রোকেয়া নারী উন্নয়ন সমিতি = Rokeya Nari Unnayan Samity

  • Home
  • India
  • Berhampore
  • রোকেয়া নারী উন্নয়ন সমিতি = Rokeya Nari Unnayan Samity

রোকেয়া  নারী উন্নয়ন  সমিতি = Rokeya Nari Unnayan Samity Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রোকেয়া নারী উন্নয়ন সমিতি = Rokeya Nari Unnayan Samity, Community Organization, 12 Amar Chakraborty Road, Berhampore.

06/01/2026

আশা কর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মানবাধিকার সংগঠন CPDRS এর রাজ্য সম্পাদক রাজকুমার বসাক আজ (০৫.০১.২০২৬) এক বিবৃতিতে বলেন,

"গত ২৩ ডিসেম্বর '২৫ থেকে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় প্রায় ৭০ হাজার আশা কর্মী পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে এবং শহরের পুরসভা গুলিতে কর্মরত প্রায় ১৫ হাজার HHW/ আরবান আশা কর্মীরা পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের নেতৃত্বে লাগাতার কর্মবিরতি শুরু করেছে। দীর্ঘ ধারাবাহিক আন্দোলনে সরকার কোনো সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে তাঁদের এই কর্মবিরতি।

তাঁরা দাবি করেছেন তাঁদের শ্রমিকের মর্যাদা দিতে হবে, সরকারি শ্রমিকের ন্যায্য পাওনা দিতে হবে। আমরা মনে করি, এ দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং এ তাঁদের অধিকার। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় আশা কর্মীদের গুরুত্ব সকলেই স্বীকার করেন, কিন্তু তাঁদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে চান না।

আমরা মানবাধিকার সংগঠন CPDRS আশা কর্মীদের এই ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি এবং সরকারের কাছে, আন্দোলনকারীদের সঙ্গে দ্রুত আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করার দাবি জানাচ্ছি।"



রোকেয়া  নারী উন্নয়ন  সমিতির প্রাঙ্গনে  ( রোকেয়া  ভবনে )   রোকেয়া  নারী উন্নয়ন  সমিতির কার্যকরী কমিটির  সদস্য  শিক্ষিকা  ...
02/01/2026

রোকেয়া নারী উন্নয়ন সমিতির প্রাঙ্গনে ( রোকেয়া ভবনে ) রোকেয়া নারী উন্নয়ন সমিতির কার্যকরী কমিটির সদস্য শিক্ষিকা বর্নালী ভৌমিকের মা সন্ধ‍্যা ভৌমিকের জন্মদিনে সমিতির পিছিয়ে পড়া অসহায় মেয়েদের 50 টি কম্বল বিতরণ করেন। অধ্যাপক আবুল হাসনাত ও অধ্যাপক হাসনাতের স্ত্রী 10 টি কম্বল দেন। কার্যকরী কমিটির সদস্য সঙ্গীতা সাহা ও আসমাতারা 15 টি কম্বলের টাকা দেন। 1 লা জানুয়ারি 2026 বছরের প্রথম দিনে রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে 75 জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন সন্ধ‍্যা ভৌমিক মহাশয়া , অধ্যাপক আবুল হাসনাত, মাননীয়া সুফিয়া বেগম, সুকুমার ব‍্যানার্জী প্রমুখ ।
সকলের সহযোগিতায় রোকেয়া নারী উন্নয়ন সমিতির শক্তি।

12/12/2025
12/12/2025
বহরমপুর খাগড়াঘাট স্টেশন এ উত্তরবঙ্গ থেকে আগত অঙ্গীকার যাত্রীদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন জাগো নারী জাগো বহ্নিশিখা'...
11/12/2025

বহরমপুর খাগড়াঘাট স্টেশন এ উত্তরবঙ্গ থেকে আগত অঙ্গীকার যাত্রীদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন জাগো নারী জাগো বহ্নিশিখা'র মুর্শিদাবাদ অভ্যর্থনা কমিটি।

11/12/2025

আর,জি,কর সহ সমস্ত রকম নারী নির্যাতনের প্রতিবাদে,সঠিক বিচারের দাবিতে, নারীর নিরাপত্তা সুনিশ্চিত ও মর্যাদা রক্ষার অঙ্গীকারে সুদূর কোচবিহার থেকে শুরু করে শত শত অঙ্গীকার যাত্রী এসে পৌঁছালেন বহরমপুর এর খাগড়াঘাট স্টেশনে। তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন জাগো নারী জাগো বহ্নিশিখা' র মুর্শিদাবাদের অভ্যর্থনা কমিটি।
আগামী কাল বেলা ১২ টায় বহরমপুর, লালদিঘি, ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে পদযাত্রা শুরু করে বেলা ২ টোয় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশে যোগ দেবেন তাঁরা।
সকলকে রোকেয়া নারী উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই অঙ্গীকার যাত্রায় পা মেলানোর আহ্বান জানায়।

10/12/2025
গতকাল 9 ই ডিসেম্বর  রোকেয়া  সাখাওয়াত  হোসেনের  জন্ম - মৃত্যু  দিবস, নারী মুক্তি  আন্দোলনের অন‍্যতম দিশারী কে স্মরণ  করে ...
10/12/2025

গতকাল 9 ই ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম - মৃত্যু দিবস, নারী মুক্তি আন্দোলনের অন‍্যতম দিশারী কে স্মরণ করে নারী নির্যাতনের প্রতিবাদে জাগো নারী জাগো বহ্নিশিখা,মুর্শিদাবাদ অভ‍্যর্থনা কমিটির উদ্যোগে রোকেয়া ভবনে রোকেয়া আবক্ষ মূর্তি তে মাল‍্যদানের পর সঙ্গীত সহ পদযাত্রা শুরু করে বহরমপুর গালর্স কলেজে ছোট্ট অনুষ্ঠানের পর গালর্স কলেজের ছাত্রী শিক্ষিকা সহ অঙ্গীকার যাত্রার সমর্থনে 12 ই ডিসেম্বর উত্তরবঙ্গ থেকে আগত যাত্রীদের সঙ্গে পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বান জানানো হয় পদযাত্রা শেষে।গালর্স কলেজের অধ‍্যাপিকা সোমদত্তা চক্রবর্তী টেক্সটাইল কলেজ মোড়ে আহ্বান করেন সকলের নিকট। পদযাত্রায় উপস্থিত ছিলেন শতাধিক বিশিষ্টা মহিলা ও ছাত্রীরা।

Address

12 Amar Chakraborty Road
Berhampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when রোকেয়া নারী উন্নয়ন সমিতি = Rokeya Nari Unnayan Samity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share