CWFLabs: Transdisciplinary Healthcare and Research

CWFLabs: Transdisciplinary Healthcare and Research Intersectional approach of healthcare based on low-cost diagnosis and heath profile of rural populace

Healthcare should be accessible to all. CWF Labs brings affordable care closer to you.
17/05/2026

Healthcare should be accessible to all.
CWF Labs brings affordable care closer to you.

আগামী রবিবার সকাল ৮ ঘটিকায় সূরুল স্বাস্থ্য সমিতিতে, পুনরায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে চলেছে। স্বল্প মূল্যে, উন্নতমান...
25/04/2026

আগামী রবিবার সকাল ৮ ঘটিকায় সূরুল স্বাস্থ্য সমিতিতে, পুনরায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে চলেছে। স্বল্প মূল্যে, উন্নতমানের রক্ত পরীক্ষা থাকছে আপনাদের জন্য তাই আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।

21/04/2026

২০ এপ্রিল CWF labs এ গ্রামীণ চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি আলোচনা সভা। এই আলোচনার মূল লক্ষ্য ছিল গ্রামীণ স্তরে গ্রামের মানুষদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। আমাদের উদ্দ্যেশ্য গ্রামের প্রতিটা বাড়িতে স্বল্পমূল্যে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া।
তাই স্বল্প মূল্যে উন্নত ও আধুনিক মানের চিকিৎসা ব্যবস্থা পেতে হলে অবশ্যই আসতে হবে CWF labs এ।

আগামী ২৯ শে মার্চ, সকাল ৮টা থেকে, সুরুল স্বাস্থ্য সমিতির সহযোগিতায় CWF Labs আয়োজন করতে চলেছে একটি বিশেষ স্বাস্থ্য শিবি...
26/03/2026

আগামী ২৯ শে মার্চ, সকাল ৮টা থেকে, সুরুল স্বাস্থ্য সমিতির সহযোগিতায় CWF Labs আয়োজন করতে চলেছে একটি বিশেষ স্বাস্থ্য শিবির।

এখানে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত কম খরচে বিভিন্ন গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষার সুযোগঃ

সুগার পরীক্ষা – মাত্র ৯ টাকা
থাইরয়েড – মাত্র ৫৯ টাকা
ইউরিয়া ও ক্রিয়েটিনিন – মাত্র ৯৯ টাকা
সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম (একসাথে) – মাত্র ১৪৯ টাকা
ইউরিয়া ক্রিয়েটিনিন, সি. আর. পি, সুগার - মাত্র ১৯৯ টাকায়

এছাড়াও থাকছে ফুল বডি চেকআপ মাত্র ২৯৯ টাকা থেকে।

আমরা প্রস্তুত আপনাদের পাশে থাকার জন্য—আপনারা আসছেন তো?

"Together against loneliness"
21/03/2026

"Together against loneliness"

আজ জাম্বুনি বাস স্ট্যান্ডের কাছে দুর্গামন্দির সমিতিতে সফলভাবে সম্পন্ন হলো আরও একটি স্বাস্থ্য শিবির।CWF ল্যাবকে সহযোগিতা ...
12/01/2026

আজ জাম্বুনি বাস স্ট্যান্ডের কাছে দুর্গামন্দির সমিতিতে সফলভাবে সম্পন্ন হলো আরও একটি স্বাস্থ্য শিবির।CWF ল্যাবকে সহযোগিতা করার জন্য, অসংখ্য ধন্যবাদ স্থানীয় বাসিন্দাদের।

আমাদের পরবর্তী গন্তব্য কৃষাণমান্ডি হাঁট-
🗓️১২ তারিখ
⏰ সকাল ৯টা থেকে

CWF ল্যাব–এর পক্ষ থেকে আমরা থাকছি আপনাদের পাশে,
👉 কম খরচে, মানসম্মত স্বাস্থ্য পরিষেবা দিতে।

আপনাদের উপস্থিতিই আমাদের প্রেরণা।
দেখা হচ্ছে কৃষাণমান্ডি হাঁটে!

স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার হলেও, এখনো পর্যন্ত আমাদের সমাজের গরীব এবং প্রান্তিক মানুষেদের কাছে চিকিৎসা মানে দীর্ঘ অপে...
30/12/2025

স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার হলেও, এখনো পর্যন্ত আমাদের সমাজের গরীব এবং প্রান্তিক মানুষেদের কাছে চিকিৎসা মানে দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত খরচ আর অপ্রাপ্যতা।

CWF Labs: Transdisciplinary Healthcare & Research তাই স্বাস্থ্যসেবা পৌঁছাতে চায় মানুষের দোরগোড়ায়। এই ভাবনা থেকেই কাকুটি গ্রাম ও শান্তিনিকেতন পৌষমেলায় আয়োজিত হলো স্বল্পমূল্যের স্বাস্থ্য শিবির, বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের জন্য যাতে তারা কম খরচে রক্ত পরীক্ষার সুবিধা পেতে পারেন।

আমাদের একমাত্র লক্ষ্য বাজারনির্ভর চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের পাশে থাকা।

একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায়—বোলপুরে সাধারণ রক্ত পরীক্ষা বা ডাক্তার দেখানোর খরচ বেশিরভাগ সময় খেটে খাওয়া মানুষের...
18/12/2025

একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায়—বোলপুরে সাধারণ রক্ত পরীক্ষা বা ডাক্তার দেখানোর খরচ বেশিরভাগ সময় খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে!

সেই কারণেই আমাদের এই উদ্যোগ—কম খরচে রক্তপরীক্ষার স্বাস্থ্য শিবির।

৯ তারিখ কৃষ্ণমান্ডি হাটে সফলভাবে অনুষ্ঠিত হলো এমনই একটি শিবির। চাইলে এমন সাস্থ্য শিবির আপনিও করাতে পারেন আপনার এলাকায়।

৯ই ডিসেম্বর CWF LABS এর পক্ষ থেকে সকাল ৮ঘটিকায়, আমরা থাকছি কৃষাণমান্ডি হাটে এবং ১৭ই ডিসেম্বর থাকছি দূর্গা মন্দির সমিতির...
08/12/2025

৯ই ডিসেম্বর CWF LABS এর পক্ষ থেকে সকাল ৮ঘটিকায়, আমরা থাকছি কৃষাণমান্ডি হাটে এবং ১৭ই ডিসেম্বর থাকছি দূর্গা মন্দির সমিতির মাঠে জামবুনির কাছে। আপনাদের জন্য নিয়ে আসছি কম দামে রক্ত পরীক্ষা করার সুযোগ। আমাদের ল্যাবে উন্নত মানের মেশিন দিয়ে রক্ত পরীক্ষা করা হয়। সকলকে আসার এবং আমাদের পরিষেবা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।

23/10/2025

নুরপুর আমবাগান গ্রাম উন্নয়ন সমিতিতে গত ১৮ই অক্টোবর অনুষ্ঠিত হলো একটি ছোট স্বাস্থ্য শিবির। যেখানে 'CWF Labs' পক্ষ থেকে ছিল খুব কম পয়সায় রক্ত পরীক্ষা করার সুযোগ।

Address

Bolpur
731204

Website

Alerts

Be the first to know and let us send you an email when CWFLabs: Transdisciplinary Healthcare and Research posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share