01/05/2025
আজ ঐতিহাসিক মে ডে।
সেই নির্যাসটুকু নিয়ে বানানো আজকের এই ক্রিয়েটিভ; যেখানে ‘১’ হয়ে আছে রক্তিম এবং বিপ্লবের বার্তাবহ।
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় সূচক ১৮৮৬ সালের সেই শ্রমজীবী মানুষদের বিপ্লব, যেখানে প্রচুর শ্রমিক শহীদ হয়েছিলেন, তাঁদেরই স্মৃতিতে অফিসের চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে।
আরও যে ব্যাপারটি ব্যাপক ভাবে লক্ষণীয়, একদিকে ৩-টি চেয়ার, সামনে কম্পিউটার এবং মাথায় নির্দিষ্ট সময়ে লক্ষ্যে পৌঁছানোর দায়ভার, যা সূচিত করে শ্রমজীবী মানুষদের; যাদের অক্লান্ত পরিশ্রম সঠিক রাস্তায় ক্রমাগত এগিয়ে নিয়ে চলে প্রতিষ্ঠানকে।
অপরদিকে একটি চেয়ার খালি, কিন্তু সেখানে কোনও কম্পিউটার নেই। সেই জায়গাটি প্রতিষ্ঠানের অধিকর্তার, যার কাজ শ্রমিকশ্রেণীকে দিয়ে করিয়ে নেওয়া আর তা সে যত যথেচ্ছভাবেই হোক।
এই অন্যায়-অবিচার-যথেচ্ছাচারের বিরুদ্ধে ঠিক যেমন গর্জে উঠেছিল শ্রমিকগোষ্ঠী, তাদের স্মৃতিবিজড়িত আন্দোলনের উদ্যম বুকে নিয়ে আমরাও আমাদের দাবি আদায়ের পথে এগিয়ে যেতে কঠোর অঙ্গীকারবদ্ধ।
ইনকিলাব জিন্দাবাদ।
মহান মে দিবস জিন্দাবাদ।
শ্রমজীবী মানুষের ঐক্য জিন্দাবাদ।
দুনিয়ার মজদুর এক হও।
বিজিবিওএ জিন্দাবাদ।
এআইবিওসি জিন্দাবাদ।
ব্যাঙ্ক অফিসার ঐক্য জিন্দাবাদ।
ব্যাঙ্ক শিল্পের সমস্ত স্তরের অফিসার-কর্মচারি ঐক্য জিন্দাবাদ।
ব্যাঙ্ক অফিসারদের জন্য নির্দিষ্ট কাজের সময়ের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে।
রবিবার ও ছুটির দিনে অফিসারদের কাজ করতে বাধ্য করা মানছি না মানবো না।
ব্যাঙ্ক অফিসারদের ওয়ার্ক - লাইফ ব্যালেন্স নিশ্চিত করতে কাজের সময় নির্দিষ্ট করতে হবে।
শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী শ্রম কোড সহ সমস্ত শ্রমিকস্বার্থ বিরোধী আইন বাতিল করতে হবে।