Byatikrom-ব্যতিক্রম

Byatikrom-ব্যতিক্রম ব্যতিক্রম, একটি সমাজ কল্যাণ মূলক সংগঠন।

সবথেকে আপন সম্পর্ক হল রক্তের সম্পর্ক। আর অচেনা মানুষের সাথে অচেনা মানুষের সবথেকে বড় সম্পর্ক হল রক্তদানের সম্পর্ক। ১৫ই ম...
17/03/2026

সবথেকে আপন সম্পর্ক হল রক্তের সম্পর্ক। আর অচেনা মানুষের সাথে অচেনা মানুষের সবথেকে বড় সম্পর্ক হল রক্তদানের সম্পর্ক।
১৫ই মার্চ এরকমই এক সেতু গড়ার আহ্বান জানায় ব্যতিক্রম। সেই আহ্বানে সাড়া দেয় শুধু বাঁকুড়া নয়, বিষ্ণুপুর সহ আরও দূরের মানুষজন। আমরা আপ্লুত, অভিভূত, খানিক বিস্মিতও।
তবু, বিস্ময় কাটিয়ে ভাবি, এই তো স্বাভাবিক, মানুষেরই তো মানুষের পাশে এভাবে দাঁড়ানো উচিত। অসংখ্য অভিবাদন, শুভেচ্ছা ও কুনির্শ ২২০ রক্তদাতাদের।
এ সেতুতে আগামীদিনে আরও বেশী মানুষ যাতায়াত করবেন, আমরা নিশ্চিত।

তবু কয়েকটা কথা সবাইকে না জানালেই নয়,
এবারের ক্যাম্পে প্রথমবারের জন্য ভয় কাটিয়ে রক্তদান করেছেন ৫৩ জন,
মহিলা রক্তদাতা ছিলেন ৪৭ জন যা আলাদা করে প্রশংসার দাবি রাখে।
নতুন প্রজন্মের এগিয়ে আসাও উল্লেখ্য।
১৮-২০ বছর বয়সী রক্তদাতা ছিলেন ৩১ জন।
এই ক্যাম্পে আমরা দেখলাম রোজা ভেঙে রক্ত দিতে, অথবা একা মা ছোটো বাচ্চা নিয়ে এসে রক্ত দিতে অথবা, তথাকথিত কম শিক্ষিত মহিলাকে রক্ত দিতে। এই যোদ্ধাদের স্যালুট। এই ক্যাম্প আরও একবার প্রমাণ করল, মানুষ সত্যিই এখনও মানুষের জন্যে ভাবে এবং বাঁচে।

সব শেষে একটাই কথা
মানুষ আছে বলেই আমাদের ব্যতিক্রম আছে । মানুষের ভরসা আছে বলেই 220 জন রক্তদান করেছেন। সব কৃতিত্ব মানুষের । মানুষ যতদিন চাইবে ব্যতিক্রম ততদিন কাজ করবে।
বাঁকুড়ার মানুষ কে অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থাকার জন্য।।।

🌻🙏🏻

15/03/2026

220 জন রক্তদাতা আমাদের সাথে রক্তের সম্পর্ক গড়লেন ।।
🥰🌻

 #শুভআন্তর্জাতিকনারীদিবস "তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান,দেবীর মতো শান্ত যে, সে জ্বালাতে পারে জ্বলন্ত কামান।" ...
08/03/2026

#শুভআন্তর্জাতিকনারীদিবস

"তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান,
দেবীর মতো শান্ত যে, সে জ্বালাতে পারে জ্বলন্ত কামান।"

‌বহু বছর আগে ১৫,০০০ নারী, তাদের সমানাধিকার, সম্মান ও ভোট দানের অধিকার এর জন্য যে লড়াই এর সূচনা করেছিলেন, পরবর্তী কালে সেই লড়াই, প্রথমে রাশিয়া ও পরে সমগ্র বিশ্বে আন্তর্জাতিক নারীদিবস রূপে স্বীকৃতি পায়।

যে নারী প্রত্যেক মাসের ৪ টে দিন শারীরিক কষ্ট, রক্তক্ষয় কে উপেক্ষা করে হাসিমুখে সংসার থেকে কর্মক্ষেত্র একা হাতে সামলে যায়,
যে নারী হাড় ভাঙ্গার থেকেও বেশি ব্যথা ও কষ্ট সহ্য করেও, হাসি মুখে একটা নতুন প্রাণ কে পৃথিবীর আলো দেখায়, সেই সমস্ত নারীদের উপহার হিসেবে, বছরের একটা দিন, একটু অন্যরকম ভাবে, একটু বিশেষ ভাবে অবশ্যই প্রাপ্য।

আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হয়, শুধুমাত্র বছরের একটা দিন কে উৎসর্গ করে সম্মাননা জ্ঞাপন নয়, বছরের ৩৬৫ টা দিনই যেনো আমরা আমাদের পরিচিত সকল নারীদের দৈনন্দিন লড়াই এ সহযোদ্ধা হিসেবে সামিল হয়ে, তাদের এগিয়ে চলার পথ কে কিছু টা হলেও মসৃন করে তুলতে পারি।। গড়ে তুলতে পারি সাম্যে ভরা এক সুন্দর পৃথিবী।
❤️

ধন্যবাদান্তে,
ব্যতিক্রম।।

রক্তদান কোনো ব্যথা নয়, এটা এক ধরনের ভালোবাসা । এটা এমন এক দান, যা আপনি ফিরে পাবেন ভালোবাসা,  আশীর্বাদ, ও কৃতজ্ঞতা হিসাব...
07/03/2026

রক্তদান কোনো ব্যথা নয়,
এটা এক ধরনের ভালোবাসা ।

এটা এমন এক দান, যা আপনি ফিরে পাবেন ভালোবাসা, আশীর্বাদ, ও কৃতজ্ঞতা হিসাবে । ।

একটু সময় নিয়ে চলে আসুন ১৫ ই মার্চ রবিবার, বাঁকুড়া কৃষক বাজারে ।।

সময় - সকাল ১০ টা থেকে
১৫.০৩.২৬ ( রবিবার )
বাঁকুড়া কৃষক বাজার।

এই সুন্দর পোষ্টার টা বানিয়েছে শঙ্খ শুভ্র

সবাই প্লিজ এগিয়ে আসুন
06/03/2026

সবাই প্লিজ এগিয়ে আসুন

আবার একবার মনে করাতে এলাম,

সামনের 15 ই মার্চ 2026, রবিবার
কৃষক বাজারে ব্যতিক্রমের রক্তদান শিবির।
আশা রাখি বিগত দিনের মত সবাই আশীর্বাদের হাত রাখবেন আমাদের মাথায়। ।

🥰🌻

আবার একবার মনে করাতে এলাম, সামনের 15 ই মার্চ 2026, রবিবার কৃষক বাজারে ব্যতিক্রমের রক্তদান শিবির।আশা রাখি বিগত দিনের মত স...
06/03/2026

আবার একবার মনে করাতে এলাম,

সামনের 15 ই মার্চ 2026, রবিবার
কৃষক বাজারে ব্যতিক্রমের রক্তদান শিবির।
আশা রাখি বিগত দিনের মত সবাই আশীর্বাদের হাত রাখবেন আমাদের মাথায়। ।

🥰🌻

আমাদের রক্তদান শিবির টি 15/03/26 রবিবার অনুষ্ঠিত হবে। SSC এর গ্রুপ C এবং গ্রুপ D পরীক্ষার জন্য আমরা দিনটা পরিবর্তন করেছি...
02/02/2026

আমাদের রক্তদান শিবির টি 15/03/26 রবিবার অনুষ্ঠিত হবে।

SSC এর গ্রুপ C এবং গ্রুপ D পরীক্ষার জন্য আমরা দিনটা পরিবর্তন করেছি।

কথায় আছে, মানুষের রক্ত মানুষের জন্য। কিন্তু আমরা বলি, রক্ত হলো ভালোবাসার সবচেয়ে বড় উপহার। আমাদের আশেপাশে কত মা, কত শিশু কিংবা অসুস্থ মানুষ শুধু এক ব্যাগ রক্তের অভাবে জীবনের কঠিন যুদ্ধে লড়াই করছে। তাদের এই যুদ্ধে একাকী ফেলে না রেখে আমরা কি পারি না বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে? 🤝

নারী মানেই সৃষ্টির আধার, নারী মানেই ত্যাগ আর মমতার এক অফুরন্ত উৎস।
এই নারী দিবসে আমরা কেবল উপহার বা শুভেচ্ছায় সীমাবদ্ধ না থেকে, রক্তদানের মাধ্যমে একজনের বেঁচে থাকার আলোকবর্তিকা হয়ে উঠি।
সারাবছর ধরে ব্লাড ব্যাংকে রক্তের চাহিদার কথা আমাদের সকলেরই অবগত,বর্তমানে ব্লাড ব্যাংকের অবস্থা ভীষনই শোচনীয়। খুব কমন গ্রুপের রক্তের জোগানের জন্যেও প্রতিনিয়ত লড়াই চালিয়ে যেতে হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ কে।। পজেটিভ গ্রুপের রক্তের জোগানের জন্য ও জোগাড় করতে হচ্ছে ডোনার।

