UTTORAN-an endeavour

Call Directions Contact the organization

UTTORAN-an endeavour It's a little step to help your knowns, a light of a candle to keep away the darkness of life. Uttoran helps them to continue their study by financial help.

Uttoran is a Non Profit Trust cm Society which runs by students of Colleges and Universities mainly with an aim to en-light another candle to the poor students who can't fulfill their educational needs. All members give Rs. 50/month individual as a donation which is the main source of funding of Uttoran.

*শারদীয়া 2026*০১। আগামী ০৩রা অক্টোবর ২০২৬ আমরা থাকছি কোলকাতার হেস্টিংস এ দুপুর ০২:০০ থেকে। নতুন জামা জামা ও কিছু শুকনো ...
02/10/2026

*শারদীয়া 2026*
০১। আগামী ০৩রা অক্টোবর ২০২৬ আমরা থাকছি কোলকাতার হেস্টিংস এ দুপুর ০২:০০ থেকে। নতুন জামা জামা ও কিছু শুকনো খাবার তুলে দেবো পথ শিশুদের হাতে।
০২। আগামী ১০ই অক্টোবর ২০২৬ আমাদের গন্তব্য পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম দুয়ারসিনি। দুর্গাপুজোর আগে ওদের হাতে জামা কাপড় ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে পুজোর খুশিতে ওদের শামিল করার লক্ষ্যে।
আপনিও উপস্থিত থাকতে পারেন আমাদের এই কর্মকান্ডে।
আর্থিক সাহায্য এর মাধ্যমে আপনিও এই খুশীর ভাগীদার হতে পারেন। অনুরোধ রইলো সাধ্যমতো সাহায্যের।
A/c details:
Name of the Account Holder –UTTORAN AN ENDEAVOUR
Account No.: 3549583156
Name of the Bank: CENTRAL BANK OF INDIA Branch: MACHANTALA, BANKURA
I.F.S.C. Code: CBIN0280115
MICR Code: 722016889
UPI Payment: 9002733771

#সাথে_থেকো_সাথে_রেখো
#উত্তরণ

Happy Teachers' Day   #সাথে_থেকো_সাথে_রেখো
05/09/2026

Happy Teachers' Day

#সাথে_থেকো_সাথে_রেখো

21/08/2026
গতকাল ১৬ আগস্ট ২০২৬ তারিখে বাঁকুড়ার মিউনিসিপ্যাল হাই স্কুল প্রাঙ্গনে 'ত্রয়োদশতম বার্ষিক সম্মেলন ও “উত্তরণ মেধাবৃত্তি” প...
17/08/2026

গতকাল ১৬ আগস্ট ২০২৬ তারিখে বাঁকুড়ার মিউনিসিপ্যাল হাই স্কুল প্রাঙ্গনে 'ত্রয়োদশতম বার্ষিক সম্মেলন ও “উত্তরণ মেধাবৃত্তি” প্রদান অনুষ্ঠান-২০২৬' সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল।

“সাথে থেকো, সাথে রেখো”—এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে একসঙ্গে মিলিত হয়েছিল শিক্ষা, মানবিকতা, সংস্কৃতি ও সংগঠনের আগামী দিনের পথচলা।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় উত্তরণের দীর্ঘদিনের সঙ্গী সুভাষ মাহাতোর হৃদয়স্পর্শী উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর সম্মানীয় অতিথিদের বরণ ও সম্বর্ধনা এবং তাঁদের মূল্যবান বক্তব্য অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল উত্তরণের চারজন সাহায্যপ্রাপক—সুরভী চন্দ, উজ্জ্বল রানা, রিয়া ও সুইটির জীবনের লড়াই, সাফল্যের পথে তাঁদের যাত্রা এবং উত্তরণের পাশে থাকার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। তাঁদের কথায় উঠে আসে প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস এবং পাশে থাকার শক্তির কথা।

আজ মোট ২৫ জন ছাত্রছাত্রীর হাতে “উত্তরণ মেধাবৃত্তি” তুলে দেওয়া হয়। তাঁদের শিক্ষাজীবনের পথ আরও মসৃণ ও স্বপ্নপূরণের যাত্রা আরও দৃঢ় হোক—এই শুভকামনা রইলো।

অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে কবিতা পাঠে উত্তরণের সদস্য সুমন ব্যানার্জী, নৃত্য পরিবেশনে ছোট্ট অদিতি মণ্ডল এবং আবৃত্তি পরিবেশনে উত্তরণের সভাপতি মৌপিয়া সর। পাশাপাশি ছিল, জুহি দত্তের পরিচালিত ছাত্র ছাত্রীদের-অংশগ্রহণমূলক Quiz, যেখানে খোঁজ পাওয়া যায় বেশকিছু ধারালো মগজাস্ত্র-এর।

অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে আগামী এক বছরের জন্য উত্তরণের নতুন Governing Body নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন নেতৃত্বের হাত ধরে উত্তরণের পথচলা আরও বিস্তৃত ও শক্তিশালী হোক—এই প্রত্যাশা রইল।

