Debarghya Foundation

Call Directions

Debarghya Foundation পথশিশু আর পথপশুদের জন্য সবসময় উদ্যোগী আমরা। ওদের মুখে হাসি দেখার জন্যই আমাদের ছুটে চলা সারাক্ষণ।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ... #চতুর্দশ_দিন...পুজোর মধ্যেই আমাদের সদস্য দেবস্মিতা ওর প্রিয় ভাই প...
21/10/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
#চতুর্দশ_দিন...
পুজোর মধ্যেই আমাদের সদস্য দেবস্মিতা ওর প্রিয় ভাই পরেশের কাছে পৌঁছে গেছিল নতুন পাঞ্জাবী নিয়ে। এতগুলো বছরে এই ব্যাপারটা বদলায়নি। ও প্রতিবার নিজে পছন্দ করে পরেশের পাঞ্জাবীটা কেনে। পরেশও ওর অপেক্ষায় থাকে। সব বোঝে ও। ভালবাসে। ভাল থাকুক ওরা।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ... #ত্রয়োদশ_দিন...শেষদিনে পৌঁছে গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার ভেদিয়া...
16/10/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
#ত্রয়োদশ_দিন...
শেষদিনে পৌঁছে গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার ভেদিয়ার কোড়াপাড়ার #অপু_দুর্গাদের কাছে। নতুন জামা সে কী আনন্দ ওদের। ওদের এমন আনন্দে ভাসতে দেখলে আমাদের চোখ ছলছল করে। তবে এখানে আরও কাজ করতে ইচ্ছুক আমরা। সত্যিই প্রয়োজন আছে ওদের। দেখা যাক কতটা পারি। আপাতত এই আনন্দকে সঙ্গী করেই আমাদের সবার পুজো ভাল কাটবে। শুভ দুর্গোৎসব। পুজো সবার ভাল কাটুক।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ... #দ্বাদশ_দিন...লায়েকবাজার ক্যানেল পাড়ের  #অপু_দুর্গাদের উপহার দেওয়...
16/10/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
#দ্বাদশ_দিন...
লায়েকবাজার ক্যানেল পাড়ের #অপু_দুর্গাদের উপহার দেওয়ার কাজ সম্পন্ন হল। একবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু মনে হচ্ছিল। তিনমাস আগে থেকে আমরা যখন কাজ শুরু করি এবং লক্ষ্য ছিল ৩৫০+ শিশুর কাছে পৌঁছে যাওয়ার, আমরা অনেকেই একটু চিন্তিত ছিলাম। পারব বা পারব না এই দ্বন্দ্বে না থেকে উদ্যমের সঙ্গে এগিয়েছি। এবারে আপনারাও ভীষণভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের সহযোগিতা ছাড়া সত্যিই পারতাম না। আমাদের সদস্যদের কেউ কেউ নিরলস পরিশ্রম করেছে। কুর্নিশ জানাই তাদেরও। পাশে থাকুন।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ... #একাদশ_দিন...এরই মধ্যে আমরা বড় পাহাড়িতে ৯৭জন  #অপু_দুর্গার মুখে হ...
15/10/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
#একাদশ_দিন...
এরই মধ্যে আমরা বড় পাহাড়িতে ৯৭জন #অপু_দুর্গার মুখে হাসি ফুটিয়ে এসেছি। ওদের কাছে নতুন জামা মানে অন্যের ব্যবহার করা পুনরায় ব্যবহারযোগ্য জামাগুলো। সেগুলো পেয়েই যারা ভীষণ খুশি হয় সত্যিকারের নতুন জামা, জামার গন্ধ তাদের কতটা আনন্দ দিতে পারে একবার ভেবে দেখুন। এইসব দেবশিশুদের পাশে দাঁড়াতে পারছি শুধুমাত্র আপনারা সঙ্গে আছেন বলে। পাশে থাকুন। পুজো ভাল কাটুক সবার।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ... িন...নতুন জামা উপহার দিয়ে ফিরে এলাম কসবা থেকে। পুরনো গ্রাম, পুরনো...
14/10/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
িন...
নতুন জামা উপহার দিয়ে ফিরে এলাম কসবা থেকে। পুরনো গ্রাম, পুরনো সব মানুষজন। বয়স্করা কেউ পুজোর কফিন গ্রাম ছেড়ে বেরোন না। ছোটরা বোলপুরে ঠাকুর দেখতে আসে। ওদের কাছে বোলপুরে ঠাকুর দেখতে আসা মানে বিরাট ব্যাপার। পুচকি একজন দুর্গাকে নতুন জামাটা হাতে দিয়ে যখন বললাম, "সপ্তমীর সকালে পরবে এটা।" ও মিষ্টি হেসে বলল, "না গো। এটা পরে বোলপুর যাব। দুগ্গা মা দেখতে।" খুব আনন্দ পেলাম এ কথা শুনে। এই তো আমাদের প্রাপ্তি।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ... িন...গতকাল ঠিক এই সময়ে বোলপুরের বাঁধগোড়া শিল্পপল্লীতে হৈ হৈ ব্যাপ...
14/10/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
িন...
গতকাল ঠিক এই সময়ে বোলপুরের বাঁধগোড়া শিল্পপল্লীতে হৈ হৈ ব্যাপার। একদিকে নতুন জামা পাওয়ার আনন্দে মাতোয়ারা আমাদের #অপু_দুর্গাগুলো। অন্যদিকে ওদের বিপরীতে দাঁড়িয়ে যারা মানে উপহার তুলে দেবে যারা ওরাও ছোট্টটি। চোখেমুখে খুশির ঝলক ওদের। কাউকে কিছু দেওয়ার যে কী আনন্দ এই ছোট্ট বয়স থেকেই শিখছে ওয়ার্ল্ড উইংস স্কুলের বাচ্চারা। আমাদের এই এলাকার কাজটি পুরোটাই ওয়ার্ল্ড উইংস স্কুলের আর্থিক সহযোগিতায় সম্পন্ন হল। স্কুল থেকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ১৮ হাজার টাকা। পুরো টাকা খরচ হয়নি। বেঁচে যাওয়া টাকা আমাদের পরবর্তী কর্মসূচিতে ব্যবহৃত হবে।
World Wings School এর প্রিন্সিপাল ম্যাডাম, শিক্ষক-শিক্ষিকা, কর্মীবৃন্দ এবং অভিভাবকদের আমরা ধন্যবাদ জানাই। বাচ্চাদের জন্য রইল আদর, আদর, আদর। তোমরা বড় মনের মানুষ হয়ে ওঠো।

