15/08/2024
প্রথমে ধন্যবাদ জানাই 🙏🙏🙏🙏🙏আপনাদের, সেতু-র সকল শুভানুধ্যায়ী ব্যাক্তিবর্গ কে, 💐💐যাদের উপস্থিতিতে আজ এই কর্মানুষ্ঠানের সাফল্য অতিবাহিত হয়েছে অন্যান্য বছরের ন্যায়।
আজ ৭৮ তম স্বাধীনতা দিবসের পূণ্যলগ্নে ১৫ই আগস্ট, ২০২৪,🇮🇳🇮🇳🇮🇳 তারিখে বিষ্ণুপুর গোপালগঞ্জ এলাকায় মাতা দশভূজা মন্দিরে অনুষ্ঠিত করতে পারলাম বই বিতরণের কর্মশালা। যা বিগত ছয় বৎসর ধরে অতিবাহিত হয়ে চলেছে। বিষ্ণুপুরের সকল উচ্চ বিদ্যালয় গুলি হইতে, প্রাইভেট টিউশন হইতে মাধ্যমিক উত্তীর্ণ দুঃস্থ, মেধাবী একাদশ, দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়া প্রত্যেকটি ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হলো। 🙏🙏🙏 যে ছাত্রছাত্রীরা যে শুধুমাত্র বিষ্ণুপুর নিবাসী তা নই, বিষ্ণুপুর সংলগ্ন বিভিন্ন অঞ্চল হইতে আগত।
আমরা #সেতু। 💐💐💐বরাবরই আমাদের প্রচেষ্টা থাকে সমাজের সবথেকে পিছিয়ে পড়া মানুষটিও যেন জীবনের আনন্দ থেকে বঞ্চিত না হয়। আর মানুষের বুনিয়াদি চাহিদা গুলির মধ্যে শিক্ষা এমনই একটি চাহিদা। তাই মেধার স্ফুরনে দারিদ্র কখনো বাঁধা হতে পারেনা। দারিদ্রের এই প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মানসিক শক্তিবলে সকল ছাত্রছাত্রীরা যাতে শিক্ষার আলোয় উদীপ্ত হয়ে উজ্জ্বল ভাবিষতের স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে, তাদের সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার উদ্দেশ্য #সেতু -র ছোট্ট একটি প্রচেষ্টা। যা বিগত দশ বছর #সেতু র জন্মলগ্ন থেকে আমাদের পাথেয়।🙏🙏🙏🙏
মাধ্যমিক উত্তীর্ন মেধাবী অথচ দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় একাদশ শ্রেণীর বিষয় ভিত্তিক পুস্তিকা ও ইন্সট্রুমেন্ট, যাতে তারা তাদের স্বপ্নকে কখনো তাদের একার স্বপ্ন না ভাবে, এই স্বপ্ন আমাদেরও। তারা জীবনে এগিয়ে চলুক, তাদের স্বপ্ন বাস্তবায়িত করুক, এটাই আমাদের প্রকৃত ও প্রধান উদেশ্য।
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় যেনাদের উপস্থিতি আমাদের ধন্য করেছেন, তাঁরা হলেন
মাননীয় সাব-ডিভিশনাল পুলিশ অফিসার মাননীয় সুপ্রকাশ দাস মহাশয়।🙏🙏🙏🙏🙏
বিশিষ্ঠ সমাজসেবী মাননীয়, শ্রদ্ধেয় হরিপ্রসন্ন মিশ্র মহাশয়। 🙏🙏🙏🙏🙏
মাননীয় ধনপতি মহাশয়, 🙏🙏🙏🙏বিশিষ্ট রামকৃষ্ণ ভাবানুরাগী,
মাননীয় আদিত্য দাস ঘোষ মহাশয়, প্রাক্তন অধ্যক্ষ নিখিলবঙ্গ শিক্ষক শিক্ষণ শিবির,
মাননীয়া রত্না করঙ্গা মহাশয়া🙏🙏🙏🙏 ,বিশিষ্ট সমাজ সেবী, বিষ্ণুপুরের উচ্চ বিদ্যালয় গুলির প্রধান শিক্ষক গণ ও বিষ্ণুপুরের বিভিন্ন স্বেচ্ছা সেবী সংস্থা #অঙ্কুর_বিকাশ_কেন্দ্র , #আন্তরিক_প্রচেষ্টা ।
#সঞ্চালনায় মাননীয় #শ্রাবনী_পাঠক মহাশয়া, কণ্ঠমালা আবৃত্তি চর্চা সংস্থা, বিষ্ণুপুর শাখা।🙏🙏🙏🙏 ওনাদের সকলকেই অনেক শুভেচছা ও প্রণাম জানাই। 🙏🙏🙏🙏🙏