Ekannoborti Foundation Baruipur

Ekannoborti Foundation Baruipur 1. Not let anyone without food
2. Provide books
3. Deliver relief
4. Facilitate youth
5. Manage adolescent period crisis
6. Assist age-old persons
7. Policy

Protect environment
8. Address discrimination to LGBTQ
9. Influence, Impact and participate Govt.

17/06/2026
মানবিক উদ্যোগে শ্রদ্ধার্ঘ্যবারুইপুর উকিলপাড়া নিবাসী শ্রীমতী বিদিশা চক্রবর্তী মহাশয়া তাঁর স্বর্গত কাকু শ্রী জয়দেব চক্রব...
17/06/2026

মানবিক উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য

বারুইপুর উকিলপাড়া নিবাসী শ্রীমতী বিদিশা চক্রবর্তী মহাশয়া তাঁর স্বর্গত কাকু শ্রী জয়দেব চক্রবর্তী মহাশয়ের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তাঁর আন্তরিক সহযোগিতায় একান্নবর্তী ফাউন্ডেশন – বারুইপুর ফুড ব্যাংক-এর মাধ্যমে বারুইপুর স্টেশন চত্বরে অবস্থানকারী ভবঘুরে, ভিক্ষাজীবী ও অন্যান্য অসহায়-ক্ষুধার্ত মানুষের মধ্যে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়। বিদিশা দেবী স্বয়ং উপস্থিত থেকে প্রত্যেকের হাতে খাদ্যের প্যাকেট তুলে দেন এবং তাঁদের সঙ্গে কিছু সময় কাটিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

প্রয়াত প্রিয়জনের স্মৃতিকে মানুষের সেবার মাধ্যমে সম্মান জানানোর এই মহৎ প্রয়াস নিঃসন্দেহে সমাজের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এই মানবদরদী ও সমাজকল্যাণমূলক উদ্যোগের জন্য একান্নবর্তী ফাউন্ডেশন – বারুইপুর-এর পক্ষ থেকে বিদিশা দেবী এবং তাঁর সমগ্র পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
একই সঙ্গে পরম শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করি, স্বর্গত শ্রী জয়দেব চক্রবর্তী মহাশয়ের বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক।

বিনীত
সম্পাদক
একান্নবর্তী ফাউন্ডেশন – বারুইপুর
১৭ জুন, ২০২৬

একটি মানবিক উদ্যোগও  কৃতজ্ঞতা জ্ঞাপন​বারুইপুর স্টেশন ও তৎসংলগ্ন এলাকার অসহায় মানুষদের একবেলা পেটভরা গরম অন্ন তুলে দেওয়ার...
19/05/2026

একটি মানবিক উদ্যোগ

কৃতজ্ঞতা জ্ঞাপন

​বারুইপুর স্টেশন ও তৎসংলগ্ন এলাকার অসহায় মানুষদের একবেলা পেটভরা গরম অন্ন তুলে দেওয়ার যে সংকল্প একান্নবর্তী ফাউন্ডেশন নিয়েছে, তা প্রতিনিয়ত প্রবহমান। মাঝখানে কয়েকদিন জ্বালানির সমস্যার জন্য ড্রাই ফুড দেওয়া হলেও, আজ পরিস্থিতি ছিল অত্যন্ত বিশেষ।
​আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার আন্তরিক উদ্যোগে ও আমাদের সংস্থার মাধ্যমে স্টেশন এলাকার মানুষদের পাতে তুলে দেওয়া হলো গরম গরম ফ্রায়েড রাইস ও চিকেন কষা।
​আজকের এই মহতী কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংঘের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রদ্ধেয় শ্রী অমল কবিরাজ মহাশয় এবং আমাদের একান্নবর্তী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শ্রী শ্রীমন্ত কুমার ঘোষ মহাশয়।
​আমাদের আহবানে সাড়া দিয়ে আর্ত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থাকে একান্নবর্তী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।
​সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

সম্পাদক
একান্নবর্তী ফাউন্ডেশন বারুইপুর।
১৯/০৫/২০২৬

पुस्तक-नौकाबरुईपुर दक्षिण चौबीस परगना यानी दक्षिण बंगाल या कह सकते हैं कि भारत के पूर्वी तटीय क्षेत्र का अंतिम रेलवे जंक...
19/05/2026

