DRDA WB

DRDA WB DISTRICT RURAL DEVELOPMENT ASSOCIATION [DRDA]

30/07/2026

লালগোলা থানার পুলিশের অভিযানে হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই

আজ ইং 27.07.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার খবর পেয়ে একটি অভিযান চালায়। এই অভিযানে দুইজন ব্যক্তি কে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অপরাধে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে 3164 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনার ভিত্তিতে লালগোলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের খোঁজ চলছে।

……...........................

Two Arrested with 3164 Grams of He**in in Lalgola PS

On 27.07.2026, based on a tip-off, the police of Lalgola Police Station under Murshidabad District conducted a raid regarding the possession of illegal narcotics. During the operation, two persons were detained for possessing banned drugs. A total of 3164 grams of he**in were recovered from their possession. Based on this incident, a case has been registered at Lalgola Police Station, and efforts are underway to trace and apprehend other accused persons involved.

West Bengal Police


25/07/2026

কেস আপডেট কেস নং ৩৮২/২৬

গত ১৫.০৭.২০২৬ তারিখে মুর্শিদাবাদ পুলিশ জেলার নবগ্রাম থানার ইকরোল গ্রামে অবস্থিত একটি হার্ডওয়্যার দোকানে নিয়মিত নগদ অর্থ চুরির অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত করে কয়েক ঘণ্টার মধ্যেই ৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করলে, তাদের দেখানো মতে চুরি হওয়া নগদ অর্থ উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া অর্থ প্রকৃত মালিকের নিকট ফেরত প্রদান করা হবে।
............................................

Case update Case No 382/26

On 15.07.2026, following a complaint regarding the repeated theft of cash from a hardware shop at Ikrol village under Nabagram Police Station, Murshidabad Police District, Nabagram Police Station initiated an investigation. During investigation the police detained three suspects within a few hours. During interrogation, the suspects confessed to the theft, and the stolen cash was recovered based on their disclosure. The recovered amount will be returned to the rightful owner after completion of the prescribed legal formalities.

24/07/2026

আগামী ১লা আগস্ট ২০২৬ থেকে মুর্শিদাবাদ জেলাতে DRDA - র পরিচালনায় এই প্রথম চালু হতে চলেছে মহিলাদের জন্য নেশা মুক্তি কেন্দ্র।

24/07/2026
23/07/2026

মুর্শিদাবাদ জেলাতে DRDA - র পরিচালনায় এই প্রথম চালু হতে চলেছে মহিলাদের জন্য নেশা মুক্তি কেন্দ্র।

21/07/2026

দ্রুত তদন্তে সাফল্য, দুই ঘণ্টায় উদ্ধার নগদ অর্থ ও মোবাইল ফোন : খাগড়া টাউন আউটপোষ্ট

গতকাল, ইং ১৩.০৭.২০২৬ তারিখ রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ খাগড়া নিবাসী শ্রীমতি রিতা গাঙ্গুলি (৬০) কলকাতা থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে অসাবধানতাবশত একটি টোটোতে তাঁর ব্যাগ ফেলে যান। ব্যাগটিতে নগদ ₹৪২,০০০ এবং দুটি মোবাইল ফোন ছিল।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই খাগড়া ফাঁড়ির পুলিশ দ্রুত তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্ট টোটোচালককে দ্রুত শনাক্ত করে তার কাছ থেকে নগদ ₹২১,৫০০ এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে তার এক সহযোগীর সম্পৃক্ততার তথ্য উদ্ঘাটিত হলে তাকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ি থেকে আরও ₹২০,০০০ নগদ উদ্ধার করা হয়।
অভিযোগ দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যেই খাগড়া ফাঁড়ির পুলিশ মোট ₹৪১,৫০০ নগদ অর্থ এবং একটি স্মার্টফোন উদ্ধার করতে সক্ষম হয়।................

Swift Investigation Leads to Recovery Within Two Hours : Kharga TOP

At around 10:30 PM on 13.07.2026, Smt. Rita Ganguly (60), a resident of Khagra, accidentally left her bag in an e-rickshaw while returning from Kolkata after medical treatment. The bag contained ₹42,000 in cash and two mobile phones.
Immediately upon receiving the complaint, Khagra Outpost Police launched a swift investigation. Through careful analysis of CCTV footage, the e-rickshaw driver was promptly identified, leading to the recovery of ₹21,500 in cash and one smartphone from his possession. During interrogation, the involvement of an accomplice came to light. He was subsequently arrested, and an additional ₹20,000 in cash was recovered from his residence.
Within just two hours of the complaint being lodged, Khagra Outpost Police successfully recovered a total of ₹41,500 in cash and one smartphone, demonstrating remarkable efficiency, professionalism, and commitment to public service.

21/07/2026

ডোমকল থানার পুলিশের অভিযানে হেরোইন উদ্ধার, গ্রেফতার এক

গতকাল ইং ১৮.০৭.২০২৬ তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার খবর পেয়ে একটি অভিযান চালায়। এই অভিযানে একজন ব্যক্তি কে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অপরাধে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনার ভিত্তিতে ডোমকল থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের খোঁজ চলছে।

……...........................

One Arrested with 110 Grams of He**in in Domkal PS

On 18.07.2026, based on a tip-off, the police of Domkal Police Station under Murshidabad District conducted a raid regarding the possession of illegal narcotics. During the operation, one individual was detained for possessing banned drugs. A total of 110 grams of he**in was recovered from their possession. Based on this incident, a case has been registered at Domkal Police Station, and efforts are underway to trace and apprehend other accused persons involved.

West Bengal Police


17/07/2026

মুর্শিদাবাদের গোবিন্দপুরে রেললাইন পারাপারের সময় মর্মান্তিক দুর্ঘটনা । স্কুল ভ্যানে ধাক্কা ট্রেনের, দুর্ঘটনায় ৩ পড়ুয়ার মৃত্যু, আহত ৭ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় স্কুল ভ্যান। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যালে চিকিৎসাধীন , তাদের দ্রুত সুস্থতা কামনা করি।

Address

Murshidabad
Berhampore
742101

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when DRDA WB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share