MGM 1992

MGM 1992 This page is solely dedicated to the classmates of Barasat Mahatma Gandhi Memorial School-1992 Madhyamik batch. We are proud to be the part of it.

23/03/2022
From Down The Memory Lane 🙏🏻
05/09/2020

From Down The Memory Lane 🙏🏻

ছাত্র জীবনে খুব সৌভাগ্যবান আমরা অমিয় বাবুর স্নেহ, ভালবাসা আর অভিভাবকত্বে  বড় হয়ে উঠতে পেরেছি। গত ২০১৮ তে ওনার সাথে দেখা ...
26/07/2020

ছাত্র জীবনে খুব সৌভাগ্যবান আমরা অমিয় বাবুর স্নেহ, ভালবাসা আর অভিভাবকত্বে বড় হয়ে উঠতে পেরেছি। গত ২০১৮ তে ওনার সাথে দেখা করেছিলাম, ওনার জীবনের ইতিবৃত্ত উনি সেদিন আমাদের সাথে ভাগ করেছিলেন ।জানতে পেরেছিলাম কি অসামান্য পরিশ্রম আর দক্ষতায় বারাসাতের ছাত্র-ছাত্রী ও নাগরিক জীবনকে উনি আগলে রেখেছেন । এখনও রাখছেন। আগামী তেও রাখবেন। অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম "স্যার" আপনাকে -"শুভ জন্মদিন "-🙏🏻 সুস্থ থাকবেন , ভাল থাকবেন আর দীর্ঘজীবী থাকবেন স্যার-প্রার্থনা রইলো 🙏🏻

ফোটো সংগ্রিহীত শ্রী অপুর্ব কুমার ঘোষ এর দেয়ালে থেকে 🙏🏻

20/03/2020

Stay away from crowd and keep yourself safe. Keep elderly persons of your house protected. Keep others aware of it. Only awareness can reduce the risk of spreading this deadliest disease in your locality and surroundings.

আমাদের প্রাক্তন সহপাঠী স্বর্গীয় সঞ্জীব বিশ্বাস গত কাল আমাদের ছেড়ে চিরকালের মতো বিদায় নিয়েছেl কয়েকদিন ধরে কোমায় ছিল...
07/01/2020

আমাদের প্রাক্তন সহপাঠী স্বর্গীয় সঞ্জীব বিশ্বাস গত কাল আমাদের ছেড়ে চিরকালের মতো বিদায় নিয়েছেl কয়েকদিন ধরে কোমায় ছিল... সঞ্জীব উচ্চ রক্তচাপ জনিত অসুখে ভুগছিল অনেক দিন ধরেই... গত 2 রা জানুয়ারি বাড়িতে বসেই ওর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত দুর্ঘটনা ঘটে এবং সাথে সাথেই Narayana Multi-Speciality হাসপাতলে ওকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং গতকাল সকালে ওর মৃত্যু হয়... কোমা থেকে আর ফেরানো যায়নি... পরিবার বলতে ওর স্ত্রী এবং একটি ছোট্ট বাচ্চা মেয়ে সবে স্কুলে ভর্তি হয়েছে, বৃদ্ধা মা, বিধবা দিদি ও দাদা র পরিবার.... খুবই দুঃখের খবর... আমরা সবাই এই খবরে গভীরভাবে শোকাহত এবং সঞ্জীবের আত্মার শান্তি কামনা করি ... এবং ওর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল 🙏🏻

03/11/2019
আজ আমাদের MGM 1992 র, দ্বিতীয় বর্ষ পুনর্মিলন উৎসবে আমরা এসে পৌঁছেছি মাধবপুর রামকৃষ্ণ সারদা মিশন আবাসিক বিদ্যালয় এ... আ...
03/11/2019

