Spread Love Foundation

Spread Love Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Spread Love Foundation, Nonprofit Organization, Kaniara Bazar, Beara Road, Bagdah, Bangaon.

Spread Love Foundation is a nonprofit organization that will spread and promote Love through the development and effective use of community initiatives to equip, educate, and elevate our community.

গুরু শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তিনি মানুষ গড়ার শিল্পী। তাঁর স্নেহ, শাসন, আদর্শ আর প্রেরণায় একজন শিক্ষার্থী জীবনের...
29/07/2026

গুরু শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তিনি মানুষ গড়ার শিল্পী। তাঁর স্নেহ, শাসন, আদর্শ আর প্রেরণায় একজন শিক্ষার্থী জীবনের সঠিক পথ খুঁজে পায়। তাই গুরু পূর্ণিমার এই পবিত্র লগ্নে, মানুষ তৈরির কারিগর শিক্ষক শ্রী সঞ্জয় দাস মহাশয় -এর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে "প্রজেক্ট সবুজ" অভিযানের পক্ষ থেকে একটি চারাগাছ তুলে দেওয়ার সৌভাগ্য হলো।

এই চারাগাছ শুধু একটি উপহার নয়—এটি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারের প্রতীক। যেমন একজন শিক্ষক জ্ঞানের আলোয় একটি জীবনকে বিকশিত করেন, তেমনি একটি গাছ আগামী দিনের পৃথিবীকে প্রাণ, ছায়া ও আশার আলো উপহার দেয়।

গুরু পূর্ণিমার এই শুভক্ষণে সমাজের সকল স্তরের গুরুর প্রতি রইল আন্তরিক প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। তাঁদের আদর্শ আমাদের পথ দেখাক, আর "প্রজেক্ট সবুজ"-এর প্রতিটি চারাগাছ হয়ে উঠুক সেই আদর্শেরই এক জীবন্ত স্মারক।

আজ ধূলনী গ্রামের ইতিহাসে এক গর্বের দিন।আমার ছাত্রী পায়েল সরদার ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলে সুযোগ পেয়েছে। এই খব...
01/07/2026

আজ ধূলনী গ্রামের ইতিহাসে এক গর্বের দিন।

আমার ছাত্রী পায়েল সরদার ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলে সুযোগ পেয়েছে। এই খবর শুধু তার পরিবারের নয়, আমাদের পুরো গ্রামের এবং আমাদের সকলের বুক গর্বে ভরে দিয়েছে।

যে মেয়েটি গ্রামের মাটিতে দৌড়ে, ঘাম ঝরিয়ে, অসংখ্য বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছিল, আজ সেই স্বপ্ন ভারতের জাতীয় দলের জার্সি গায়ে তুলে বাস্তবের রূপ পেল। একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!

পায়েলের এই সাফল্য প্রমাণ করে— প্রতিভা থাকলে গ্রামের ছোট্ট উঠোন থেকেও দেশের সর্বোচ্চ মঞ্চে পৌঁছানো যায়। তার এই অর্জন ধূলনী গ্রামের প্রতিটি ছেলে-মেয়ের কাছে নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগাবে।

পায়েল, তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ ও শুভকামনা। তুমি আরও অনেক দূর এগিয়ে যাও, দেশের মুখ উজ্জ্বল করো, বাংলার গর্ব হও, আর আমাদের ধূলনী গ্রামের নাম সারা ভারতের বুকে আরও উজ্জ্বল করে তোলো।

08/04/2026

" চেতনায় বিবেকানন্দ " প্রোগ্রাম প্রতিটি বিদ্যালয়ে ২০১৭ সাল থেকে হয়ে আসছে। আমরা আগামী দিন গুলিতে সমগ্র নতুন প্রজন্মের মধ্যে বিবেক চেতনা পৌঁছে দিতে এটি চালিয়ে যাবো।।

প্রতিবছরের মতো এ বছরও আমরা এক হাজার গাছ লাগানোর উদ্যোগ নিতে চলেছি।
08/04/2026

প্রতিবছরের মতো এ বছরও আমরা এক হাজার গাছ লাগানোর উদ্যোগ নিতে চলেছি।

Address

Kaniara Bazar, Beara Road, Bagdah
Bangaon
743251

Telephone

8642861375

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spread Love Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share