ALO

Call Directions Website Contact the organization

ALO "ALO - The Light" , A need-based, locale-specific professionally managed initiative to provide free education and other helps to needy children.

"ALO - The Light" , A need-based, locale-specific professionally managed initiative to provide free education to needy children with direct/indirect help of the community. This night school is run by our team in a slum area at Bolpur, Dist.- Birbhum, WB, India. Thanks to Arpita Si Indra Subhamoy Patra, Amit Bikram Ghosh , Duke for their endless effort to make it successful. We also thank all the people without whose help and co-operation it wouldn't be possible.

26/08/2026

বাংলা ও সাঁওতালি ভাষায় রবীন্দ্র সংগীত
আদিবাসী ছাত্র ছাত্রী ও আমরা সকলে।

তিতলির জন্মদিনে আমরা সবাই, নন্দা বৌদি যার নাম না করলেই নয়, আমাদের 'আলো'র সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত। একটা সময় ছিল যখন ...
26/08/2026

তিতলির জন্মদিনে আমরা সবাই,
নন্দা বৌদি যার নাম না করলেই নয়, আমাদের 'আলো'র সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত। একটা সময় ছিল যখন পারিবারিক বিভিন্ন ঘাত প্রতিঘাত উপেক্ষা করে প্রায় প্রতিদিন বিকেল বেলায় সময় বার করে চলে যেতেন 'আলো'র সান্ধ্যকালীন পাঠশালার বাচ্চা ছেলে মেয়েদের পড়ানোর উদ্দেশ্যে। তাছাড়াও 'আলো'র নানান সামাজিক ও সেবামূলক কাজে প্রায়শই সহযোগিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের এই নন্দা বৌদি। এদিন তার মেয়ে তিতলির জন্মদিন উপলক্ষেও কোনরকম খামতি রাখলেন না তার এই ধরনের সেবামূলক মানসিকতার। গতানুগতিক প্রায় সকলেই ছেলে মেয়ের জন্মদিনটাকে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলকে নিয়ে ঘটা করে উৎসব আকারে উপহারের দম্ভে ভরে যায়। কিন্তু এখানে একেবারেই আলাদা। যে সকল পরিবারের বড় সদস্যরা দিনের বেশিরভাগ সময়টাই অন্যের জমি চাষের কাজে অথবা দৈনিক মজুরি কাজে ব্যস্ত থাকেন ঠিক সেই রকমই একটি গ্রামের ছোট্ট ছোট্ট খুদে পড়ুয়াদের নিয়ে এদিনের এই বিশেষ অনুষ্ঠান উদযাপন করা হলো। আর সেই পড়ুয়ারা তিতলির জন্মদিনে বিশেষ উপহার হিসাবে সমবেত কন্ঠে পরিবেশন করল সাঁওতালি ভাষায় সকলের প্রিয় এক রবীন্দ্রসঙ্গীত। এছাড়াও গান, কবিতা, আবৃত্তিতে এক অন্যরকম জন্মদিন পালন করলাম আমরা সকলে। বোলপুর সংলগ্ন বল্লভপুর এর কাছে খেলেডাঙ্গা আদিবাসী গ্রামের পড়ুয়াদের নিয়ে এদিনের এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিনের এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে যাদের বিশেষ অবদান তারা হলেন দেবাশীষ দা, নন্দা বৌদি, গার্গী দি, দুই তিতলি, দেবার্ঘ্য, অর্পিতা, সন্তোষ, প্রিয়াঙ্কা, আদৃত,দেবরাজ সহ আমরা সকলেই।

না  না  আমরা আছি.....বহুদিন হয়ে গেল 'আলো'র facebook পেজে কোনরকম আপডেট দেওয়া হয়নি বলে এমনটা মনে করার কিছু নেই যে আলো ন...
09/08/2026

না না আমরা আছি.....
বহুদিন হয়ে গেল 'আলো'র facebook পেজে কোনরকম আপডেট দেওয়া হয়নি বলে এমনটা মনে করার কিছু নেই যে আলো নিভে গেছে, ২০১৪ সাল থেকে যেভাবে আলো জালানো হয়েছিল ঠিক সেভাবেই এখনো সব মহিমায় স্ব গৌরবে সেই আলো জ্বলছে এবং আশা করি আপনাদের সহযোগিতায় ও ভালোবাসায় যেন এই আলো সকলের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে চলে। বেশ কিছু ছবি সংযোজন করলাম যেগুলি আমাদের এর আগে আপনাদের কাছে প্রকাশ করা হয়নি। সান্ধ্যকালীন পাঠশালার মোলডাঙ্গা শাখার ক্ষুদে ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয়েছিল বল্লভপুর জঙ্গলে। এই বাচ্চাদের বনভোজনের খাওয়ানোর ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বোলপুর কেন্দ্রীয় বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক গঙ্গাধর মন্ডল মহাশয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমিত বসু মহাশয়। বিভিন্ন সময় সু পরামর্শ ও 'আলো'র পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তাদেরকে জানাই 'আলো'র পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা।

