Birati Seba Paribar

Birati Seba Paribar এটি একটি স্বেচ্ছাসেবী পরিবার... নিজেদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা.... 7003136447 সকলের তরে সকলে আমরা

 #সেবা_বিরাটি  আজ ২৩ শে আগস্ট ২০২৬,, শরৎ কলোনী নিবাসী স্বর্গিয়া শ্রীমতি  #গীত_রানী_দে মহাশয়ার প্রথম  #মৃত্যুবার্ষিকী উ...
23/08/2026

#সেবা_বিরাটি
আজ ২৩ শে আগস্ট ২০২৬,, শরৎ কলোনী নিবাসী স্বর্গিয়া শ্রীমতি #গীত_রানী_দে মহাশয়ার প্রথম #মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সকলে সিদ্ধান্ত নিয়ে মধ্যমগ্রামের সন্ধানীদের বাবা মায়েদের সাথে দিনটা ভাগ করে নিলো SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) কে সাথে নিয়ে।।। পুত্রকন্যা নাতি-নাতনী সকলে মিলে সযত্নে গীতা রানী দেবীর আত্মার শান্তি কামনায় মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিলেন সাথে কিছু শুকনো খাবার,, কম্বল,, বিছানার চাদর,, ভগবত গীতা সকলকে উপহার হিসেবে দিলেন।।। উপস্থিত ছিলেন কন্যা কৃষ্ণা মন্ডল,,তুলসী প্রধান,, পম্পা পালিত,, মিনতি সরকার।।পুত্র সাগর দে,, আরেক পুত্র সংকর দে উপস্থিত থাকতে পারেননি।। আর উপস্থিত ছিলেন সকল নাতি-নাতনিরা আর পারিবারিক বন্ধুরা।। আজকের মধ্যাহ্ন ভোজনে ছিল ভাত,, ডাল,,আলু পটল চিংড়ি দিয়ে তরকারি,, কাতলা মাছ,,চাটনি,,দই।।।
Birati Seba Paribar এর পক্ষ থেকে গীতা দেবীর আত্মার শান্তি কামনা করি।। পরিবারের সকলের জন্য রইল অনেক ধন্যবাদ ভালোবাসা।। এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য এবং আমাদের প্রত্যেককে অন্তর থেকে ভালোবেসে অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য।।। আপনারা সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এই ভাবেই মানুষের পাশে থাকবেন।।। 🙏🙏🙏

আজ SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) এর সকলের প্রিয় সদস্য  #মেঘনাথ_গুছাইত দাদা র শুভ  #জন্মদিন।।। সদা হাস্যমান এ...
21/08/2026

আজ SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) এর সকলের প্রিয় সদস্য #মেঘনাথ_গুছাইত দাদা র শুভ #জন্মদিন।।।
সদা হাস্যমান এবং সকলকে সবসময় ভালো রাখার প্রয়াস করে যায় দাদা।। কাজের জন্য সব সময় উপস্থিত থাকতে পারেনা সব কাজে কিন্তু যেই কাজে দাদা যায় সেই কাজে যেন অন্যরকম একটা আনন্দের মাত্রা এনে দেয়।।। অপরকে ভালো রাখতে আনন্দে রাখতে যে মানুষ সব সময় অবিচল সেই মানুষটিকে আজকে সেবা বিরাটি পরিবারের তরফ থেকে জন্মদিনের একরাশ ভালোবাসা।।।
ভগবানের কাছে প্রার্থনা করি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমাদের সকলকে ভাল রাখবেন।।।

 #সেবা_বিরাটি       🧿  #শুভ_জন্মদিন_কৃশাঙ্ক🧿  আজ ২০ শে আগস্ট ২০২৬,, বিরাটি নিবাসী শ্রীযুক্ত  Shyama Prasad Chatterjee এব...
20/08/2026

#সেবা_বিরাটি
🧿 #শুভ_জন্মদিন_কৃশাঙ্ক🧿
আজ ২০ শে আগস্ট ২০২৬,, বিরাটি নিবাসী শ্রীযুক্ত Shyama Prasad Chatterjee এবং শ্রীমতি Soma Chatterjee র পুত্র শ্রীমান #কৃশাঙ্ক_চ্যাটার্জির এক বছরের জন্মদিন পালন হলো বিরাটি রেল কলোনির ছোট ছোট বাচ্চাদের সাথে
SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) কে সাথে নিয়ে।। পরিবারের তরফ থেকে উপস্থিত ছিলেন বাবা মা এবং মাসিমনি শ্রীমতি #পিয়ালী_কর ,, দিদি #সৃজা_চ্যাটার্জী স্কুল থাকার জন্য উপস্থিত থাকতে পারেনি।।।
পরিবারের তরফ থেকে বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছিল ফ্রাইড রাইস,, চিকেন কষা,, কেক,, চকলেট এবং প্রত্যেকের জন্য পেন উপহার হিসেবে ছিল।। বাচ্চারা ভীষণ আনন্দ করেছে সাথে আমরা সকলে।।। এরকম ভাবে জন্মদিন পালন করার মহতী সিদ্ধান্তকে কুর্নিশ জানাই আমরা।।। প্রান্তিক অঞ্চলের ছোট ছোট বাচ্চারা কি যে আনন্দ পায় এইরকম অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে।।
Birati Seba Paribar এর তরফ থেকে শ্যামাপ্রসাদ বাবু এবং সোমা দিদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে ছেলের জন্মদিন পালন করবার জন্য।। কৃষাঙ্ক বাবা কে জন্মদিন এর একরাশ ভালোবাসা রইল।। তুমি অনেক বড় হও সমাজে প্রতিষ্ঠিত হও এবং আর্ত মানুষের পাশে থেকো এই আশীর্বাদ করি।।।

