02/07/2023
শেয়ার করবেন না, নিজের নাম লিখে ফেসবুকের দেওয়ালে পোস্ট করে দিন।
কলকাতা আকাশবাণী বাংলার ইতিহাস, ঐতিহ্য। এফ এম রেইনবো কলকাতা আকাশবাণীর প্রথম এফ এম চ্যানেল, শুধু তাই নয় বাংলা ভাষার প্রথম এফ এম চ্যানেলও। নব্বইয়ের দশকের মাঝামাঝি এফ এম রেইনবোর জন্ম। শ্রোতাদের সঙ্গে প্রথম ফোন ইন অনুষ্ঠান, লাইভ পুজো কভারেজ, বইমেলা লাইভ কভারেজ, এছাড়াও নানান ভাবে সরাসরি শ্রোতাদের রেডিও বা এফ এম রেডিওর সঙ্গে জুড়ে দেওয়ার কাজটা এফ এম রেইনবোই করেছিলো সবার আগে। হারিয়ে যেতে থাকা বেতারের জনপ্রিয়তাকে ফিরিয়ে এনেছিলো সেদিনের এফ এম রেইনবো। এই বাংলার প্রায় সমস্ত গুনীজন, সাহিত্যিক, গায়ক, গায়িকা, শিল্পী কখনো বা কখনো সরাসরি স্টুডিওতে বা ফোনে অংশ নিয়েছেন।
এফ এম রেইনবোতে একশোরও বেশী অস্থায়ী উপস্থাপক এবং উপস্থাপিকা রয়েছেন। যঁদের অনেকেরই উপার্জনের একমাত্র মাধ্যম রেডিও। আজ থেকে এফ এম রেইনবো বন্ধ হয়ে যাচ্ছে। বলা ভালো প্রাইমারি চ্যানেল গীতাঞ্জলির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত হবে কয়েক হাজার মানুষ এবং এফ এম রেইনবোকে ভালোবাসেন এমন লক্ষ লক্ষ শ্রোতা।
আমাদের আবেদন এফ এম রেইনবোকে আবার নিজের ফ্রিকোয়েন্সীতে স্বমহিমায় ফিরিয়ে দেওয়া হোক। বাংলা গান, বাংলা সাহিত্য নিয়ে আলোচনা, বাংলার সংস্কৃতি আবার বাঁচুক কলকাতা আকাশবাণী এবং এফ এম রেইনবো আর এফ এম গোল্ডের হাত ধরে।
এত বেশী ছড়িয়ে পড়ুক যে এই আবেদন পৌঁছে যাক দিল্লীর প্রসারভারতীর কর্মকর্তাদের কাছেও।
১.সুদীপ ভট্টাচার্য (অন্দরসজ্জাবিদ, লেখক, আকাশবাণীর উপস্থাপক)।
২.ভাস্বর চট্টোপাধ্যায় ( অভিনেতা, লেখক)।
৩.ড:দোলনচাঁপা দাশগুপ্ত ( ডক্টর, লেখিকা)।
৪.স্বপ্নময় চক্রবর্তী (সাহিত্যিক, প্রাক্তন আকাশবাণী আধিকারিক)।
৫. শ্যামলী আচার্য (লেখক, আকাশবাণীর উপস্থাপক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আজকাল প্রকাশনা বিভাগ)।
৬. সন্দীপ চক্রবর্তী ( অভিনেতা, লেখক)।
৭. নবনীতা ঘোষ ( বাচিক শিল্পী, প্রাক্তন আকাশবাণী যুববাণীর উপস্থাপিকা)।
৮. সুজয় দাস ( লেখক)।
৯. মধুমিতা বসু (অভিনেত্রী, বাচিক শিল্পী, আকাশবাণীর উপস্থাপিকা)
১০. নয়ন কুমার শোঁ ( বেতার শ্রোতা, রেনবোর জন্মদিন (০৫/০১/১৯৯৬) থেকে)
১১.মানসী(রজনী,বেতার শ্রেনবোর একনিষ্ট শ্রোতা)
১২ . অনিতা বসু ( এফ এম রেইনবোর একনিষ্ঠ শ্রোতা )
১৩) বাবলু কুমার সিনহা- হলদিয়া (বেতার শ্রোতা।
১৪) মৃণাল নন্দী