पुस्तक-नौका

बरुईपुर दक्षिण चौबीस परगना यानी दक्षिण बंगाल या कह सकते हैं कि भारत के पूर्वी तटीय क्षेत्र का अंतिम रेलवे जंक्शन है। वहाँ से एक सिंगल रेल लाइन आगे अंदर की ओर नामखाना और काकद्वीप तक सौ-डेढ़ सौ किलोमीटर जाती है। और भी गहरे में, सुंदरबन के बढ़ते खारे पानी में लोहाचरा और घरामारा जैसे सिकुड़ते द्वीपों तक, लोग दो सौ-ढाई सौ किलोमीटर दूर रहते हैं। संपर्क व्यवस्था? अकल्पनीय। सेवाएँ? कहने लायक नहीं। वहाँ की दूरदर्शिता और कठिनाइयाँ आसमान छूती हैं।
फिर भी।
फिर भी लोग प्रयास करते हैं—बड़े होने का, आगे बढ़ने का। गाँवों में यह प्रयास और भी ठोस और दृश्यमान है। इसी प्रयास के परिणामस्वरूप, सुदूर ग्रामीण इलाकों से बच्चे अभी भी उभरकर आते हैं। वे डॉक्टर बनते हैं, इंजीनियर बनते हैं। वे वैज्ञानिक या एथलीट बनते हैं, यहाँ तक कि वे IAS, IPS बनने की आकांक्षा भी रखते हैं। इसी प्रयास का एक पसीने-मेहनत से सना अध्याय लेकर 'बरुईपुर एकान्नवर्ती फाउंडेशन' समर्पण के साथ कार्य करता है। 'बोई-तोरोनी' (पुस्तक-नौका) के माध्यम से, हम आपको उस प्रयास का हिस्सा बनने का निमंत्रण देते हैं।
कोरोना-पश्चात के हर वर्ष की तरह, इस वर्ष भी बरुईपुर एकान्नवर्ती फाउंडेशन की ओर से बोई-तोरोनी के माध्यम से, हम प्रांतीय बंगाल के आर्थिक और विभिन्न चुनौतियों का सामना कर रहे, फिर भी मेधावी और होनहार छात्र-छात्राओं को पाठ्यपुस्तकें, गाइड और शैक्षिक सामग्री निःशुल्क प्रदान कर रहे हैं। कक्षा ग्यारहवीं और बारहवीं की पुस्तकों का मूल्य, विशेष रूप से विज्ञान शाखा के लिए, बहुत अधिक है—खासकर उन छात्रों के लिए जिनकी स्थिति से आप अभी परिचित हुए हैं।
लेकिन यह प्रयास तभी संभव है जब आप हमारे साथ खड़े हों। केवल तभी जब आप उनकी सहायता करें, वे छात्र अपने चुनौतियों से भरे सपनों का हमारे साथ मिलकर सामना कर सकते हैं।
हम केवल इतना वादा कर सकते हैं: एक माध्यम के रूप में, हम केवल निमित्त मात्र हैं। और आपके द्वारा दिए गए प्यार का हर दान, हम पारदर्शी और जवाबदेह लेखा-जोखा के माध्यम से सम्मानित करेंगे।
[सहायता हेतु:
1.
बैंक खाता संख्या: 30540100012321
IFSC: BARB0BARUIP (IFSC का 5वाँ अंक शून्य है)
बैंकिंग नाम: एकान्नवर्ती फाउंडेशन बरुईपुर]

