SIO North Murshidabad

Directions Website Contact the organization

SIO North Murshidabad Students Islamic Organisation of India (SIO Official)
http://sio-india.org

Students Islamic Organisation of India is an ideological organization working in the country for preparing students and youth for the reconstruction of society in the divine guidance.

আইন সচেতনতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এসআইও সুতি ব্লকের সফল উদ্যোগ! ​রবিবার খানপুর সংলগ্ন 'ড্রিম লাইট লজ'-এ এসআইও সুতি ব্...
21/09/2026

আইন সচেতনতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এসআইও সুতি ব্লকের সফল উদ্যোগ!

​রবিবার খানপুর সংলগ্ন 'ড্রিম লাইট লজ'-এ এসআইও সুতি ব্লকের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো Legal Awareness & Career Guidance Program। বিভিন্ন প্রান্ত থেকে আগত মাদ্রাসার ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ নেয়।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের আইন সচেতনতা, সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত অতিথিবৃন্দ।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:
​অ্যাডভোকেট মোঃ আসমাউল হক (জঙ্গিপুর কোর্ট)
​অলিউর রহমান মুহাম্মদী (সহকারী প্রধান শিক্ষক, লোহারপুর মাদ্রাসা)
​মোঃ ওয়াসিম (দ্বীনি মাদ্রাসা সম্পাদক, এসআইও পশ্চিমবঙ্গ)
​আহমাদ আলি (সভাপতি, উত্তর মুর্শিদাবাদ জেলা)
​ইব্রাহিম সেখ (সভাপতি, সুতি ব্লক)
​আয়াতুল্লা আজিজ (সম্পাদক, সুতি ব্লক) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​

Legal Awareness & Career Guidance Program 2026Deligate- শুধুমাত্র নিজামিয়া মাদ্রাসা ছাত্র। তারিখ: ২০/০৯/২০২৬(রবিবার)সময...
18/09/2026

Legal Awareness & Career Guidance Program 2026

Deligate- শুধুমাত্র নিজামিয়া মাদ্রাসা ছাত্র।

তারিখ: ২০/০৯/২০২৬(রবিবার)
সময়: ০৩:০০ টা (বিকেল)
স্থান: Dream Lodge, Khapur, সুতি, মুর্শিদাবাদ



সুতি ব্লকের ডিহিগ্রাম মধ্যপাড়া ওয়াক্তে মসজিদে আয়োজিত হলো সাপ্তাহিক কিশোর অঙ্গন ইজতেমা। দ্বীনি পরিবেশ ও নৈতিক শিক্ষায়...
14/09/2026

সুতি ব্লকের ডিহিগ্রাম মধ্যপাড়া ওয়াক্তে মসজিদে আয়োজিত হলো সাপ্তাহিক কিশোর অঙ্গন ইজতেমা। দ্বীনি পরিবেশ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ এই সুন্দর আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলার জেলা সম্পাদক খাইরুল সেখ, সুতি ব্লকের ব্লক সভাপতি ইব্রাহীম সেখ এবং ডিহিগ্রাম ইউনিটের ইউনিট সম্পাদক মিনহাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
‎​কিশোর ও তরুণদের মননে সচেতনতা ও আদর্শ মানবতা গড়ে তোলার লক্ষ্যে এই ইজতেমায় অংশগ্রহণকারী কিশোর অঙ্গনদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষণীয় ও মননশীল পত্রিকা আগামী পৃথিবী।

এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলার উদ্যোগে সম্পন্ন হলো 'পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (PDC)'      ‎‎উত্তর মুর্শিদাবাদ জেলা...
08/09/2026

এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলার উদ্যোগে সম্পন্ন হলো 'পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (PDC)'
‎‎উত্তর মুর্শিদাবাদ জেলার মেম্বারদের ব্যক্তিত্ত্বের উন্নতি সাধন এবং আধ্যাত্মিক সাফল্যের উদ্দেশ্যে এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলা শাখার পরিচালনায় আয়োজিত হলো- Personality Development Camp(PDC)।‎জেলার বিভিন্ন প্রান্ত থেকে সদস্য ভায়েরা অংশগ্রহণ করেন। ‎প্রোগ্রামে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াকিল - (রাজ্য সাধারণ সম্পাদক, এইআইও পশ্চিমবঙ্গ), হাফিজ ‎আহমাদ আলি (জেলা সভাপতি,এসআইও উত্তর মুর্শিদাবাদ), ‎ইমাম হোসেন (প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক, এসআইও পশ্চিমবঙ্গ), ‎মোঃ আজহারউদ্দীন (প্রাক্তন জেলা সভাপতি মুর্শিদাবাদ), ‎এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক খাইরুল সেখ, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, অলিউল আনসারী, দ্বীনী মাদ্রাসা অর্গাইনজার- মামুন ফায়সাল রেজা।পরিশেষে আবু মুজাহিদ ইসলাম ভাইকে আল কুর'আন এর সম্পূর্ণ অনুবাদ পড়ে শেষ করায় এসআইও পশ্চিমবঙ্গ জোনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

“হজরত মুহাম্মাদ (সা:) সবার জন্য”—এই শিরোনামে রাজ্যব্যাপী সীরাত ক্যাম্পেইন অন্তিম দিনে(৩১শে আগষ্ট)  এসআইও বাসুদেবপুর এরিয়...
01/09/2026

“হজরত মুহাম্মাদ (সা:) সবার জন্য”—এই শিরোনামে রাজ্যব্যাপী সীরাত ক্যাম্পেইন অন্তিম দিনে(৩১শে আগষ্ট) এসআইও বাসুদেবপুর এরিয়ার পক্ষ আয়োজিত হলো পথসভা।

এই সভায় উপস্থিত ছিলেন এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি হাফেজ, মাওলানা আহমাদ আলি, জেলা বিভাগীয় সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, বিশিষ্ট লেখক আমিনুল ইসলাম, এরিয়া সভাপতি মনিরুল ইসলাম, এরিয়া সম্পাদক আম্মার আনসারী, প্রমুখ।

বাসুদেবপুর এরিয়ার সাহেবনগর ও জয়কৃষ্ণপুর ইউনিট।এবং সুতি ব্লকের ডিহিগ্রাম ইউনিট এ কিশোর অঙ্গন প্রোগ্রাম এর আয়োজন করা হয...
31/08/2026

বাসুদেবপুর এরিয়ার সাহেবনগর ও জয়কৃষ্ণপুর ইউনিট।
এবং সুতি ব্লকের ডিহিগ্রাম ইউনিট এ কিশোর অঙ্গন প্রোগ্রাম এর আয়োজন করা হয়।

কিশোর অঙ্গন রাজ্য সম্পাদক মুতাসিম ফইয়াদ ভাইয়ের সফর কালে এই প্রোগ্রাম গুলি অনুষ্ঠিত হয়। যথাক্রমে - কুরআন তেলওয়াত, তাৎক্ষণিক বক্তব্য, মাইন্ড গেম, মিউজিক্যাল বল ইত্যাদি আকর্ষণীয় খেলার আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন রাজ্য কিশোর অঙ্গন সম্পাদক মুতাসিম ফাইয়াদ, জেলা কিশোর অঙ্গন সম্পাদক ওয়ালিউল আনসারী, সুতি ব্লক সভাপতি ইব্রাহিম সেখ, বাসুদেবপুর এরিয়ার সম্পাদক আম্মার আনসারী প্রমূখ।

"হজরত মুহাম্মাদ (সাঃ) সবার জন্য" শীর্ষক ক্যাম্পেইনকে সামনে রেখে আজকে এসআইও সামশেরগঞ্জ ব্লকের পক্ষ থেকে সামশেরগঞ্জ থানার ...
31/08/2026

"হজরত মুহাম্মাদ (সাঃ) সবার জন্য" শীর্ষক ক্যাম্পেইনকে সামনে রেখে আজকে এসআইও সামশেরগঞ্জ ব্লকের পক্ষ থেকে সামশেরগঞ্জ থানার আই.সি সুব্রত ঘোষ ও সুতি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক মহাশয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়।