এছাড়াও উত্তরণের দীর্ঘদিনের পথচলায় বিশেষ অবদান রাখা সদস্যদের জানানো হয় বিশেষ সম্মান ও সম্বর্ধনা।

উত্তরণের প্রাণপুরুষ রিতেশ মল্লিক ও সুমন রানার আবেগঘন বক্তব্যে ফুটে ওঠে উত্তরণের শিরা উপশিরায় জমে থাকা লড়াইগুলোর ছবি। ছাত্র ছাত্রীদের কাছে আমাদের আবেদন-" হাতে কলমটা শক্ত করে ধরে এগিয়ে যাও, কখনো নিজের মেরুদণ্ড বিক্রি করো না, আর মানবিক হও।"
সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল স্বপ্নকে উৎসাহ দেওয়া, সংগ্রামকে সম্মান জানানো এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারকে আরও দৃঢ় করার এক সুন্দর উদ্‌যাপন।
“একটি হাত যখন আরেকটি হাতকে ধরে,
তখন শুধু একজন মানুষ নয়—একটি স্বপ্নও এগিয়ে যায়।”
আজকের এই সুন্দর আয়োজনকে সফল করে তোলার জন্য সকল অতিথি, সদস্য, শুভানুধ্যায়ী, অভিভাবক, ছাত্রছাত্রী, শিল্পী ও প্রত্যেক সহযোগীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ❤️
#উত্তরণ এগিয়ে চলুক—সকলকে সঙ্গে নিয়ে।
#সাথে_থেকো_সাথে_রেখো ।

সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। #উত্তরণ  #সাথে_থেকো_সাথে_রেখো
15/08/2026

সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
#উত্তরণ
#সাথে_থেকো_সাথে_রেখো

সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীকে সাদর আমন্ত্রণ জানাই।সাথে থেকো সাথে রেখো।🙏
09/08/2026

সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীকে সাদর আমন্ত্রণ জানাই।
সাথে থেকো সাথে রেখো।🙏

বিজ্ঞপ্তিউত্তরণ মেধাবৃত্তি ২০২৬A. আবেদন করার জন্য ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭৫% নম্বর প্রাপ্ত হতে হবে।B. সংস...
22/06/2026

বিজ্ঞপ্তি
উত্তরণ মেধাবৃত্তি ২০২৬
A. আবেদন করার জন্য ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭৫% নম্বর প্রাপ্ত হতে হবে।
B. সংস্থা নির্ধারিত আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ডাকযোগে (পোস্ট অফিসের মাধ্যমে) নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর 'UTTORAN SCHOLARSHIP-2026' কথাটি অবশ্যই লেখা থাকতে হবে।
C. ১.ফর্ম ডাউনলোড করুন এই লিংক থেকেঃ https://drive.google.com/file/d/1Zd1X4_3y7ACG76Z7ySKsEbJYqWnEeQZS/view?usp=drivesdk
২. WhatsApp: 9002733771/8600691280
D. গুরুত্বপূর্ণ তারিখসমূহ
২২.০৬.২০২৬- বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদনপত্র গ্রহন শুরু
১৯.০৭.২০২৬- আবেদনপত্র গ্রহনের শেষ তারিখ।
E. আগামী ১৬.০৮.২০২৬ তারিখটি বৃত্তি প্রদানের সম্ভাব্য দিন হিসেবে ধার্য করা হয়েছে।
F. ২০২৬ সালের জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীরা পরবর্তী উত্তরণ স্কলারশিপ ২০২৭-এর জন্যও বিবেচিত হতে পারেন। ফলে, যোগ্যতা বজায় থাকলে তাঁরা সর্বাধিক দুই বছর এই বৃত্তির সুবিধা লাভ করতে পারবেন।
সাথে থেকো সাথে রেখো।🙏

   #উত্তরণ  #   #  বিদিশা তার   চতুর্থ জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন বাঁকুড়ার নিকট একটি গ্রামের কিছু শিশুর সাথে।  তাদের ...
21/06/2026


#উত্তরণ #
#
বিদিশা তার চতুর্থ জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন বাঁকুড়ার নিকট একটি গ্রামের কিছু শিশুর সাথে। তাদের মুখে তুলে দিলেন দুপুরের আহার। প্রকল্পের মাধ্যমে এই সকল শিশুর মুখে খাবার তুলে দেওয়ার জন্য তার বাবা মাকে অনেক অনেক ধন্যবাদ।
#উত্তরণ এর পক্ষ থেকে ওর জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক বড়ো হও এই কামনা করি।

সাথে থেকো সাথে রেখো। ।🤝🤝

কবি গুরু লহ প্রণাম। 🙏 #উত্তরণ
09/05/2026

কবি গুরু লহ প্রণাম। 🙏
#উত্তরণ

ঈদ মোবারক। সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।সাথে থেকো সাথে রেখো। #উত্তরণ
21/03/2026

ঈদ মোবারক। সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
সাথে থেকো সাথে রেখো।
#উত্তরণ

Address

Susnidanga, Junbedia
Bankura
722155

Telephone

+918600691280

Website

Alerts

Be the first to know and let us send you an email when UTTORAN-an endeavour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UTTORAN-an endeavour:

Shortcuts

Share