***********************************************************************
বই-তরণী

দক্ষিন চব্বিশ পরগনা তথা দক্ষিণবঙ্গ বা বলা যায় ভারতের পূর্ব দিকের উপকুলভাগের এই অঞ্চলের শেষ রেলওয়ে জংশন স্টেশন হল বারুইপুর। যার থেকে আরো ভিতরে সিঙ্গেল রেল লাইন পৌঁছেছে নামখানা, কাকদ্বীপে একশো-দেড়শো কিলোমিটার। আরো আরো গভীরে মানুষ থাকে দুশো আড়াইশো কিলোমিটার দূরে, সুন্দরবনের বেড়ে যাওয়া নুন জলে লোহাচড়া, ঘড়ামারা নামক অপসৃয়মান দ্বীপ অবধি। যোগাযোগ ব্যবস্থা? অকল্পনীয়। পরিষেবা? কহতব্য নয়। প্রত্যন্ততা এবং প্রশ্ন সেখানে অভ্রভেদী।
তাও।
তাও মানুষ চেষ্টা করে। বড় হবার, এগিয়ে যাবার। গ্রামের দিকে এই চেষ্টাটা আরো নিরেট এবং দৃশ্যমান। সেই চেষ্টার ফলেই এখনো সুদূর গ্রামাঞ্চল থেকে ছেলেমেয়েরা উঠে আসে। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। বিজ্ঞানী হয় বা এথলেট। সেই চেষ্টারই একখণ্ড ঘাম-পরিশ্রম মাখা অধ্যায় নিয়ে সাধনা করে "বারুইপুর একান্নবর্তী ফাউন্ডেশন"। "বই-তরণী"র মাধ্যমে আমাদের সেই চেষ্টাতেই সামিল হওয়া।।
করোনা-পরবর্তী প্রতিটা বছরের মতো এবছরেও বারুইপুর একান্নবর্তী ফাউন্ডেশনের পক্ষ থেকে বই-তরণীর মাধ্যমে আমরা প্রান্তিক-বঙ্গের আর্থিক ও নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন অথচ মেধাবী -প্রতিশ্রুতিময় ছাত্রছাত্রীদের হাতে তুলে দিই পাঠ্যবই, সহায়িকা বা শিক্ষা-সরঞ্জাম। ক্লাস ইলেভেন-টুয়েলভের ছাত্রছাত্রীদের বিশেষ করে বিজ্ঞান শাখার বইয়ের দাম খুবই চড়া বিশেষত তাদের জন্য যাদের কথা শুরুতেই আপনারা জানলেন।
কিন্তু এই প্রয়াস তখনই সম্ভব যখন আপনি পাশে থাকবেন। আমাদের সাথেসাথে সেই সব চ্যালেঞ্জমাখা স্বপ্ন তখনই তারা সামনাসামনি করতে পারে যদি আপনারা তাদের সাহায্য করেন।
আমরা কেবল কথা দিতে পারি একটা মাধ্যম হিসাবে আমরা নিমিত্তমাত্র। এবং আপনার দেওয়া ভালবাসার প্রতিটি অনুদানকে আমরা যোগ্য হিসাবের দ্বারা সম্মানিত করতে পারবো।

Bank A/c. No:30540100012321
IFSC : BARB0BARUIP
(5th digit in IFSC is zero)
Banking Name: Ekannoborti Foundation Baruipur

***********************************************************************

THE BOOK-BOAT

Baruipur is the last railway junction of South 24 Parganas, or southern Bengal, or rather the eastern coastal region of India. From there, a single railway line extends further inward, reaching Namkhana and Kakdwip, covering a hundred to a hundred and fifty kilometers. Even deeper, people live two hundred to two hundred and fifty kilometers away, up to the shrinking islands of Lohachara and Ghoramara in the rising saline waters of the Sundarbans. The transport system? Unimaginable. The services? Beyond words. The remoteness and the challenges there are sky-high.
Yet.
Yet, people strive, strive to grow, to move forward. In the villages, this striving is even more tangible and visible. As a result of that effort, children from far-flung rural areas still rise up. They become doctors, engineers. They become scientists or athletes, even they aspire for becoming IAS, IPS. As a slice of that effort, drenched in sweat and hard work, the 'Baruipur Ekannaborti Foundation' works with dedication. Through the 'Boi-Toroni' (Book-Boat), we invite you to be a part of that effort.
Like every post-COVID year, this year too, on behalf of the Baruipur Ekannaborti Foundation, through Boi-Toroni, we are placing textbooks, guides, and educational supplies free of cost into the hands of meritorious and promising students from rural Bengal who face financial and various other challenges. The price of books for classes eleven and twelve, especially for the science stream, is very high — particularly for those students whose situation you have just learned about.
But this endeavor is possible only when you stand by us. Only when you help them can those students face their challenge-ridden dreams head-on, alongside us.
We can only promise this: as a medium, we are merely an instrument. And every donation of love that you give, we will honor through transparent, accountable records.