শুধুমাত্র থ্যালাসেমিয়া তে আক্রান্ত শিশুদের জন্য প্রতি মাসে বাঁকুড়া হাসপাতালে কমপক্ষে ৬১২ ইউনিট রক্তের প্রয়োজন পড়ে, এছাড়াও ক্যান্সার এর মতো দুরারোগ্য ব্যাধি তে আক্রান্ত রোগী ছাড়াও জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার কিংবা নিয়মিত ডায়লেসিস করানো রোগীদের ভিড় লেগে থাকে নিত্যদিন। রোগী সহ তার পরিবার পরিজন কে এই সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিদিন।

এমতাবস্থায় , এই মানুষ গুলোর লড়াই এর সহযোদ্ধা হিসেবে কিছুটা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ার উদ্দ্যেশ্যে, ব্যতিক্রম, আগামী ১৫ ই মার্চ, ২০২৬ রবিবার, বাঁকুড়া কৃষক বাজারে , সকাল ১০ টা থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে।
আশা রাখি আপনাদের সব বারের মত এবারও আমরা আমাদের আশীর্বাদ করবেন। সাথে থাকবেন।

" রক্তের অভাবে আর ,
এই বাংলায় ঝরবে না একটিও প্রাণ"
রক্তদানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।

তারিখ- 15/03/2026 (রবিবার)।
সময়- সকাল 10.00 মিনিট হইতে।
স্থান- কৃষক বাজার, বাঁকুড়া ।

কথায় আছে, মানুষের রক্ত মানুষের জন্য। কিন্তু আমরা বলি, রক্ত হলো ভালোবাসার সবচেয়ে বড় উপহার। আমাদের আশেপাশে কত মা, কত শি...
29/01/2026

Champions of the World — India’s Daughters ,you’ve done it! 💙🇮🇳 🌻
02/11/2025

Champions of the World — India’s Daughters ,

you’ve done it! 💙🇮🇳 🌻

বাঁকুড়া প্রকল্পনা আয়োজিত দ্বিতীয় বর্ষের পথনাটক উৎসবে, ব্যতিক্রম এর পথনাটিকা "একটি মুল্যবান দান" এর কিছু মুহুর্ত।। প্রকল্...
31/03/2025

বাঁকুড়া প্রকল্পনা আয়োজিত দ্বিতীয় বর্ষের পথনাটক উৎসবে, ব্যতিক্রম এর পথনাটিকা "একটি মুল্যবান দান" এর কিছু মুহুর্ত।।

প্রকল্পনা নাট্যচর্চা কেন্দ্রের আমন্ত্রণে ব্যতিক্রম পথনাটক উৎসবে অংশগ্রহণ করতে পেরে গর্বিত। ধন্যবাদ টিম প্রকল্পনাকে যারা প্রতি বছর এই পথনাটক উৎসব আয়োজন করছে এবং বিভিন্ন স্তরের মানুষকে তার অংশীদার করছে।

"রক্তদানের গুরত্ব ও রক্তদান নিয়ে মানুষের ভয় ও বিভিন্ন ট্যাবু " এই বিষয়ক, সামাজিক বার্তা নিয়েই ছিল গতকাল ব্যতিক্রম এর উপস্থাপনা। প্রকল্পনা কে আরো একবার ধন্যবাদ জানায়, ব্যতিক্রম কে এই গুরুত্বপূর্ণ বিষয় টি নিয়ে পথনাটিকা উপস্থাপনা করার ও আরো মানুষের কাছে পৌছে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।

চরৈবেতি.....

আগামী ৩০শে মার্চ,২০২৫ বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রর আমন্ত্রণে চার দলীয় পথ নাটকের মিলনমেলা উৎসবে ব্যতিক্র...
25/03/2025

আগামী ৩০শে মার্চ,২০২৫
বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রর আমন্ত্রণে চার দলীয় পথ নাটকের মিলনমেলা উৎসবে ব্যতিক্রম আমন্ত্রিত অতিথি হিসেবে একটি পথনাটিকা উপস্থাপন করবে। এর সাথে থাকছে আরো পথ নাটক ও একটি বিশেষ আকর্ষণ। এই সুন্দর ব্যতিক্রমী পথ নাটক উৎসবে আপনাদের সবার রইল সাদর আমন্ত্রণ।

সকল নাট্যমদী দর্শক বৃন্দ ঐ দিন এসে এই সাংস্কৃতিক সন্ধ্যা সফল করে তুলুন।

৭৪ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২১ শে ফেরুয়ারী (শুক্রবার)২০২৫ , বিকেল ৬ টা নাগাদ,  বাঁকুড়া কৃষক বাজারে...
20/02/2025

৭৪ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২১ শে ফেরুয়ারী (শুক্রবার)২০২৫ , বিকেল ৬ টা নাগাদ,
বাঁকুড়া কৃষক বাজারে
ব্যতিক্রম এর শ্রদ্ধার্ঘ্য নিবেদন -
"আ মরি বাংলা ভাষা" অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাই।

Address

Bankura
722101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Byatikrom-ব্যতিক্রম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share