02/04/2026
আজকের এই কঠিন সময়ে একজন “ব্লাড দাদা” যেভাবে এগিয়ে এসে একজন মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দিয়েছেন, তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।
আপনাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ❤️
আপনার এই মহৎ কাজ শুধু একটি জীবনই বাঁচায়নি, একটি পরিবারের হাসি ফিরিয়ে দিয়েছে।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘ জীবন দান করুন এবং আপনার এই মানবিক কাজের প্রতিদান অবশ্যই দান করুন।
এমন মানুষদের জন্যই পৃথিবী এখনো সুন্দর 🌸
বিগত চার দিন ধরে কলকাতার সমস্ত ব্লাড ব্যাংক ঘুরে ফিরে কোথাও রক্ত জোগাড় করতে না পেরে
পুনিসোলে নবজাগরণ সোসাইটি র সদস্য
এর সাথে যোগাযোগ করার
সঙ্গে সঙ্গে খুবই তৎপরতায় ডোনার জোগাড় করে দেয়
এমডি তোহা মন্ডল খুবই উৎসাহী ভাবে এগিয়ে আসে
🥰পুণিশোল নবজাগরণ সোসাইটি 🥰
একজন রোগীর জন্য দ্রুত রক্তদাতা জোগাড় করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আপনাদের এই মানবিক উদ্যোগ একটি জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আপনাদের এই মহৎ কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন এবং সবসময় মানুষের পাশে থাকার তৌফিক দান করুন।
ধন্যবাদান্তে,
#ধন্যবাদ_ব্লাড_দাদা
#মানবতার_জয়
#রক্তদান_জীবনদান
কলমে :- Nojbul Hoque Mondal