[ FOR ASSISTANCE: 1. Bank A/c. No:30540100012321
IFSC : BARB0BARUIP (5th digit in IFSC is zero)
Banking Name: Ekannoborti Foundation Baruipur]

**************************************************************************************************************************

!! বই- তরণী: ২০২৬ !!প্রতিবছরের মতো এবারেও একাডেমিক শেসানের শুরুতেই একান্নবর্তী ফাউন্ডেশনের "বই- তরণী" অনুষ্ঠানের মাধ্যমে...
14/05/2026

!! বই- তরণী: ২০২৬ !!

প্রতিবছরের মতো এবারেও একাডেমিক শেসানের শুরুতেই একান্নবর্তী ফাউন্ডেশনের "বই- তরণী" অনুষ্ঠানের মাধ্যমে আমরা দুস্থ, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত অথচ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে পাঠ্য ও সহায়িকা বই তুলে দিতে চলেছি। তারপর সারাবছর ধরে চলতে থাকে এই "বই-তরণী"। সারাবছর ধরে চলতে থাকে বন্ধুত্বের হাত, সাহায্যের হাত, প্রেমের হাত বাড়িয়ে দেবার সেবাব্রত ।
এবছর ৩১শে মে ও ১৪ই জুন এই অনুষ্ঠানটি দু'টো পর্যায়ে সংঘটিত হবে।
সেই পরমব্রতে আপনাদের আশীর্বাদ ও পৃষ্ঠপোষকতা অতি প্রয়োজনীয়।

বৈশাখের এই নতুন আলোয় আলোকিত হোক সবার জীবন।শুভ নববর্ষ ১৪৩৩।নতুন বছর সকলের খুব ভালো কাটুক।
15/04/2026

বৈশাখের এই নতুন আলোয় আলোকিত হোক সবার জীবন।
শুভ নববর্ষ ১৪৩৩।

নতুন বছর সকলের খুব ভালো কাটুক।

ঈষ্টারের মহিমা একান্নবর্তীর মর্মেখ্রিস্টান ধর্মের সর্বাধিক পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব Easter Sunday, যা Good Friday-এর প...
06/04/2026

ঈষ্টারের মহিমা একান্নবর্তীর মর্মে

খ্রিস্টান ধর্মের সর্বাধিক পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব Easter Sunday, যা Good Friday-এর পরবর্তী রবিবারে পালিত হয়, এই দিনটি Jesus Christ-এর পুনরুত্থান দিবস হিসেবে বিশ্বজুড়ে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উদযাপিত হয়। এই মহিমান্বিত দিনটি মানবজাতির কাছে এক চিরন্তন বার্তা বহন করে—মৃত্যুর উপর জীবনের জয়, অন্ধকারের উপর আলোর বিজয় এবং পাপের উপর পবিত্রতার প্রতিষ্ঠা।

এই মহান ও পবিত্র দিবসকে কেন্দ্র করে একান্নবর্তী ফাউন্ডেশন-এর অন্যতম সহ-সম্পাদক শ্রী অজয় কাঁজি ও তাঁর পরিবার এক অনন্য মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। উৎসবের প্রকৃত তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে তাঁরা নিরন্ন, অভুক্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেন।

শ্রী অজয় কাঁজির আন্তরিক প্রচেষ্টায় একান্নবর্তী ফাউন্ডেশন – বারুইপুর ফুড ব্যাংকের উদ্যোগে ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও হতদরিদ্র মানুষের হাতে চিকেন বিরিয়ানির প্যাকেট ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়। শুধুমাত্র খাদ্য বিতরণ নয়, এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি মানুষের প্রতি সম্মান, সহানুভূতি ও মানবিকতার এক গভীর বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

এই মহতী উদ্যোগ প্রমাণ করে যে, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ যদি আন্তরিকতার সঙ্গে লালন করা যায়, তবে সামান্য প্রচেষ্টাও অনেক মানুষের জীবনে আনন্দ ও আশার আলো এনে দিতে পারে। প্রভু যীশুর দেখানো পথ—ভালোবাসা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবা—এই কর্মসূচির মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে।

