Sarjom Adibashi Foundation

Sarjom Adibashi Foundation From learning to livelihood — building brighter futures for tribal communities.

১৭ই অগাস্ট ছিল আমাদের পরম শুভাকাঙ্ক্ষী বন্ধু দেবলীনা সরকারের পুত্র প্রবুদ্ধ সরকারের জন্মদিন। সেই উপলক্ষে পাঠশালায় ছোটরা...
23/08/2026

১৭ই অগাস্ট ছিল আমাদের পরম শুভাকাঙ্ক্ষী বন্ধু দেবলীনা সরকারের পুত্র প্রবুদ্ধ সরকারের জন্মদিন। সেই উপলক্ষে পাঠশালায় ছোটরা প্রবুদ্ধ দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় তাদের মতো করে। সারজম আদিবাসী ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রবুদ্ধর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তার ভবিষ্যতের সাফল্য কামনা করি।

      ২৮শে জুন ২০২৬ আমাদের পরম বন্ধু ও সংস্থার সহকর্মী অর্পিতা সেন এর মাতৃ বিয়োগ ঘটায় আমরা অত্যন্ত শোকসন্তপ্ত। গত রবিব...
11/08/2026





২৮শে জুন ২০২৬ আমাদের পরম বন্ধু ও সংস্থার সহকর্মী অর্পিতা সেন এর মাতৃ বিয়োগ ঘটায় আমরা অত্যন্ত শোকসন্তপ্ত। গত রবিবার ৯/৮/২০২৬ বিশ্ব আদিবাসী দিবস এর দিন অর্পিতা মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমখৈ, উষারডিহি, খয়েরডাঙা, মুর্গাবনী ও পাশ্ববর্তী গ্রামের মানুষ ও আমাদের পাঠশালার শিশু শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজনের মাধ্যমে।
Contact us 070032 95792

https://www.facebook.com/share/p/1Hqkh3tMJv/

গতকাল বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠানের কিছু মুহূর্ত...📱070032 95792
10/08/2026

গতকাল বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠানের কিছু মুহূর্ত...

📱070032 95792

🌿 বিশ্ব আদিবাসী দিবস | ৯ আগস্ট 🌿আজ 'বিশ্ব আদিবাসী দিবস'। আজ আদিবাসী মানুষের অধিকার, মর্যাদা, আত্মপরিচয়, মাতৃভাষা, ভূমি,...
09/08/2026

🌿 বিশ্ব আদিবাসী দিবস | ৯ আগস্ট 🌿

আজ 'বিশ্ব আদিবাসী দিবস'। আজ আদিবাসী মানুষের অধিকার, মর্যাদা, আত্মপরিচয়, মাতৃভাষা, ভূমি, লোকোজ শিক্ষা ও সংস্কৃতি রক্ষার অঙ্গীকারের দিন। একই সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত তাঁদের জ্ঞান, ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের জীবনদর্শনকে সম্মান জানানোর দিন।

১৯৮২ সালের ৯ আগস্ট জাতিসংঘের Working Group on Indigenous Populations (WGIP) এর প্রথমবারের বৈঠকে বসে। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে International Day of the World’s Indigenous Peoples হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে‌ "বিশ্ব আদিবাসী দিবস" রূপে।

সারজম আদিবাসী ফাউন্ডেশন বিশ্বাস করে—
সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে শিক্ষা দরকার,
ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে তার চর্চা দরকার,
আর অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে দরকার সচেতনতা ও ঐক্য।
তাই আজ এই বিশেষ দিনটিতে আমাদের কাজ শুধু আতীতকে স্মরণ করা নয়; আজ আমরা প্রতিশ্রুতি বদ্ধ - আদিবাসী শিশুদের শিকড়কে সঙ্গে সংযুক্ত করে, আগামী প্রজন্মের জন্য একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নির্মাণ করা।

🌱 আদিবাসী সংস্কৃতি বাঁচলে বাঁচবে বৈচিত্র্য। তাদের মাতৃভাষা বাঁচলে, বাঁচবে ইতিহাস। আর তাদের অধিকার প্রতিষ্ঠিত হলে আরও সুন্দর হবে মানবসভ্যতা।

তাই আসুন, শুধু একদিন নয়, প্রতিদিন আদিবাসী সম্প্রদায়ের অধিকার ও মর্যাদার পাশে দাঁড়াই। 🌿
Call 070032 95792

আগামী রবিবার, ৯ আগস্ট ২০২৬ আমখৈ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে আমাদের অনুষ্ঠান। সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ।ফোন ...
07/08/2026

আগামী রবিবার, ৯ আগস্ট ২০২৬ আমখৈ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে আমাদের অনুষ্ঠান। সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ।

ফোন বা হোয়াটসঅ্যাপ করুন 070032 95792
পরিচালনায় : Sarjom Adibashi Foundation
#ফুলো_ঝানো_ইতুন_আসড়া
#বিশ্বআদিবাসীদিবস

প্রিয়জনের স্মৃতিতে একটি মানবিক উদ্যোগ।স্মৃতির শ্রদ্ধাঞ্জলি হোক মানুষের কল্যাণে।Contact us 070032 95792
05/08/2026

প্রিয়জনের স্মৃতিতে একটি মানবিক উদ্যোগ।
স্মৃতির শ্রদ্ধাঞ্জলি হোক মানুষের কল্যাণে।
Contact us 070032 95792

05/08/2026

২৬শে জুলাই ২০২৬ সকাল থেকে দুপুর।
____________________________________

Sarjom Adibashi Foundation পরিচালিত সাঁওতালি ভাষার পাঠশালা ফুলোঝানো ইতুন আসড়ার মেয়েরা ও আমরা সকাল থেকে ছিলাম একটি বিশেষ অনুষ্ঠানে।
070032 95792
#সাঁওতালি #ভাষা #সংস্কৃতি

26/07/2026

আজ (২৬/৭/২০২৬) শান্তিনিকেতন এর বল্লভপুরে নিভৃত পূর্ণিমা নাট্য গ্রামে ছিল এক বিশেষ অনুষ্ঠান। উদ্যোক্তা "প্রান্তিক- দমদম"। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শ্রী সত্যকাম বাগচী। সকাল থেকে নানান মনোরম অনুষ্ঠানের মাধ্যমে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্দনা, গুরুদেব রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় গানে, কবিতায়, নৃত্য পরিবেশনার মাধ্যমে। আমাদের সংস্থা Sarjom Adibashi Foundation পরিচালিত সাঁওতালি ভাষার পাঠশালা "ফুলোঝানো ইতুন আসড়া"-র শিক্ষার্থীরা আমন্ত্রিত হয়েছিল এই অনুষ্ঠানে।

Contact us 070032 95792

25/07/2026

আগামী কাল (26/7/2026) সারজম আদিবাসী ফাউন্ডেশন পরিচালিত 'ফুলঝানো ইতুন আসড়া' -র শিক্ষার্থীরা তাদের নিজস্ব সংস্কৃতির উপস্থাপন করতে আমন্ত্রিত হয়েছে বোলপুর সংলগ্ন বল্লভপুরে নিভৃত পূর্ণিমা নাট্য গ্রামে। আজ পাঠশালায় চলছে তাদের রিহার্সাল।
#সাঁন্তালি

Address

Amkhoi Village, Ushardihi
Bolpur
731214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarjom Adibashi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share