Ahmadpur Katwa Tarashankar Passenger's Welfare Association

  • Home
  • India
  • Bolpur
  • Ahmadpur Katwa Tarashankar Passenger's Welfare Association

Ahmadpur Katwa Tarashankar Passenger's Welfare Association AHMADPUR KATWA TARASHANKAR PASSENGERS' WELFARE ASSOCIATION (Regd. No. 50034852)

06/09/2025
10/04/2025

আজকে ১০.০৪.২০২৫ আহমদপুর স্টেশনে বিশেষ পরিদর্শনে এসেছিলেন ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে. দেউসকার। আহমদপুর কাটোয়া তারাশঙ্কর রেলওয়ে ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং আহমদপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাকে স্বাগত জানান শ্রী অরুণ কুমার রায়, আসরাফুল কাজী, বিশ্বজিৎ রায়, অশোক কুমার ঘোষ, সৌরভ দত্ত এবং উপস্থিত আরও অনেকে। সংগঠনের পক্ষ থেকে ওনার হাতে শান্তিপূর্ণ ভাবে আহমদপুর কাটোয়া ব্রডগেজ লাইনে যাত্রীদের বিভিন্ন দাবী সংবলিত পত্র তুলে দেওয়া হয়।
১) প্রয়োজনীয় সময়ে কয়েক জোড়া MEMU লোকাল আহমদপর ও কাটোয়ার মধ্যে চালানো।
২) রামপুরহাট থেকে আহমদপুর কাটোয়া ব্রডগেজ লাইনে খুব সকালে একটি হাওড়া বা শিয়ালদহ ফাস্ট প্যাসেঞ্জার অবিলম্বে চালু করা।
৩) আহমদপুর লাভপুর, ও কীর্ণাহার স্টেশন এর উন্নয়ন অমৃত ভারত স্কীমের মাধ্যমে করা।
৪) আহমদপুর স্টেশনে কুলীক এক্সপ্রেস, হাওড়া -ভাগলপুর কবিগুরু এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস, জামালপুর -হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এর স্টপেজ।
৫) কোভিডের সময় থেকে বন্ধ হয়ে থাকা ট্রেন গুলো পুনরায় চালু করা বিশেষ করে বর্ধমান- মালদা টাউন প্যাসেঞ্জার অবিলম্বে চালু করা।
৬) রামপুরহাট (তারাপীঠ) থেকে নবদ্বীপ ধামের মধ্যে একটি ভক্তি এক্সপ্রেস চালু।

আমাদের প্রিয় সংগঠন আহমেদপুর- কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভ উদ্যোগে মাননীয় বিধায়ক রানা...
13/02/2025

আমাদের প্রিয় সংগঠন আহমেদপুর- কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভ উদ্যোগে মাননীয় বিধায়ক রানা সিংহ মহাশয় এর দরখাস্তের সুপারিশ ও তত্ত্বাবধানে ছটি বিভিন্ন রুটে নতুন সরকারি বাস পরিসেবা দেওয়ার জন্য মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে আবেদনের ভিত্তিতে পরপর দুটি রুটের বাস পরিসেবা চালু হয়েছে। আগামীতে বাকি রুট গুলিতেও বাস পরিসবা শীঘ্রই চালু হবে। শুধুই প্রচারে নয়, তারাশঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে, মাননীয় বিধায়ক শ্রী অভিজিৎ সিনহা মহাশয়ের অকুণ্ঠ সহযোগিতা ও ভালোবাসায় এই অঞ্চলের অধিবাসীদের দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়ন হল। আমাদের সংগঠনের হাত ধরে রাখুন, জুড়ে থাকুন, তাহলে ভবিষ্যতে আরও অনেক দাবি পূরণ করা সম্ভব হবে। 🙏❤️🙏

