05/06/2026
#বিশ্ব_পরিবেশ_দিবস
প্রকৃতি পরিবেশের সাথে মানুষের সম্পর্কের সংকটে মানুষ জাতি ও পরবর্তী প্রজন্মের অস্তিত্ব রক্ষার শপথ নিতে রাজ্য জুড়ে পঃ বঃ বিজ্ঞান মঞ্চের কর্মীরা আজ রাস্তায় নানা আঙ্গিকে।
আমাদের জেলার বিজ্ঞান কর্মীরা বাঁকুড়া, ছাতনা, শালতোড়া, মেজিয়া রানীবাঁধ,ইইন্দপুর, খাতড়া, সোনামুখী , ওন্দা, পাত্রসায়ের, ইন্দাস, এবং গঙ্গাজলঘাঁটি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ৩৩ টি স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছেন মানববন্ধন, পদযাত্রা, পথসভা, বৃক্ষরোপণ, নৃত্য, নাটক সচেতনতা শিবির সহ বিবিধ ধারায়। প্রকৃতি এবং পরিবেশকে রক্ষা করতে, ক্রমবর্ধমান উষ্ণতায় বিপন্নতার মুখোমুখি মানবজাতিকে রক্ষা করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতেই হবে।