20/08/2026

#সেবা_বিরাটি
আজ ২০শে আগস্ট ২০২৬,, নিউ ব্যারাকপুর নিবাসী স্বর্গীয় শ্রীযুক্ত #প্রদীপ_কুমার_মুখার্জি কাকুর 76 তম জন্মদিন উপলক্ষে,স্ত্রী SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) এর শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবিকা Ruma Mukherjee কাকিমা ঝারগ্রাম এর খাটকুরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র সীমার নিচে বসবাসকারী #লায়া_সবর কে হুইলচেয়ার প্রদান করলেন।।।। আমরা কলকাতা থেকে হুইলচেয়ার টি পাঠিয়েছিলাম পলাশ ভাই নিজে হুইল চেয়ারটা নিয়ে গিয়েছিলো ঝাড়গ্রামে।।।
কিছুদিন আগে ঝারগ্রাম এর সংকল্প ফাউন্ডেশন এর সুমিত ভাই এর একটি বেদনাদায়ক ভিডিও দেখে আমরা ডিসিশন নেই এই ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া টি ভীষণই প্রয়োজন।।। সেদিন ভাই নিজের চোখে যা দেখেছিল তা সত্যিই হৃদয়বিদারক,,, লায়াশবর এর বাবা তাকে দুহাতে তুলে নিয়ে আসলো বাইরে,,,,,মাটির ছিটা বেড়ার ঘর, যা কেবল একটি ত্রিপল দিয়ে ঢাকা।।।লায়া ও তার বাবার গায়ে পরার মতো একটা সাধারণ জামা বা গেঞ্জিও ছিল না।।। একটি প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলেও তা কোনো কাজে আসেনা।।।স্থানীয় প্রশাসনের তরফ থেকেও মেলেনি ন্যূনতম কোনো সহযোগিতা।।।।
সেদিনই লায়ার পাশে দাঁড়ানোর কথা দিয়েছিল সংকল্প ফাউন্ডেশন থেকে এবং আমরা সেবা বিরাটি পরিবার তার পাশে থাকার অঙ্গীকার করেছি।।
রুমা কাকিমার দেওয়া হুইলচেয়ারটি লারা সবরের কি ভীষণ প্রয়োজন ছিল তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন।। সংকল্প ফাউন্ডেশন থেকে দেওয়া হয় রেশন পরিবারটিকে।।
Birati Seba Paribar থেকে প্রদীপ কুমার কাকুর বিরহী আত্মার শান্তি কামনা করি কাকু যেখানেই থাকুক ভালো থাকুক।।। কাকিমাকে অনেক অনেক ভালোবাসা প্রতি মুহূর্তে সমাজের মানুষের জন্য কাজ করে চলেছেন কাকিমা সেবা বিরাটি পরিবারকে সাথে নিয়ে।। কাকিমা, তুমি ভালো থেকো সুস্থ থেকো এবং তোমার আশীর্বাদের হাত যেন সব সময় আমাদের মাথার উপর থাকে।।।।

18/08/2026

#সেবা_বিরাটি
বিগত ৮ মাস ধরে রানাঘাটের এই অসহায় পরিবারটিকে রেশন দিয়ে চলেছেন SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) এর অভিভাবক সকলের প্রিয় Goutam Ghosh দাদা,, পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষী গণ।। এই জেঠিমা আমাদেরকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে।। তখনই গৌতম দার মাও চলে গেছিলেন,, এই অবস্থাতেও গৌতমদা নিজের কর্তব্য থেকে বিরত হননি।। তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এবং ঘাট কাজের জন্য আমাদের সদস্য প্রিয় মানুষ Sudip Mallick দাদা ও যা কিছু দরকার সবকিছু পাঠিয়ে দিয়েছেন।।
সাথে থেকেছে ন্যায় বার্তা।। তারা প্রথম এই খবরটি দিয়েছিল এবং তাদের মাধ্যমেই পাঠানো হলো সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র।। গৌতম দার মা জেঠিমার কাজ সম্পন্ন হলে আমরা অবশ্যই পরিবারটির কাছে যাব এবং পাশে থাকব।।
Birati Seba Paribar এর তরফ থেকে একরাশ সম্মান যুক্ত ভালোবাসা রইল গৌতম দার জন্য আমরা প্রতিমুহূর্তে আপনার থেকে শিখি এবং শিখে চলেছি।। রানাঘাটের পরিবারটির পাশে যে সকল মানুষরা থেকেছেন বা আগামী দিনেও থাকতে চান তাদের সকলের জন্য রইল অনেক ধন্যবাদ এই অসহায় পরিবারটির পাশে সকলে থাকুন আপনাদের সামর্থ্য মতো রেশন ওষুধ যেটুকুনি পারেন তাদের হাতে তুলে দিন।
🙏🙏🙏🙏🙏

