বিবেকানন্দ সমিধ সংঘ আশ্রম,ইসলামপুর-বীরভূম

  • Home
  • India
  • Birbhum
  • বিবেকানন্দ সমিধ সংঘ আশ্রম,ইসলামপুর-বীরভূম

বিবেকানন্দ সমিধ সংঘ আশ্রম,ইসলামপুর-বীরভূম Vivekanda Samidh Sangha Asrama, Islampur-Birbhum WE DO REMEMBER THE GREAT WORDS OF SWAMIJI :MY FAITH IS IN THE YOUNGER GENERATION.

VIVEKANANDA SAMIDH SANGHA IS A HARDCORE SPIRITUAL ORGANISATION WHICH IS WORKING TOWARDS THE EMPOWERMENT OF THE YOUTH THROUGH SPREADING THE CHARACTER BUILDING EDUCATION AND SERVING THE SUFFERING PEOPLE OF INDIA IRRESPECTIVE OF CAST,CREED AND RELIGION. OUT OF THEM WILL COME MY WORKERS. AND THEY WILL WORKOUT THE WHOLE PROBLEM.

02/04/2026
🇮🇳 Independence Day 2025 Celebration at Vivekananda Samidh Sangha Ashram, Islampur, Birbhum 🇮🇳On the auspicious occasion...
16/08/2025

🇮🇳 Independence Day 2025 Celebration at Vivekananda Samidh Sangha Ashram, Islampur, Birbhum 🇮🇳

On the auspicious occasion of Independence Day 2025, Vivekananda Samidh Sangha Ashram joyfully celebrated the spirit of freedom and unity, inspired by the eternal ideals of Thakur Shree Ramakrishna, Maa Sarada, and Swami Vivekananda.

🌸 The day began with a heartfelt tribute to our nation, followed by patriotic dance performances, soulful music presentations, and the creative expressions of our youth through a beautifully curated wall magazine. Each presentation reflected the enthusiasm, discipline, and dedication of our young members, who are being nurtured in the path of service and self-development.

✨ This celebration was not just an event, but a reminder of our duty to the nation – to build a society rooted in values, compassion, and the message of harmony.

🙏 We extend our heartfelt gratitude to all participants, well-wishers, and the community members who made this day memorable. Together, let us carry forward the flame of freedom with responsibility, service, and love for our motherland.

Jai Hind! 🇮🇳


17/03/2025

সুপ্রভাত

যে ব্যাক্তি নিজেকে বশীভূত করিয়াছে,বাহিরের কোন বস্তু তাহার উপর ক্রিয়া করিতে পারে না। তাহার মন মুক্ত। এরূপ ব্যক্তিই জগতে সুখে স্বচ্ছন্দে বাস করিবার যোগ্য।

স্বামী বিবেকানন্দ
🙏🙏🙏🙏🙏

26/01/2025

বিজ্ঞপ্তি
------------
স্বামীজী বলেছেন, "গ্রামের মানুষের আত্মশক্তি জাগ্রত না করে, বিশ্বের সকল সম্পদ একটি গ্রামে ঢেলে দিলেও গ্রামের উন্নতি সম্ভব নয়।" তাই স্বামীজীর বহু আকাঙ্খিত সাবলম্বী মানুষ হয়ে ওঠা ও সশক্তিকরণের প্রাথমিক পাঠ গ্রহণের মঞ্চ আমাদের বিবেকমেলা। আমরা আশা রাখি এই মেলা থেকেই ঠাকুর মা স্বামীজীর কৃপায় উঠে আসবে ভবিষ্যতের উদ্যোগপতিরা।

এবারের বিবেকমেলা অনুষ্ঠিত হতে চলেছে বিবেকানন্দ সমিধ সঙ্ঘের ইসলামপুর আশ্রমে আগামী 28শে জানুয়ারি (মঙ্গলবার) দুপুর দুটো থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO), শ্রীনিকেতন। মেলায় আশ্রম বালক-বালিকা ও মাতৃভাবচক্রের মায়েদের তৈরি সৃজনশীল গহনা, ব্যাগ, ক্যালেন্ডার, হাতের কাজ ছাড়াও থাকছে জিভে জল আনা রকমারি টক ঝাল মিষ্টি খাদ্যের সমাহার। সবারে জানাই সাদর আমন্ত্রণ।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

সুপ্রভাত....নতুন  বছর আনন্দময় ও সুন্দর হোক ।জয় ঠাকুর মা স্বামীজী🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌻💐
01/01/2025

সুপ্রভাত....

নতুন বছর আনন্দময় ও সুন্দর হোক ।

জয় ঠাকুর মা স্বামীজী
🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐🌻💐

সুপ্রভাতহুটোপাটিতে কি কাজ হয়..?লোহার দিল চাই ,তবে লঙ্কা ডিঙ্গুবি ।বজ্রবাঁটুলের মতো হতে হবে,পাহাড় পর্বত  ভেদ হয়ে যাতে ...
30/11/2024

সুপ্রভাত

হুটোপাটিতে কি কাজ হয়..?লোহার দিল চাই ,তবে লঙ্কা ডিঙ্গুবি ।বজ্রবাঁটুলের মতো হতে হবে,পাহাড় পর্বত ভেদ হয়ে যাতে যায়

স্বামী বিবেকানন্দ
🙏🙏🙏🙏🙏

সুপ্রভাত....  মায়েদের শঙ্খ প্রতিযোগিতা চলাকালীন.....
09/11/2024

সুপ্রভাত....
মায়েদের শঙ্খ প্রতিযোগিতা চলাকালীন.....