আজ আমরা ছিলাম শিল্পপল্লী, বাঁধগোড়াতে। বোলপুরের ওয়ার্ল্ড উইংস স্কুলের সঙ্গে যৌথভাবে কাজ করলাম এখানে। বিস্তারিত আসছে।
13/10/2026

আজ আমরা ছিলাম শিল্পপল্লী, বাঁধগোড়াতে। বোলপুরের ওয়ার্ল্ড উইংস স্কুলের সঙ্গে যৌথভাবে কাজ করলাম এখানে। বিস্তারিত আসছে।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ... #অষ্টম_দিন...গিয়েছিলাম "সৃজন"-এ। ওদের "পুজোর স্বপ্ন নতুন জামা" উদ...
12/10/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
#অষ্টম_দিন...
গিয়েছিলাম "সৃজন"-এ। ওদের "পুজোর স্বপ্ন নতুন জামা" উদ্যোগের একটা অঙ্গ হয়ে উঠল আমাদের "এবার পুজো ওদেরও হোক" উদ্যোগ। হাতে হাত রেখে এভাবে এগিয়ে গেলে আরও অনেক #অপু_দুর্গার কাছে আমরা পৌঁছে যেতে পারব সেই আশা রাখছি। ধন্যবাদ জানাই সৃজনকে।
ও একটা বিষয়, আমাদের কোনও কাজের পিছনে ব্যানার দেখতে আপনারা অভ্যস্ত নন। সেই ২০১৬ সাল থেকে একটানা এতদিন ব্যানার ছাড়াই আমরা সমাজসেবা করে এসেছি। সম্প্রতি দেবার্ঘ্য, ফাউন্ডেশন হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর পেয়েছি আমরা। তাই এবার প্রথম ব্যানারের ব্যবহার শুরু করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে। পাশে থাকুন এভাবেই।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ... #সপ্তম_দিন...কথা দিয়ে কথা রাখতে জানি আমরা। দেবীপক্ষের সূচনায় সেই ...
10/10/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
#সপ্তম_দিন...
কথা দিয়ে কথা রাখতে জানি আমরা। দেবীপক্ষের সূচনায় সেই পর্বই আজ শুরু হয়ে গেল। নতুন জামা উপহার নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর পোপাড়াতে। এত্ত খুশি আমাদের #অপু_দুর্গারা। ওদের আনন্দেই আমরা তৃপ্ত।

10/10/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
বোলপুর সুকান্তপল্লীতে অবস্থিত "ওয়ার্ল্ড উইংস স্কুল" এবার আমাদের পাশে। ওঁদের ভাবনাটা ভীষণ ভাল। স্কুলের শিশুরা এক্কেবারে ফিল্ডে গিয়ে দেখুক ওরা কত কী পাচ্ছে, কত ভাল আছে, যেখানে সমাজের একটা অংশের শিশুরা কিছুই পায়না। ওদের মধ্যে সমাজচেতনার বোধ তৈরি হোক ছোট থেকেই সে কথা মাথায় রেখেই আমাদের উপহার দেওয়ার পর্বে একটা দিন এই স্কুলের শিশুরা উপস্থিত থাকবে। ওরাই তুলে দেবে আনন্দ উপহার। স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা।

Address

Bolpur
731204

Telephone

+919002706293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Debarghya Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share