আজ আমাদের MGM 1992 র, দ্বিতীয় বর্ষ পুনর্মিলন উৎসবে আমরা এসে পৌঁছেছি মাধবপুর রামকৃষ্ণ সারদা মিশন আবাসিক বিদ্যালয় এ... আজ আমরা পেয়েছি বেশকিছু অনাথ এবং দুস্থ: আবাসিক বাচ্চাদের যাদের সাথে আমরা সারাদিন আনন্দ এবং উৎসাহের সাথে কাটাবো.. তাদের সাথে একসাথে খেলা করা, খাওয়া-দাওয়া ,বিভিন্ন ধরনের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজন করা -আমাদের আজকের উদ্দেশ্য.. সম্পূর্ণ যান্ত্রিক জীবনের মাঝখানে এই প্রাতঃকালীন অবকাশ আমাদের সবাইকে অনাবিল আনন্দ দেবে আশা করি... বিগত দিনে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে যেটুকু শিখতে পেরেছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক দের কাছ থেকে... আমাদের এই প্রয়াস তারই প্রতিফলন... এই পেজ এর সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ আপনারা লক্ষ্য রাখুন আমরা আমাদের আজকের অনুষ্ঠান এর পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করব আপনাদের উদ্দেশ্যে...🙏🏻

এটা 4 ঠা নভেম্বর 2018 র সকালের ছবি.. সন্দীপন নিজেই বললো যে আমি reception counter- এ বসব... তাহলে সবার সাথে, সবার আগে দেখ...
03/05/2019

এটা 4 ঠা নভেম্বর 2018 র সকালের ছবি.. সন্দীপন নিজেই বললো যে আমি reception counter- এ বসব... তাহলে সবার সাথে, সবার আগে দেখা হবে ...মানে সব বন্ধুদেরকে প্রায় 27 বছর বাদে ও আর একবার নতুন করে কাছে পেতে চেয়েছিল ...আমরা সবাই তাই চেয়েছিলাম... আমাদের অনুষ্ঠানটা মাতিয়ে রেখেছিল... ওর নতুন নামকরণ হয় স্যান্ডি (সন্দীপনের ক্ষুদ্র সংস্করণ )...ও খুব আনন্দ পেয়েছিল... তারপর বন্ধুদের পিকনিক, অন্যান্য অনুষ্ঠান সবকিছুতেই ও হাজির ছিল বেশ সপ্রতিভ ভাবে ...কখনোই বুঝতে পারিনি আজকে ওর সম্পর্কে এই কথাগুলো স্মৃতিচারণা হিসেবে লিখতে হবে ....মানুষের জন্ম মৃত্যুর উপর আমাদের কারোরই কোন নিয়ন্ত্রন নেই, নিয়তি আবার সেই কথাই প্রমাণ করলো... তাই আজ এই ক্ষণে ঈশ্বরের কাছে প্রার্থনা করি- "হে পরম পিতা আমাদের প্রানের বন্ধু, প্রিয় সখা সন্দীপন,- ও তোমার আশ্রয়ে যেন অপার শান্তি লাভ করে"🙏🏻RIP Sandi🙏🏻

আজ MGM 1992 ব্যাচের বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় এক সুন্দর পিকনিক অনুষ্ঠিত হলো বামুনগাছি তে তারই কিছু ঝলক... সেই সময় ক...
13/01/2019

আজ MGM 1992 ব্যাচের বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় এক সুন্দর পিকনিক অনুষ্ঠিত হলো বামুনগাছি তে তারই কিছু ঝলক... সেই সময় কার আমাদের বন্ধুরা আজকের মধ্যবয়সে এসেও যে অনাবিল আনন্দ আর নিষ্পাপ সারল্যে সমস্ত অনুষ্ঠান টা উপভোগ করল সেটা সত্যিই দৃষ্টান্তমূলক... আমাদের প্রতিজ্ঞা আমরা এই বন্ধুত্বটাকে অনেকদূর এবং অনেক উঁচুতে প্রতিষ্ঠা করতে সমর্থ হবো আগামী দিনে🙏

27/12/2018

আগামী 13 ই জানুয়ারি 2019 আমাদের MGM 1992 গ্রুপ সদস্যদের 🧢 মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের 🏏 আয়োজন করা হয়েছে.. স্থান : হৃদয়পুর যুবশক্তির মাঠ... সময় সকাল দশটা.. সকল বন্ধুদেরকে ওই দিন নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে🏏

Address

BARASAT
Barasat
700127

Alerts

Be the first to know and let us send you an email when MGM 1992 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share