23/03/2026
বহুস্বর পত্রিকার এই সাম্প্রতিক সংখ্যাটিতে এক গুচ্ছ কবিতা, ৬ টি গল্প, ৭ টি অণুগল্প ছাড়াও সাম্প্রতিক বাংলা ছোটগল্প নিয়ে বরেণ্য কথাকার সাধন চট্টোপাধ্যায়-এর গুরুত্বপূর্ণ একটি লেখা, বিশিষ্ট চিত্রকর যুধাজিৎ সেনগুপ্তের স্মৃতিকথা রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংখ্যাটিতে কবি সুনীল বসুকে নিয়ে একটি ক্রোড়পত্র, যেখানে তাঁকে নিয়ে লিখেছেন অরণি বসু, হর্ষ দত্ত, মৃদুল দাশগুপ্ত, শ্যামলকান্তি দাশ, শংকর চক্রবর্তী এবং কবির ঘনিষ্টজনেরা। সংখ্যাটির আর হাতেগোনা কয়েকটি কপি রয়ে গেছে। ১৭৬ পাতার বইটির মুদ্রিত মূল্য ১৫০ টাকা। ঘরে বসে কেউ সংগ্রহ করতে চাইলে পোস্টাল চার্জ সহ মোট ১৭০/- দিতে হবে। আগ্রহী কেউ নিতে চাইলে এই পোস্টের নীচে কমেন্ট করে দ্রুত জানাবেন। যোগাযোগ করে নেওয়া হবে।