11/10/2026
একটা যাত্রা শেষ হতেই শুরু হয়েছিল আরেকটা গল্প… | মহা পূজা 2026 — পর্ব ২
প্রথম জায়গার কাজ শেষ। কিন্তু আমাদের মহা পূজার যাত্রা তখনও বাকি!
সামনে আরও একটা জায়গা, আরও কিছু মানুষের কাছে পৌঁছনোর অপেক্ষা, আর পরের দিনের জন্য অনেকটা প্রস্তুতি।
গন্তব্য এবার বিধবা পাড়া, সাতজেলিয়া, সুন্দরবন।
ছোট্ট নৌকায় প্রায় 40 মিনিটের জলপথ পেরিয়ে আমরা পৌঁছলাম সেখানে।
সারাদিনের ব্যস্ততা আর দীর্ঘ যাত্রার পর সেদিন রাতটা কাটালাম আমাদের পুরো টিম একসঙ্গে। ক্লান্তি ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল পরের দিনটাকে সুন্দর করে তোলার উত্তেজনা।
রাত পেরিয়ে ভোর হবে। আবার শুরু হবে নতুন দিনের কাজ।
তাই বিশ্রামের পাশাপাশি চলছিল পরের দিনের প্রস্তুতি—নতুন পোশাক গুছিয়ে রাখা, খাবারের ব্যবস্থা করা, সবকিছু ঠিকঠাক আছে কি না দেখে নেওয়া।
কারণ আমরা জানতাম, পরের দিনটা অনেকের কাছে শুধুই একটা দিন নয়, পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার একটা বিশেষ মুহূর্ত।
3 অক্টোবর, 2026 — মহা পূজার আরও একটি সুন্দর অধ্যায়।
সেদিন বিধবা পাড়া, সাতজেলিয়ায় আমাদের উদ্যোগে—
310+ শিশু ও প্রবীণের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক।
460+ মানুষের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজ — ভাত, ডাল, আলু ভাজি, মুরগি, চাটনি, পাপড় ও মিষ্টি।
কিন্তু আমাদের কাছে এই দিনের গুরুত্ব শুধু কতগুলো পোশাক দেওয়া হল, কতজন একসঙ্গে খেতে বসলেন, তার মধ্যে সীমাবদ্ধ নয়।
আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, আরও একটি সুন্দর মুহূর্ত তৈরি করা। আরও কিছু মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া। আর দূরত্ব যতই হোক, ভালোবাসা আর সহযোগিতার হাত যে সেখানে পৌঁছতে পারে, সেটুকু অনুভব করা।
বিশেষ ধন্যবাদ Capital Numbers Infotech Limited -কে, এই উদ্যোগের পাশে দাঁড়িয়ে বিধবা পাড়ার মহা পূজা আয়োজন সম্ভব করে তোলার জন্য। আপনাদের সহযোগিতা ছাড়া এই আয়োজন করা সম্ভব হত না।
আমাদের সকল ব্যক্তিগত দাতা, স্বেচ্ছাসেবক, টিমের সদস্য এবং প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকেও জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের প্রত্যেকের অবদান এই যাত্রার অংশ।
সাতজেলিয়ার সেই দিনের আরও কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব।
আর আমাদের এই যাত্রার গল্প এখানেই শেষ নয়…
আপনারা পাশে থাকুন। একসঙ্গে আরও অনেক মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাব।
— Full Moon Foundation