15/09/2026
মুক্ত উড়ান - মানুষের সাথে, মানুষের পাশে আমরা থাকবো চিরকাল 🕊️
দুর্গাপুজো আমাদের সবার কাছে নতুন জামা, আনন্দ আর একসাথে থাকার উৎসব। শহরে যখন পুজোর কেনাকাটা শুরু হয়ে যায়, তখন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের অনেক পরিবারের কাছে একটি নতুন জামা আজও অনেক বড় স্বপ্ন থেকে যায়।
সেই স্বপ্নকে সত্যি করার ছোট্ট চেষ্টা নিয়ে আমরা এগিয়ে এসেছি। ২০১৭ সাল থেকে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে চলেছে আমাদের সংস্থা "মুক্ত উড়ান"। তারই ধারাবাহিকতায় আগামী ২রা অক্টোবর আমরা যাচ্ছি পুরুলিয়া জেলার হাতিনাদা, সাহারমুড়ি ও কমলবহাল গ্রামে। সেখানে প্রায় ৩০০ জন অসহায় মানুষের হাতে আমরা তুলে দেব শারদীয়ার নতুন বস্ত্র।
এই উদ্যোগকে সফল করতে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আপনাদের দেওয়া একটি নতুন বস্ত্রই একজন মানুষের মুখে পুজোর হাসি ফোটাতে পারে। আসুন, আমরা সবাই মিলে এবারের পুজোটা সবার জন্য আনন্দময় করে তুলি।
লেখায় ✍️পলাশ
আপনারা কেউ সাহায্য করতে চাইলে বা আমাদের সাথে যুক্ত হতে চাইলে যোগাযোগ করুন - 7278575711 / 7003469920
MUKTO UDAN