“হযরত মুহাম্মদ (সা.) সবার জন্য”— চলমান ক্যাম্পেইনকে সামনে রেখে সুতি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করা হয়।

আধিকারিকের হাতে চারা গাছ,বই,সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি, রেজোনেন্স প্রভৃতি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গ শাখার বিভাগীয় সম্পাদক মুতাসসিম ফাইয়াদ, উত্তর মুর্শিদাবাদ জেলার কিশোর অঙ্গন সম্পাদক ওলিউল আনসারী, এসআইও সামশেরগঞ্জ ব্লক সম্পাদক মদুদ আহমেদ ও সুতি ব্লক সভাপতি ইব্রাহীম সেখ।

“হজরত মুহাম্মাদ (সা:) সবার জন্য”—এই শিরোনামে রাজ্যব্যাপী সীরাত ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পেইনের অংশ হিসেবে এ...
31/08/2026

“হজরত মুহাম্মাদ (সা:) সবার জন্য”—এই শিরোনামে রাজ্যব্যাপী সীরাত ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পেইনের অংশ হিসেবে এসআইও সুতি ব্লকের পক্ষ থেকে সম্প্রীতি সভার আয়োজন করা হয়।

এই সভায় উপস্থিত ছিলেন এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলার বিভাগীয় সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সুতি ব্লকের সভাপতি ইব্রাহিম সেখ, সম্পাদক আয়াতুল্লা আজির।

এসআইও সারা দেশব্যাপী পরিচালিত"মুহাম্মদ (সাঃ) সবার জন্য" [১৬-৩১ আগস্ট] শিরোনামে বাসুদেবপুর এরিয়ার পক্ষ থেকে চাচন্ড গ্রাম...
30/08/2026

এসআইও সারা দেশব্যাপী পরিচালিত"মুহাম্মদ (সাঃ) সবার জন্য" [১৬-৩১ আগস্ট] শিরোনামে বাসুদেবপুর এরিয়ার পক্ষ থেকে চাচন্ড গ্রামে আয়োজিত হলো পথসভা।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, জামাআতে ইসলামী হিন্দের বাসুদেবপুর মোকামী আমীর মাস্টার ওয়াকিল আহমেদ, এরিয়া সভাপতি মনিরুল ইসলাম, এরিয়া সম্পাদক আম্মার আনসারী, কিশোরঅঙ্গন সম্পাদক মফিজুল মোমিন সহ চাচন্ড ইউনিট নেতৃবৃন্দ।



"মানবতার বন্ধু মুহাম্মাদ (সাঃ) সবার জন্য"- এই শিরোনামে সারা দেশব্যাপী এসআইওর চলমান ক্যাম্পেইন এর অংশ হিসেবে উত্তর মুর্শি...
29/08/2026

"মানবতার বন্ধু মুহাম্মাদ (সাঃ) সবার জন্য"- এই শিরোনামে সারা দেশব্যাপী এসআইওর চলমান ক্যাম্পেইন এর অংশ হিসেবে উত্তর মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ব্লকের পরিচালনায় আজকে অনুষ্ঠিত হলো সম্প্রীতি স্টল।

এই স্টলে চারাগাছ,বিশ্বনবীর জীবনী, ইসলাম সংক্ষিপ্ত পরিচিতি ইত্যাদি দেশীয় ভাইদের হাদিয়া দেয়া হয় এবং এসআইওর পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দেয়া হয়।

উক্ত স্টলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আহমাদ আলী, জেলা সাধারণ সম্পাদক খায়রুল সেখ, ক্যাম্পেইন কনভেনর মামুন এফ. রেজা, ব্লক সভাপতি মিনারুল সেখ সহ অন্যান্য দায়িত্বশীল ও মেম্বার ভাইয়েরা।



Address

NH 12
Berhampore
742235

Alerts

Be the first to know and let us send you an email when SIO North Murshidabad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SIO North Murshidabad:

Shortcuts

Share