25/01/2025

গত 19.01.2025 কাটোয়া কেন্দ্রীক চারটি লাইনের সংগঠকদের নিয়ে কাটোয়ায় একটি টাইম টেবিল সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা আয়োজিত হয়েছিল। এ বিষয়ে আমাদের প্রিয় সংগঠন আমোদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জারে এসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত টাইম টেবিল নিয়ে সামগ্রিক আলোচনা ও আগামীতে EMU টাইম টেবিল নিয়েও গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করি খুব শিগগিরই তার সুফল পাওয়া যাবে।

18/01/2025

আমাদের প্রিয় সংগঠন আহমদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাম্প্রতিক কিছু কার্যক্রমের খবর।

১) গত 05/01/2025 তারিখ আমাদের প্রিয় সংগঠন আহমদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার এসোসিয়েশন সহ 13 টি সংগঠন নিয়ে বাঁশবেরিয়ায় একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। সেখানে হাওড়া ডিভিশন কমিটি গঠিত হয় যার সহ-সভাপতি নির্বাচিত হন আমাদের সংগঠনের সভাপতি শ্রী অরুণ রায় মহাশয়। সহ-সম্পাদক নির্বাচিত হন আমাদের সংগঠনের সম্পাদক জনাব আসরাফুল ইসলাম ও সদস্য নির্বাচিত হন আমাদের সংগঠনের সদস্য শ্রী নদিয়া চৌধুরী মহাশয়। আমাদের সংগঠন সেখানে আহমদপুর কাটোয়া লাইনের ট্রেন বৃদ্ধির দাবি ও নানা ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখা তৈরিতে সামিল হয়।

২) আমাদের সংগঠনের বিভিন্ন মহলে নিয়মিত যোগাযোগ ও চাপ তৈরির ফলস্বরূপ খুব তাড়াতাড়ি EMU চালানোর প্রতিশ্রুতি পাওয়া গেছে।

৩) গোপালপুর স্টেশনটি নিচু হওয়ার ফলে EMU চালানো যাচ্ছিল না সেটি আমাদের সংগঠনের নিয়মিত তদবিরের ফলে কাজ শুরু হয়েছে ও কিছু আন্ডারপাস গুলির কাজ সম্পন্ন হয়েছে। চৌহাট্টা সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আন্ডার পাশের বড় ধরনের কাজ শুরু হবে ড্রেনেজ সহ।

৪) আমাদের সংগঠনের একটি মূল দাবি, রামপুরহাট থেকে হাওড়া/শিয়ালদহ হাঁসুলী বাঁক ফার্স্ট প্যাসেঞ্জার। এই নতুন ট্রেন চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও পরমর্শে বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রী অসিত মাল মহাশয়ের মাধ্যমে ওঁনার সুপারিশ সহ আমাদের সংগঠনের আবেদন মাননীয় রেলমন্ত্রী মহাশয়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

৫) আরো একটি আনন্দের খবর, আমাদের প্রিয় সংগঠনের তরফ থেকে মাননীয় পরিবহনমন্ত্রী মহাশয় এর কাছে ছটি সরকারি বাস রুটের সময়সূচি সহ আবেদন করা হয়েছিল। তার একটি রুটে খুব শীঘ্রই সরকারি বাস চালু হতে চলেছে।

সংগঠনের এই ধারাবাহিক সফলতা সবই আপনাদের জন্য ও আপনাদের সহযোগিতায় অর্জিত হয়েছে। তাই সকলের কাছে অনুরোধ সার্বিক স্বার্থে ও পরবর্তী প্রজন্মের স্বার্থে প্রত্যেকেই আমাদের এই প্রিয় সংগঠনের পাশে থাকুন। তাহলেই এই সংগঠন আরও সফলতার দিকে এগিয়ে যাবে এবং আমাদের এলাকার উন্নয়নে রেল যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন দাবিদাওয়া আদায় করতে সক্ষম হবে। 🙏

Address

Address: P. O./& P. S./Kirnahar, Dist./Birbhum, Pin (W. B. )
Bolpur
731302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmadpur Katwa Tarashankar Passenger's Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share