27/07/2026
গুরুত্বপূর্ণ ঘোষণা
আল উম্মাহ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ আগস্ট ২০২৬ থেকে সংগঠনের সদস্য নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
যারা মানবতার সেবা, ন্যায়ের পথে প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আল উম্মাহ ফাউন্ডেশন-এর একজন সক্রিয় সদস্য হিসেবে যুক্ত হতে আগ্রহী, তারা ১ আগস্ট থেকে সদস্য নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
সদস্য নিবন্ধনের নিয়মাবলি, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য বিস্তারিত তথ্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
আল উম্মাহ ফাউন্ডেশন-এর অগ্রযাত্রায় আপনাদের দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
আল উম্মাহ ফাউন্ডেশন
মানবতার সেবায় • ন্যায়ের পথে • মানুষের পাশে ।