PEDB Bongaon Local Committee

PEDB Bongaon Local Committee Educational Organisations

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ, বনগাঁ আঞ্চলিক কেন্দ্রের ২০২৪ এর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শংসাপত্র প্রদান অনুষ্...
31/08/2025

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ, বনগাঁ আঞ্চলিক কেন্দ্রের ২০২৪ এর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শংসাপত্র প্রদান অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো। তার কিছু সুন্দর মুহূর্ত।

28/09/2024
28/09/2024

*প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প: ব:)*

*নোটিশ*

তাং ২৮/০৯/২৪

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল। আপনারা জানেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়েছে। বহু স্কুলে জল ঢুকেছে এবং আবার বন্যার্ত মানুষ অনেক স্কুলে আশ্রয় নিয়েছেন। এই স্কুলগুলিতে পরীক্ষার সেন্টার হওয়ার কথা। আবার রাস্তার যা অবস্থা তাতে কিশোর পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসাও মুশকিল। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাষ আছে।
এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকরী সমিতি আজ জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে *আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা ২১ অক্টোবর ২০২৪ থেকে ২৫ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত হবে।* আরও বিস্তারিত বিষয় পরে জানানো হবে।

তপন কুমার সামন্ত
সম্পাদক

28/09/2024

চতুর্থশ্রেনীর বৃত্তি পরীক্ষা 30/09/24 সোমবার থেকে হওয়ার কথা ছিল । রাজ্যের সামগ্রিক বন্যা পরিস্থিতির কারণে আপাতত স্থগিত রাখা হচ্ছে।।

আজ থেকে শুরু হল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্সাদ , পশ্চিমবঙ্গ  পরিচালিত চতুর্থ শ্রেণীর প্রাথমিক শেষ (বৃত্তি) পরীক্ষা । বনগ...
03/10/2023

আজ থেকে শুরু হল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্সাদ , পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর প্রাথমিক শেষ (বৃত্তি) পরীক্ষা । বনগাঁ পরীক্ষা কেন্দ্রের প্রথমদিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন অভিভাবক /অভিভাবিকাদের সঙ্গে পরীক্ষার উদ্দেশ্য ও শিক্ষা আন্দোলন প্রসঙ্গে আলোচনা করা হয়। বোর্ডের পক্ষ থেকে আলোচনা করেন অধ্যাপক ডাঃ প্রহ্লাদ গাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ আঞ্চলিক কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অনাথবন্ধু ঘোষ মহাশয়, সভাপতি শিক্ষক গৌরাঙ্গ রায় , শিক্ষক রমেশ গোলদার , শিক্ষিকা অরুণিমা সরকার, প্রাক্তন সম্পাদক ভাস্কর মুখার্জী।

অভিভাবকদের প্রতি আবেদন চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্বার্থে আয়োজিত চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা (বৃত্তি) , ২০২৩ - তে ন...
21/04/2023

অভিভাবকদের প্রতি আবেদন চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্বার্থে আয়োজিত চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা (বৃত্তি) , ২০২৩ - তে নাম নথিভুক্ত করান ।

অভিভাবকদের প্রতি আবেদন চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্বার্থে আয়োজিতপ্রাথমিক শেষ পরীক্ষা ( বৃত্তি) , ২০২৩ - তে নাম নথি...
19/04/2023

অভিভাবকদের প্রতি আবেদন চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্বার্থে আয়োজিত
প্রাথমিক শেষ পরীক্ষা ( বৃত্তি) , ২০২৩ - তে নাম নথিভুক্ত করান ।
* শেষ তারিখ : ২৫ মে, ২০২৩।
* পরীক্ষার ফিজ : ৩০ টাকা।
* পরীক্ষার সময় : ৩ -৭ অক্টোবর, ২৩।
* বনগাঁ পরীক্ষা কেন্দ্রের যোগাযোগ :- 9153302821/9735285567/9382028109/8617697020
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ
বনগাঁ আঞ্চলিক কমিটি

Address

Bongaon
Bangaon
743235

Telephone

+919153302821

Website

Alerts

Be the first to know and let us send you an email when PEDB Bongaon Local Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share