শুভ দীপাবলি...✨✨✨
31/10/2024

শুভ দীপাবলি...✨✨✨

31/10/2024

'বেলা চাও' : মাতৃদিবসে শ্রদ্ধার্ঘ্য
-----------------------------------
জনৈক ভক্ত
.......................

পাখি ডিমের উপর বসে চারিদিকে তাকাচ্ছে। কিন্তু মন পড়ে আছে ডিমের উপর। ডিমের মধ্যে তার সত্ত্বা। তাকে সে প্রাণ সঞ্চার করছে উত্তাপ দিয়ে। জীবনের লক্ষণ উত্তাপ। তাই যিনি উত্তাপ প্রদানকারী তিনি ই মা। লেনিন প্রেয়সীকে এক চিঠিতে লিখছেন ' তিনটি সূর্য আমাকে উত্তাপ দেয় প্রতিদিন। একটি রাশিয়ার আকাশে উদিত হয় লাল আভা বিস্তার করে, একটি আমার দেশমাতৃকা রাশিয়া, আর একটি তুমি প্রিয়তম।' সম্ভবত এই চিঠি যখন তিনি লিখছেন তখন তাঁর গর্ভধারিনীর পার্থিব শরীর টি আর নেই। নইলে হয়তো চারটি সূর্য হতে পারতো।

একজন মা আছেন আমাদের। তাঁর অনন্ত পবিত্রতা। অনন্ত জীবন। তার উত্তাপ প্রদানের শক্তি ও অন্তহীন। সেই শীতোষ্ণ প্রাণদায়ী উত্তাপ জাত মানে না, ধর্ম মানে না, স্বদেশী, বিদেশি মানে না। শত্রু মিত্র মানে না। মানুষ , অমানুষ মানে না । এমন কি সপ্রাণ , নিষ্প্রাণও মানে না। তিনি সতেরও মা, অসতেরও মা। শরতেরও মা, আমজাদেরও মা। সঙ্ঘেরও মা। আবার সংঘশত্রুরও মা। তিনি আমাদের মা। আমার মা।

আমার মাস্টারমশাই পূজনীয় সত্যদা , তপন দা, মুরারী দা, রামেন্দ্র দা, অমরেশ দা আমাকে দিয়েছেন আদর্শের উত্তাপ। জাগিয়েছেন জীবনবোধ। জীবনবোধ কি জীবনের থেকে কম ? তাই এরাও আমার মা।

আমার বন্ধুরা ? আত্মীয়রা ? সুদিনে দুর্দিনে তাদের অনিঃশেষ সান্নিধ্য দিয়েছে উত্তাপ। তারাও মা।

আর আমার ছাত্রছাত্রীদের, পাঠচক্রের ও সঙ্ঘের ভাই বোনদের উত্তাপ আমার অন্তরে রচনা করেছে এক ভোর। শুদ্ধ, স্নিগ্ধ , নির্মল , জীবনদায়ী ভোর। বাইরে দুপুর হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা। রাত্রি নামে। অন্তরে কেবলই ভোর। তাদের কাছেও যে আমার আমৃত্যু মাতৃঋণ।

মা কি এক ব্যক্তি শুধু ? একটা গাছ, একটা ঘটনা, একটা গান, একটা কথাও আমাদের উত্তাপ দেয় কখনও। জাগিয়ে দেয় ঘুম থেকে। ইতালির এক সাধারণ কৃষকের গাওয়া গান ' বেলা চাও ' দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব দেশের মুক্তিকামী মানুষের প্রানের গান, মুক্তির গান হয়ে উঠেছিল। 'বেলা চাও' (bella ciao) কথার অর্থ সুন্দরের বিদায় কারণ এ যে কষ্টের দিন । যুদ্ধের দিন। অখ্যাত কৃষকের গান টি উত্তাপ দিয়েছিল সারা পৃথিবীর লক্ষ লক্ষ সংগ্রামী বিপ্লবীদের। উত্তাপ দিয়েছিল কিউবা, কঙ্গো, বলিভিয়ার আখ ক্ষেতে যুদ্ধরত বিপ্লবী চে গেভারা কে। স্বাধীন কিউবা কে। গানটিও তো এক মা।

এই মাতৃদিবস শুধু মা দের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন নয়। এ এক সংকল্পের দিন। পূর্ন সত্ত্বায় মা হয়ে ওঠার দিন। উত্তাপ ছড়িয়ে যাবার শপথ নেবার দিন।

Address

VILL/ISLAMPUR , BLOCK/SRINIKETAN , RUPPUR GRAM PANCHAYAT, DIST/BIRBHUM
Birbhum
731236

Alerts

Be the first to know and let us send you an email when বিবেকানন্দ সমিধ সংঘ আশ্রম,ইসলামপুর-বীরভূম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share