02/03/2025
এখনকার দিনে বিবাহবার্ষিকী মানে বাড়ীতে কেক কাটা,খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন।
কিন্তু এই চিরাচরিত সংস্কৃতির বাইরে গিয়ে বড়জোড়ার জমাদের গ্রামের নিবাসী প্রণব দাস ও তার স্ত্রী সুদীপা দাস তাদের বিবাহবার্ষিকী পালন করল একটু অন্যরকম ভাবে। তারা আজ দুর্গাপুর স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় বাচ্চা ও কয়েকজন বৃদ্ধা মা বাবাদের #নতুন_ভোরের_আলোর মাধ্যমে কিছু খাবার দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যার মধ্যে ছিল মিষ্টি,কচুরি ,জল,কেক ,বিস্কুট ইত্যাদি।
এইভাবেই নিজেদের এবারের বিবাহবার্ষিকী টা এই ছোট ছোট শিশুদের সাথে ভাগ করে নিলেন ওনারা। #নতুন_ভোরের_আলোর পক্ষ থেকে # প্রণব দাস ও তার স্ত্রী সুদীপা দাস কে জানাই তাদের বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং অফুরন্ত ভালোবাসা ।
চাইলে আপনিও এগিয়ে আসুন এই ভাবে আপনার আনন্দের মুহূর্ত গুলো ওই নিষ্পাপ মনের শিশুগুলোর ও বৃদ্ধা মা বাবা দের সাথে ভাগ করে নিন।
দেখবেন জীবনের সমস্ত বাঁধাধরা ছেড়ে আবার সেই ছোটবেলায় ফিরে গেছেন ।
#সংগৃহীত
:- 9382897219
:- Paytm/ Phone pe/ Google Pay- 9382897219