04/08/2026
আজ তালডাংরার চেঁচুড়িয়া ইকো পার্কে, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বণ প্রতিমন্ত্রী, মাননীয় দিবাকর ঘরামী মহাশয় ।
২৫১ তালডাংরা বিধানসভা তে জয়লাভের পর আমাদের সম্মানীয় বিধায়ক মহাশয়ের একটি মূল উন্নয়নের দিক ছিল বহুদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই ইকোপার্ক পর্যটন কেন্দ্রটিকে নতুনভাবে আরো আকর্ষণীয় রূপে সাজিয়ে তোলার । এবং সেই মতো ওনারা, যথাসাধ্য কার্য চালিয়ে যাচ্ছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ দপ্তরে এই বিষয়ে আর্থিক সহযোগিতার জন্য তাদের আবেদন রয়েছে। এবং সেই জন্যই বন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী মহাশয় , ইকোপার্ক অঞ্চলটি কে পর্যবেক্ষণ করতে এসেছিলেন ।
উল্লেখ্যভাবে আমরা এই পার্কে ইতিপূর্বেই আমাদের এনজিওর উদ্যোগে ও বিধায়ক স্যারের সহযোগিতায় পাখির সহবস্থানে জন্য কিছু "বার্ড ফিডার" দিয়ে আসি।
এবং সেই বিষয়ে, আমাদের আমাদের পাঞ্চেত ডিভিজনের DFO sir, তালডাংরার Ranger sir , আমাদের খুব সহযোগিতা করেছিলেন ।
আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের
কথা হয়, CCF sir, DFO sir, এবং Ranger sirer সাথে। এবং ওনারা আমাদের জানান যে পর্যটন কেন্দ্রটি কে শুধুমাত্র ওনারা সংস্করণ নয় এখানে ঘুরতে আসা সমস্ত পর্যটকদের জন্য কিছু বিশেষ আকর্ষণীয় ভাবে পার্কটি কে সাজিয়ে তোলার জন্য, ওনারা বিভিন্ন বন্যপ্রাণের সাথে পাখিদের উপরও বিশেষ
গুরুত্ব দেওয়ার কথা ভাবছেন ।
এবং আমাদের এই Recycling Earthen pot দিয়ে Bird feeder বানানোর উদ্যোগটিকে ওনারা সাধুবাদ জানিয়েছেন । এবং পাশাপাশি ওনার সরকারি ভাবে চেষ্টা করবেন পাখির উপস্থিতি এখানে আরো বাড়ানোর জন্য যা যা সম্ভব তা করার।
এবং সর্বশেষ আমাদের কথা হয় বন প্রতি মন্ত্রী দিবাকর ঘরামী মহাশয়ের সাথে, এবং উনি বলেন অবশ্যই এরকম ভাবে কিছু উদ্যোগ নিয়ে বন্যপ্রাণ পাখি ও বৃক্ষ সংরক্ষণ এর মাধ্যমে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া ওনাদের উদ্দেশ্য এবং আমাদের এই প্রকৃতির সংরক্ষণের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশ্বাস দেন।
এবং আমি অবশ্যই সর্বোপরি ধন্যবাদ জানাবো আমাদের তালডাংরার Ranger Sir ও বিধায়ক মহাশয় সৌভিক পাত্র মহাশয় কে, যিনি নিজে একজন বন্যপ্রান সংরক্ষক, পশুপ্রেমী এবং প্রকৃতিপ্রেমী , যিনি সর্বদাই আমাদের সাহায্য করেন ।
ধন্যবাদ বিধায়ক Souvik Patra , Taldangara Ranger
সুকান্ত ওঝা sir.