Kindle-A-Candle

Kindle-A-Candle Our Email ID- [email protected]
You can contact us on (WatsApp No) 8961937252 / 8013821248 "LIFE" means 'A play house of dreams'. Estd- jan7th, 2017.

but ' to be alive' has a totally contrasting explanation. each day, each moment we live only by battling against society, against our own self, against the time and against harsh reality. Next, the calculation of luck overburdens it. Inspite of all these miseries "WE DREAM". We witness our cherished dream lasting only for a day or some lasting for a year or the other one just for some ten years. B

ut 'to stop' is prohibited. So, we continue dreaming again after the death of one dream and forgetting its ugly remaining. THE NEW DAWN SPREADS ITS LIGHT ON THE EAST. We console ourselves chanting "WE ARE ALIVE". Life is such a dreamful reality. "Kindle-A-Candle" is another dream and we don't know whether it would last for a day or another. We only know..... "Its better to do a little than nothing". Kindle-A-Candle(A non govt. zeal to aid distressed). contact-9477786421. E-mail- [email protected]

একটা বিশাল অগ্নিকান্ড ঘটতে প্রয়োজন হয় ছোট্ট একটা শিখা! কিন্তু আগুন কতটা গিলতে পারবে, কতক্ষন জ্বলতে থাকবে তা নির্ভর করে...
17/08/2024

একটা বিশাল অগ্নিকান্ড ঘটতে প্রয়োজন হয় ছোট্ট একটা শিখা! কিন্তু আগুন কতটা গিলতে পারবে, কতক্ষন জ্বলতে থাকবে তা নির্ভর করে সেটা নেভানোর কিরূপ প্রচেষ্টা করা হচ্ছে তার উপর। আর জি কর হাসপাতালের ঘটনার সামনে কালকের স্বতস্ফূর্ত প্রতিবাদ সেরকম একটি শিখা মাত্র। এই শিখা জ্বালিয়ে রাখার জন্য বুঝতে হবে, অপরাধীদের এর পক্ষ থেকে যেকোন উপায়ে এটাকে নিভিয়ে ফেলার চেষ্টা করা হবে আর আমরা কি কি উপায়ে এটাকে জ্বালিয়ে রাখতে পারবো। প্রত্যেকদিন আমার মোমবাতি হাতে সারা রাত রাস্তায় হাঁটতে পারবো না। #প্রতিবাদ_টা_প্রাত্যহিক_জীবনে_আনতে_হবে। তাই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হলো খেয়াল রাখা দরকার-

১. যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অপরিসীম। এর পরিনতি যেকোন দিকে যেতে পারে। তাই, আন্দোলন শক্ত রাখতে কোনোভাবেই হিংসার আশ্রয় নেওয়া যাবে না। আইনি জটিলতা থেকে বাঁচতে হবে।
২. এইরকম ঘটনা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। বার বার হয়, দেশের সর্বত্র হয়। আমাদের খুজতে হবে এর পিছনে মূল সমস্যা কি কি? তার সমাধান কতটা সম্ভব!
৩. এটি একটি মানুষের "খুন ও শ্লীলতাহানির" ঘটনা নয়, এটি একটি আপাদমস্তক প্রশাসনিক ব্যর্থতা, নোংরা দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক সমাজবিরোধিতার ঘটনা। তাই আন্দোলন হতে হবে দূরদৃষ্টি সম্পন্ন।
৪. সমস্যাটা শুধু মেয়েদের নয়। সমস্যাটা শুধু স্বাস্থ্যদপ্তরের নয়। শিক্ষা দপ্তরেও একই অবস্থা, কৃষি দপ্তরেও একই অবস্থা, পরিবহন, অর্থ, ক্রীড়াদপ্তর, আর যা যা আছে, সব জায়গায় একই ঘটনা। সেখানেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষ হেনস্থার শিকার হচ্ছে রোজ। মানুষের জীবনের সর্বস্ব উজাড় হয়ে যাচ্ছে। তাই প্রতিবাদটা সম্পৃক্ত হতে হবে।
৫. সর্বোপরি মনে রাখতে হবে, আমাদেরই বাবা জেলা শাসক, আমাদেরই দাদা পুলিশ কমিশনার, আমাদেরই কাকা MLA, আমাদেরই ভাই সিভিক পুলিশ, আমাদেরই মা প্রধান শিক্ষিকা, আমাদেরই মাসি কাউন্সিলর, আমদেরই বোন নার্স, আমাদেরই দিদি মন্ত্রী। এদের বিরুদ্ধে প্রতিবাদ টা সবার আগে করুন। নিজের বাড়িতে, নিজের পাড়াতে, নিজের স্কুল- কলেজে, অফিসে, ক্লাবে, মন্দিরে সব জায়গায় প্রতিবাদটা সমান রাখুন। সকলের জন্য নিয়ম এক হওয়া চাই, সকলের জন্য শাস্তি এক হওয়া চাই। স্বার্থপর প্রতিবাদ বেশিদিন টিকতে পারবে না।।

#প্রতিবাদ_হোক_নিজের_বাড়িতে!

#প্রতিবাদ_হোক_নিজের_পাড়াতে!

#প্রতিবাদ_হোক_নিজের_বিদ্যালয়ে!

#প্রতিবাদ_হোক_নিজের_দপ্তরে!

#প্রতিবাদ_হোক_আয়নার_সম্মুখে!

#প্রতিবাদ_হোক_সর্বজনীন!!

Address

Bauria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kindle-A-Candle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share