 #সেবা_বিরাটি SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার)  শুভাকাঙ্ক্ষী প্রিয় দিদি  #সুজাতা_দেবনাথ_বাসু মহাশয়া  #সেবা_শিক...
18/08/2026

#সেবা_বিরাটি
SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) শুভাকাঙ্ক্ষী প্রিয় দিদি #সুজাতা_দেবনাথ_বাসু মহাশয়া #সেবা_শিক্ষানিকেতন এর ছোট ছোট বাচ্চাদের পূজোর পোশাক এবং পাঠশালা তৈরির কাজে ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন।।।
Birati Seba Paribar এর তরফ থেকে অনেক ধন্যবাদ দিদি এত ভালবাসার ডালি নিয়ে এগিয়ে আসার জন্য।।। আমরা খুব ছোট্ট একটি সংগঠন অনেক স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি প্রত্যন্ত গ্রামের কিছু বাচ্চাকে অন্তত ভবিষ্যতে সমাজে দাঁড় করানোর লক্ষ্যে।।। আপনাদের মত মানুষ আমাদের পাশে আছে বলে আমরা বর্ষা পাই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।।।দিদি ভাল থেকো সুস্থ থেকো এই ভাবেই সেবা বিরাটি পরিবারের পাশে থেকো ।।।
🙏🙏🙏🙏

 #সেবা_বিরাটি SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার)  এর প্রিয় সদস্যা Pampa Bhattacharjee  এর Chayanot Academy  ছাত্র...
17/08/2026

#সেবা_বিরাটি
SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) এর প্রিয় সদস্যা Pampa Bhattacharjee এর Chayanot Academy ছাত্র-ছাত্রী দের অভিভাবকরা এগিয়ে এসেছেন #সেবা_শিক্ষানিকেতন এর ছোট ছোট বাচ্চাদের পূজোর পোশাক এবং পাঠশালা তৈরীর কাজে অভিভাবিকা শ্রীমতি #শ্রাবণী_পাল,, শ্রীযুক্ত #কৌশিক_দত্ত,, ছাত্র #পৃথ্বীজিৎ_ওঝা,,, ছাত্রী #শীর্ষানি_মজুমদার।।।
Birati Seba Paribar এর তরফ থেকে সকলকে অনেক ধন্যবাদ এত ভালবাসার ডালি নিয়ে এগিয়ে আসার জন্য।।। সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এই ভাবেই সেবা বিরাটি পরিবারের পাশে থাকবেন সাথে থাকবেন।।। আপনারা আছেন বলেই আমরা এগিয়ে যাওয়ার ভরসা পাই 🙏🙏🙏🙏

 #সেবা_বিরাটি SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) এর আমাদের সকলের অভিভাবক Goutam Ghosh দাদা প্রতিমাসের ন্যায় রেশন ...
16/08/2026

#সেবা_বিরাটি
SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) এর আমাদের সকলের অভিভাবক Goutam Ghosh দাদা প্রতিমাসের ন্যায় রেশন পাঠালেন এই অসহায় পিসি মাকে আমাদের সদস্য Ashim Roy দা আর দিলীপ দা কে দিয়ে।।
দুদিন আগেই গৌতম দার মা জেঠিমা আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন ইহলোকের মায়া ত্যাগ করে।। এই পরিস্থিতিতেও দাদা নিজের কাজে অবিচল,, এই শিক্ষাগুলোই আমরা আমাদের অভিভাবকের থেকে গ্রহণ করি এবং আগামীতে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই।।
Birati Seba Paribar এর পক্ষ থেকে গৌতম দার জন্য রইল অনেক সম্মান ভালোবাসা।।।

15/08/2026

#সেবা_বিরাটি
#সেবা_শিক্ষানিকেতন
SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) পরিচালিত অবৈতনিক পাঠশালা #সেবা_শিক্ষানিকেতন কুলতলির বাচ্চাদের স্বাধীনতা দিবস পালনের মুহূর্ত।।।।
Birati Seba Paribar

 #সেবা_বিরাটি SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) এর তরফ থেকে ৮০ তম স্বাধীনতা দিবসে সকল ভারতবাসীকে শুভেচ্ছা।।।🇮🇳🇮🇳🇮...
14/08/2026

#সেবা_বিরাটি
SEBA BIRATI PARIBAR (সেবা বিরাটি পরিবার) এর তরফ থেকে ৮০ তম স্বাধীনতা দিবসে সকল ভারতবাসীকে শুভেচ্ছা।।।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳জয় হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Address

Birati

Telephone

+917003136447

Website

Alerts

Be the first to know and let us send you an email when Birati Seba Paribar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Birati Seba Paribar:

Shortcuts

Share