এই অনন্য ও মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য একান্নবর্তী ফাউন্ডেশন-এর পক্ষ থেকে শ্রী অজয় কাঁজি ও শ্রীমতী সরমা কাঁজি-কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁদের এই মানবিক প্রচেষ্টা আমাদের সকলের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এছাড়াও, কর্মসূচি বাস্তবায়নের সময় উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য সংগঠনের সহ-সভাপতিদ্বয় শ্রী বিশ্বরঞ্জন মান্না ও শ্রী কৌস্তুভ সরকার, শ্রী গৌতম ব্যাপারী, শ্রীমতী রুমকি বৈদ্যসহ সকল সহৃদয় ব্যক্তিবর্গকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ধন্যবাদন্তে,
সম্পাদক
একান্নবর্তী ফাউন্ডেশন, বারুইপুর

শায়েরীর শুভ জন্মদিনগত আটই মার্চ,একান্নবর্তী ফাউন্ডেশন বারুইপুরের সদস্য শ্রী রঞ্জিত চট্টোপাধ্যায় এর খ্যাতনামা পুত্র তথা দ...
23/03/2026

শায়েরীর শুভ জন্মদিন

গত আটই মার্চ,
একান্নবর্তী ফাউন্ডেশন বারুইপুরের সদস্য শ্রী রঞ্জিত চট্টোপাধ্যায় এর খ্যাতনামা পুত্র তথা দাদাগিরি আনলিমিটেড, ডান্স বাংলা ডান্স, মীরাক্কেল সহ বিখ্যাত টেলিভিশন শো গুলির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় এর কন্যা *শায়েরী* ষোলো বছরে পদার্পন করলো।

এই আনন্দের দিনে চট্টোপাধ্যায় পরিবারের উদ্যোগে একান্নবর্তী ফাউন্ডেশন - বারুইপুর ফুড ব্যাংকের মাধ্যমে বারুইপুর স্টেশন চত্বরে থাকা ভবঘুরে, ভিক্ষাজীবী ইত্যাদি ক্ষুধার্ত মানুষদের মুখে বিরিয়ানি এবং মিষ্টি তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।

চট্টোপাধ্যায় পরিবারের সকল সম্মানিত সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানানোর পাশাপাশি ষোড়শী শায়েরীকে শুভ জন্মদিন এবং আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানায় একান্নবর্তী ফাউন্ডেশন বারুইপুর।

খাবার বিলির সময়ে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টামন্ডলীর সদস্য শ্রী উমাপ্রসাদ ভট্টাচাৰ্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

বিনীত
সম্পাদক
একান্নবর্তী ফাউন্ডেশন বারুইপুর

রক্তদানে একান্নবর্তী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা CAB এবং দক্ষিণ ২৪ পরগণা জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ফ্রাঙ্ক...
09/03/2026

রক্তদানে একান্নবর্তী

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা CAB এবং দক্ষিণ ২৪ পরগণা জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ফ্রাঙ্ক ওর্রেল ডে (Frank Worrell Day) এবং দক্ষিণ ২৪ পরগণা জেলা ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস, ২০২৬ এর আটই মার্চ যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তাতে একান্নবর্তী ফাউন্ডেশন বারুইপ এর ডাকে সাড়া দিয়ে যে সকল রক্তদাতা এবং অন্যান্য রক্তদাতা তাদের মূল্যবান রক্ত দান করলেন এবং রক্তদান করতে এসেও নানান শারীরিক জটিলতার জন্য যারা রক্তদান করতে পারলেন না প্রত্যেককেই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও অভিবাদন জানাই।

একান্নবর্তীর পক্ষ থেকে রক্তদাতা শ্রীমতী পূজা বাঁকুড়া এবং সোমা গাঙ্গুলি বৈদ্য মহাশয়াসহ সমস্ত নারীজাতি কে আন্তর্জাতিক নারী দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি ।

দক্ষিণ ২৪ পরগণা জেলা ক্রীড়া সংস্থাকেও আন্তরিক ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগে একান্নবর্তী ফাউন্ডেশন কে সামিল করার জন্য এবং প্রত্যেক রক্তদাতাকে সুদৃশ্য স্মারক এবং নানান উপহারে সম্মানিত করার জন্য।

সভাপতি এবং সম্পাদক
একান্নবর্তী ফাউন্ডেশন বারুইপুর
08.03.2026

Address

Baruipur
700144

Alerts

Be the first to know and let us send you an email when Ekannoborti Foundation Baruipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share