নানান কর্মসূচির মধ্যে 'আলো'র আরও এক কর্মসূচি রয়েছে যা হলো দু:স্থ মানুষের পাশে থেকে তাদেরকে সময় অসময়ে খাবার পৌঁছে দেওয়া, কোন সহৃদয় ব্যক্তি তার কোন শুভ অনুষ্ঠান হোক বা প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে দু:স্থ মানুষের পাশে থাকার যে ইচ্ছা প্রকাশ তা 'আলো'র সদস্যের মধ্যে দিয়েই সম্পন্ন করে থাকেন। আমরা তাদের এই সদিচ্ছাকে সাফল্যমন্ডিত করে থাকি আমাদের সাধ্যমত।

এছাড়াও আমাদের যে সান্ধ্যকালীন পাঠশালা চলে তাতে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দিকটাকে লক্ষ্য রাখায় নয়, তারা কেমন পড়াশোনা করছে এবং আগের থেকে তাদের কোন শিক্ষার দিক থেকে উন্নতি হয়েছে কিনা সেগুলি জানার জন্য তাদের অভিভাবকদের নিয়েও প্রায়শই আমাদের আলোচনা হয়ে থাকে। শুধুমাত্র ছাত্র-ছাত্রী দের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো গভীর করতে তাদের অভিভাবকদেরকেও আমরা সঙ্গে নিয়ে কাজ করি। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় কিভাবে এবং কি করলে তাদের বাচ্চাদের এগিয়ে যাওয়ার পথ কে আমরা আরো মসৃণ করতে পারি।

সর্বোপরি যারা আমাদের এই 'আলো'র শুভাকাঙ্ক্ষী ও সহযোগী তাদের সকলের কাছে আমাদের আবেদন আপনারা আপনাদের সহযোগিতা ও ভালোবাসা দিয়ে 'আলো'কে আরো উজ্জ্বল করার চেষ্টা করলে আমাদের বিশ্বাস আমরা আরো নানান ধরনের কাজ করতে উৎসাহ পাব।
ধন্যবাদ।

23/11/2025

প্রতিবছরের মত এবারেও 'আলো'র উদ্যোগে শুক্রবার (21.11.2025) বস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছিল। বহু মানুষের সহযোগিতা আমরা এর আগেও পেয়ে এসেছি, আগামী দিনেও একই আশা রাখি। আর সেই কারণেই এই বস্ত্র বিতরণ কর্মসূচি প্রতিবারের মতো এবারেও সম্পন্ন করতে পেরেছি ভবিষ্যতে আরও নানান রকম কর্মসূচি মধ্যে দিয়ে 'আলো'র কর্মযাত্রা এগিয়ে যাবে। এদিনের কর্মসূচিতে বহু মানুষ তাদের আলমারিতে থাকা উদ্বৃত্ত জামাকাপড় আমাদেরকে দিয়েছিল, সাধারণ মানুষ যাদের এই জামা কাপড় গুলোই খুবই দরকারি তাদের কাছে পৌঁছে দিয়েছিল আলোর প্রতিনিধিরা। এবারের এই কর্মসূচির গন্তব্য ছিল বীরভূম জেলার অন্তর্গত বল্লভপুর সংলগ্ন খেলেডাঙ্গা আদিবাসী গ্রাম। অতি উৎসাহের সঙ্গে এখানকার সমস্ত মানুষজন এই জামা কাপড় গুলো গ্রহণ করলেন। একই সাথে বাচ্চা ও বয়স্কদের জন্য কিছু শুকনো খাবার দেওয়া হয়েছিল, আর শীতের সময় কিভাবে ত্বকের যত্ন নেওয়া উচিত তারও পাঠ দেওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও জোর দেওয়া হয় এই ছোট্ট কর্মসূচির মধ্যে। আর এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে 'আলো'র পক্ষ থেকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সবসময়ই এভাবেই 'আলো'র সঙ্গে থাকার আহ্বান জানাই।

Address

Bolpur

Alerts

Be the first to know and let us send you an email when ALO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ALO:

Shortcuts

Share