27/08/2025
🌸 দুর্গা প্রণাম ২০২৫ 🌸
বনগাঁ ইচ্ছে ওয়েলফেয়ার সোসাইটি
প্রিয় বন্ধুজন,
প্রতিবছরের মতোই আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আবারও আমরা এগিয়ে চলেছি আমাদের প্রিয় উৎসব — দুর্গা প্রণাম ২০২৫-এর পথে।
🌼 এবছর, শুধু পুজোর আনন্দ নয়, আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ—
🔹 আর্থিকভাবে পিছিয়ে পড়া দুঃস্থ শিশু ও বৃদ্ধদের জন্য নতুন বস্ত্র বিতরণ
🔹 অতিবৃষ্টিতে জলমগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ
এই শুভ উদ্যোগে আপনাদের সহযোগিতা ও সহমর্মিতা আমাদের পথচলায় আলোকবর্তিকা হয়ে উঠুক — এই কামনা করি।
আসুন, পুজোর আনন্দ হোক সকলের জন্য 💛
ইচ্ছা থাকলেই উপায় হয়... আর ইচ্ছেই আমাদের শক্তি।
🙏 ধন্যবাদান্তে,
বনগাঁ ইচ্ছে ওয়েলফেয়ার সোসাইটি