24/07/2025
ভারতের নির্বাচন কমিশন আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)।
এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা BLO আপনার বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিলআপ করাবেন। সঙ্গে লাগবে উল্লেখিত ১১ টা ডকুমেন্টস এর মধ্যে যেকোনো একটি।
এই প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবেন।
১) জুলাই,১৯৮৭ এর আগে জন্মগ্রহন করা ভোটার।
এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে ওই ১১ টার মধ্যে। তবে ২০০২ সালে আমাদের রাজ্যে হওয়া শেষ SIR অর্থাৎ ভোটার তালিকায় নাম থাকলে কোন ডকুমেন্ট দিতে হবে না। শুধুমাত্র ফর্ম ফিলাপ করে ডিক্লারেশন দিলেই হবে।
২) ১৯৮৭ - ২০০২ এর মধ্যে জন্মগ্রহণ করা ভোটার।
এদের দিতে হবে নিজের এবং বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই ১১টির মধ্যে, (তবে ২০০২ সালে আমাদের রাজ্যে হওয়া শেষ SIR অর্থাৎ ভোটার তালিকায় যদি সেই বাবা মায়ের (তাদের) নাম থাকে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো ডকুমেন্ট দরকার নেই)।
৩) ২০০২ এর পর জন্ম নেওয়া ভোটার।
এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়েরই ডকুমেন্ট।
(এই ক্ষেত্রেও ২০০২ এর শেষ SIR বা ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটি জমা দিলেই হবে।
এই রিভিশন ভুয়ো ভোটার, মৃত ভোটার বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে, কোনো চিন্তা করবেন না।
যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন কোনো চিন্তা নেই, আপনি অনলাইনেও ফরম ফিলাপ করতে পারবেন। আপনি রাজ্য কিংবা আপনার স্থায়ী ঠিকানার বাইরে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি সাথে রাখুন অথবা জোগাড় করে নিন।
ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিলাপ করতে হবে,নয়ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে। BLO বাড়িতে এলে পূরণ করা ফর্ম এর একটা কপি নিজের কাছে রাখবেন।"
SIR এ যেগুলো নথি হিসাবে বিবেচিত হবে:-
১. যেকোনো কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/পিএসইউ-এর নিয়মিত কর্মচারী/পেনশনভোগীর নামে জারি করা যেকোনো পরিচয়পত্র/পেনশন প্রদানের আদেশ।
২. ০১.০৭.১৯৮৭ সালের পূর্বে সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাংক/ডাকঘর/এলআইসি/পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যেকোনো পরিচয়পত্র/শংসাপত্র/নথিপত্র।
৩. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সার্টিফিকেট।
৪. পাসপোর্ট
৫. স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন/শিক্ষাগত সার্টিফিকেট
৬. উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র
৭. বন অধিকার সার্টিফিকেট
৮. অন্যান্য ওবিসি/এসসি/এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোনো জাত শংসাপত্র
৯. জাতীয় নাগরিক পঞ্জি (যেখানেই এটি বিদ্যমান)
১০. রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন।
১১. সরকার কর্তৃক প্রদত্ত যেকোনো জমি/বাড়ি বরাদ্দের সার্টিফিকেট
ভিডিওটি দেখুন আরও পরিষ্কার বুঝতে পারবেন। শেয়ার করে রাখুন কারো না কারো উপকারে আসবে।