থায় emergency তে অপারেশন করা হয় যা রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয়ে যায়। কিন্তু পরবর্তী Cerebellum Subconscious Brain এর major partical Bone attachment করতে প্রায় 1.5 লাখ টাকা মতো খরচা হবে যা তার আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আপনারা যে যার যতোটুকু সামর্থ্য তাই দিয়ে এই পরিবারটির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।🙏

● আমাদের ব্যাংক ডিটেলস :-
*■Ramisa Rural Welfare Society■*
*🔸️Union Bank of India*
Ac no - *537801010031545*
IFSC - *UBIN0553786*

এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা আপনাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

এছাড়াও আপনারা আমাদের Google pay অথবা phone pe করতে পারেন।
আমাদের Google pay/Phone pe no: *7908610015*(Anindita Singha Dhara)

বিশদে জানতে যোগাযোগ করুন:
97321 30757 (Koushik Dey)
7908610015 (Anindita Singha Dhara)

আজ Ayanava Sadhur জন্মদিন উপলক্ষ্যে আমাদের রমিসা রুরাল ওয়েলফার সোসাইটির গ্রুপের দ্বারা লক্ষ্মীপুর মাঠ কাঁটাপুকুরে ৬০ জন...
23/06/2022

আজ Ayanava Sadhur জন্মদিন উপলক্ষ্যে আমাদের রমিসা রুরাল ওয়েলফার সোসাইটির গ্রুপের দ্বারা লক্ষ্মীপুর মাঠ কাঁটাপুকুরে ৬০ জন বাচ্চাদের হাতে বিরিয়ানির প্যাকেট ও জল তুলে দেওয়া হলো । সোসাইটির তরফ থেকে Ayanava কে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা।

আজ থেকে ঠিক দুবছর আগে আজকের এই চিরস্মরণীয় দিনটিতেই অর্থাৎ ০৬/০৬/২০২০ তারিখে আমাদের সংস্থার সদস্যদের উদ্যোগে এককভাবে একট...
07/06/2022

আজ থেকে ঠিক দুবছর আগে আজকের এই চিরস্মরণীয় দিনটিতেই অর্থাৎ ০৬/০৬/২০২০ তারিখে আমাদের সংস্থার সদস্যদের উদ্যোগে এককভাবে একটা নতুন পথ চলার শুরু হয়, আর যার সূত্র ধরেই রামিসা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি -এর সূত্রপাত ঘটে। প্রথমে আমরা মাত্র গুটিকয়েকজন মিলে আমাদের প্রিয় সংস্থার যাত্রা শুরু করলেও, ক্রমশ আমাদের সদস্য ও সদস্যাদের সংখ্যা বেড়েই চলছে।

আশা রাখছি ভবিষ্যতেও আমাদের সংস্থার সমাজের প্রতি দায়বদ্ধতা দেখে আরও সদস্যরা আমাদের সংস্থার সাথে যুক্ত হয়ে আমাদের আরও উৎসাহিত ও গর্বিত করে তুলবে। এই গত দুবছর ধরে আপনারা অর্থাৎ আমাদের সংস্থার শুভাকাঙ্খীরা আমাদের সংস্থা তথা আমাদের পরিবারের সদস্য-সদস্যাদের এত ভালোবাসা, অভিনন্দন ও আশীর্বাদ দিয়ে চলেছেন তার জন্য সত্যিই আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আজ আমরা আমাদের সাধ্যমত অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এবং কথা দিচ্ছি ভবিষ্যতেও দাঁড়াবো।

আমাদের সংস্থার প্রথম প্রকল্প ছিল আম্ফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন ও তার সংলগ্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া। তারপর আর থেমে থাকতে হয়নি,
ধীরে ধীরে প্রচুর সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে আমরা মানুষের মনে কিছুটা হলেও দাগ কাটতে সমর্থ্ হয়েছি। আজ আমাদের সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা গ্রুপের কিছু সক্রিয় সদস্যরা মিলে পৌঁছে গিয়েছিলাম বর্ধমান শহর সংলগ্ন লাকুর্ডি কালিন্দি পাড়ায়, সেখানে ১২০ জন বাচ্চা ও কিছু বয়স্ক মানুষদের সাথে ভাগাভাগি করে নিলাম আমাদের আজকের এই সুন্দর দিনটার আনন্দ উৎসবকে। গ্রুপের তরফ থেকে প্রথমে কেক কেটে উদযাপন করা হলো আজকের বিশেষ দিনটি এবং তারপর তাদের হাতে তুলে দেওয়া হলো দুপুরের খাবার। মেনুতে ছিল মিনারেল ওয়াটার, ভাত, সয়াবিন আলুর তরকারি, ডিম কারি। তাদের মুখের হাসি এবং বুক ভরা আশীর্বাদে আবারও একবার নতুন করে পথ চলার শপথ নিতে উদ্যোগী হলাম আমরা...
তাই শুরু থেকেই শুরু করা যাক..!! 😌✌🏻

Happy Birthday to Ramisa Rural Welfare Society 💝😇🥰🎂✨

প্রতিবছর ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) পালিত হয়। বর্তমান অন্ধকারময় পরিস্থিতিতে অতীতকে ফেরানো সম্ভব...
05/06/2022

প্রতিবছর ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) পালিত হয়। বর্তমান অন্ধকারময় পরিস্থিতিতে অতীতকে ফেরানো সম্ভব নয় ঠিকই। কিন্তু আমরাই পারি সচেতনতার মাধ্যমে পরিবেশ রক্ষার মূল কারিগর হতে। বিশ্ব পরিবেশ দিবসে 'বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার' এর দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে।
#সবুজ_বাঁচাও #প্রাণ_বাঁচাও 🌱
💚

Address

B. C. Road, Kalitala
Burdwan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramisa Rural Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share